মুসলিমদের সমর্থন পাচ্ছেন বিজেপির নয়া রাজ্য সভাপতি। আর সেই কথা প্রকাশ্যে আনলেন খোদ নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ২৬ এর বিধানসভা নির্বাচন এর আগেই নয়া সমীকরণ রাজ্য বিজেপির। তবে কি রাজ্যে আসন্ন নির্বাচনের আগেই ভরা ডুবি পরিস্থিতি শাসক দলের?
ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বঙ্গ বিজেপির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শমীক ভট্টাচাৰ্য বলেন, ‘রাতে আমায় ফোন করে পাশে থাকার কথা বললেই চলবেনা, এবার রাস্তায় নামুন বাংলাকে ভাগ হতে দেওয়া যাবেনা, যতই চক্রান্ত হোক বাংলা ভাগ হবেনা।’ শুনুন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এর সেই
গত সপ্তাহে কলকাতার সায়েন্স সিটিতে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন অনুষ্ঠানে শমীকবাবু নয়া রাজ্য সভাপতি হিসাবে নিজের প্রথম ভাষণে মন্তব্য করেন, বিজেপি মুসলিম বিরোধী নয়, বিজেপি মুসলমানদের হাত থেকে তলোয়ার কেড়ে নিয়ে কলম ধরাতে চায়।
আর্থাৎ, বিজেপির সঙ্গে যে কট্টর হিন্দুত্ববাদ ও তাদের ভাবাবেগের কথা জড়িয়ে গিয়েছে তাকে দূরে সরিয়ে বর্তমান রাজ্য সভাপতি মনে করিয়েছেন মনুষ্য ধর্মকে। শাসক দল যেভাবে রাজ্যে মুসলিম তোষণ করেছে, এবং রাজনীতির ময়দানে নিজেদের জমি শক্ত করেছে এবার তবে সেই পথ ধরেই রাজ্যে গেরুয়া ঝড় তুলতে মরিয়া বঙ্গ বিজেপি।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post