তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। শান্তনু সেন বনাম অতীন ঘোষের দ্বন্দ্বে উত্তপ্ত দমদম। বিধায়কের অনুগামীদের মারধর করেছে কাউন্সিলর এবং তার স্বামী। এমনটাই অভিযোগ। এদিকে পাল্টা কাউন্সিলারের বাড়ি ঘেরাও করেছে বিধায়কের অনুগামীরা। শান্তনু সেন এবং কাকলি সেনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান অতীন ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনায় সিঁথি থানায় অভিযোগ জানান কাউন্সিলর এবং তার স্বামী। ঘটনায় বেকায়দায় শাসক দল। বিধায়ক এবং কাউন্সিলর এর মধ্যে এই পরিস্থিতি তৈরি হলে, নিচু স্তরে কি বার্তা যাবে? উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১০ নাগাদ ৬ নম্বর দমদম রোডে অতীন ঘোষ ঘনিষ্ঠ বেশ তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে ঢুকে মারধর এর অভিযোগ ওঠে। অভিযোগের তীর শান্তনু সেন এবং কাকলি সেনের বিরুদ্ধে। এমনকি মারধরের পর কেউ কেউ গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়। অভিযোগ, এক বৃদ্ধাকে নাকি চড় মারেন কাকলি সেন। এমন গুরুতর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে দমদম। এই ঘটনার পরই অতীন ঘোষের ঘনিষ্ঠ কর্মী সমর্থকরা কাউন্সিলারের বাড়ি ঘেরাও করে। এমনকি বাড়ির সামনে বসে বিক্ষোভ দেখায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিধায়কের সঙ্গে ফোনে কথা বলার পর বিক্ষোভ সরে যায় বলে জানা যায়। তবে ওই বৃদ্ধা কি অভিযোগ করছেন শুনুন
এদিকে জানা যায়, যে সময় বিক্ষোভ চলছিল, সেই সময় বাড়িতে ছিলেন না কাউন্সিলর কাকলি সেন এবং তার স্বামী ডঃ শান্তনু সেন। অভিযোগ জানাতে তারা সিথি থানায় উপস্থিত হন। এমনকি অতীন ঘোষ অনুগামী সহ বেশ কিছু জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কাউন্সিলর। ঘটনায় শান্তনু সেন বলেন, তার যা অভিযোগ থানায় জানিয়ে এসেছেন। ঠিক বলেছেন শান্তনু সেন, শুনুন
অর্থাৎ বিধায়ক এবং কাউন্সিলর এর দ্বন্দ্ব-চরমে। এমনকি কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে সিঁথি থানার সামনে বিধায়ক অতীন ঘোষের উপস্থিতিতে বিক্ষোভ দেখানো হবে বলে হুশিয়ারি দেওয়া হয়। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।












Discussion about this post