• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কলকাতায় ধরা পড়া বাংলাদেশি গুপ্তচরকে ঘিরে ভয়ঙ্কর প্রশ্ন! ইউনূসকে শেষ করতে ঝাপালেন মোদি-শাহ

কলকাতায় ধরা পড়া বাংলাদেশি গুপ্তচরকে ঘিরে ভয়ঙ্কর প্রশ্ন! ইউনূসকে শেষ করতে ঝাপালেন মোদি-শাহ

Raja Majumder by Raja Majumder
6 months ago
in Top Story, রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
54
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

যিনি নিজেই বাংলাদেশি, তিনিই আবার সন্দেহভাজন বাংলাদেশির বিরুদ্ধে থানায় গিয়ে নালিশ করেছিলেন। আরও মজার বিষয় হল, এই ঘটনা খোদ এই বাংলার বুকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শাসকদলের নেতা-নেত্রীরা যখন বাংলাদেশি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করছেন, তখনই কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল বাংলাদেশি মডেল তথা অভিনেত্রী শান্তা পালকে। যিনি বাংলাদেশি নাগরিক হয়েও এই বাংলায় বহাল তবিয়তে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রকাশ্যে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি তাঁর কাছে ভারতের সচিত্র পরিচয়পত্র, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড পাওয়া গিয়েছে। এও জানা যাচ্ছে, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তিনি ভারতে এসেছিলেন, তারপর কোনও এক জাদুবলে তিনি পাকাপাকি ভারতে থেকে যান। নিজেকে কলকাতার গল্ফগ্রিনের বাসিন্দা বলে পরিচয় দিয়ে বাংলাদেশি মডেল শান্তা পাল এক ব্যাক্তির নামে থানায় গিয়ে এফআইআর করে এসেছিলেন। এমনকি তার বিরুদ্ধে থানায় গিয়ে দরবার করতেও খামতি রাখেননি তিনি। শান্তা পালের বিরুদ্ধে তদন্ত যত এগোচ্ছে, ততই তাজ্জব করা কীর্তি সামনে আসছে।

ADVERTISEMENT

জানা যায়, কলকাতায় ২০২২ সাল থেকে বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন বাংলাদেশি তরুণী শান্তা পাল। পার্ক স্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরে তাঁর বাংলাদেশি পরিচয় সামনে আসে। যদিও তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হচ্ছে, ‘বাংলাদেশি হিন্দু ধর্মালম্বী যে মডেল এখানে ধরা পড়েছেন, তাকে বিজেপি কি বলবে, অনুপ্রবেশকারী না শরণার্থী?’

RelatedPosts

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

ঘটনা হল, বাংলাদেশে মুহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর ভারতের সেভেন সিস্টার্স ও শিলিগুড়ি চিকেন নেক নিয়ে নানা ধরণের মন্তব্য এসেছে বাংলাদেশ থেকে। কোনও সময় সেই মন্তব্য এসেছে কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলি থেকে, আবার কোনও সময় এসেছে খোদ মুহাম্মদ ইউনূসের মুখ থেকে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন, এই হুমকি ছোট করে দেখার বিষয় নয়। ফলে ভারত সরকারকে খুব গুরুত্ব দিয়েই বিবেচনা করতে হবে। অপারেশন সিঁদুরের পর থেকে জঙ্গিবাদ নিয়ে ভারতের অবস্থান পাল্টে গিয়েছে। অপারেশন সিঁদুরের পর থেকে পাকিস্তানের মতো বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারত সরকার বিভিন্ন রাজ্যকে অভিযান চালাতে নির্দেশ দিয়েছে। অভিযোগ অন্যান্য রাজ্যে এই অভিযান চললেও পশ্চিমবঙ্গে তা ঠিকঠাক হচ্ছে না। আবার অন্যান্য রাজ্যে অবৈধ বাংলাদেশিদের ধরার জন্য অভিযান চালানো হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বলে সরব হচ্ছেন। এই আবহেই কলকাতা থেকে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী তথা মডেল শান্তা পাল। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ওই অভিনেত্রী ২০২২ সাল থেকে ভারতে রয়েছেন, তাঁর কাছে একাধিক ভারতীয় পরিচয়পত্র চলে এল, অথচ কলকাতা বা রাজ্য পুলিশের গোয়েন্দারা তা জানতেও পারলেন না? শান্তা পালকে ভারতের অভিবাসন দফতর কেন জানালো না তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তিনি কি বাংলাদেশি গুপ্তচর? পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার জন্য ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেফতার হওয়ার পর থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি সচেতন হওয়ার কথা ছিল। এ ক্ষেত্রে কেন হল না? উঠছে প্রশ্ন। আবারও এও দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে অবৈধ বাংলাদেশি ইস্যুতে ধীরে চলো নীতি নিয়েছে। কিন্তু শান্তা পাল হিন্দু, তাঁকে কি ইচ্ছা করেই ছাড় দিল ভারত সরকার? এই প্রশ্নও উঠছে। তবে শান্তা পাল নিয়ে বিতর্কের মাঝেই গোটা ভারত থেকে যে হাজার হাজার অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা ধরা পড়ছেন, সেটাই বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের জন্য প্রকৃত মাথাব্যাথার কারণ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি ডঃ ইউনূস বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন!

Next Post

প্রাথমিক শিক্ষকদের, BLO নিয়োগ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
10
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
19
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
18
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
7
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
18
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
23
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
21
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more

ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

by Raja Majumder
November 8, 2025
0
11
ভারতের বিরুদ্ধে যুদ্ধই চায় বাংলাদেশ, সীমান্তে প্রস্তুত ভারতীয় সেনাও

বাংলাদেশ নৌবাহিনী শনিবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফকে স্বাগত জানিয়েছে। সেই সঙ্গে তাঁরা স্বাগত জানিয়েছে এফ-২২পি জুলফিকার-শ্রেণীর...

Read more

শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

by Sumana Sarkar
November 4, 2025
0
28
শোভনের জন্যই বৈশাখীকে নিতে হল? ‘প্রিয়তমা’ বৈশাখীকে নিয়ে TMC-র অভ্যন্তরেই বিভাজন

কাননের কামব্যাক হয়েছে। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে সেকেন্ড ইনিংস শুরু করলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শোভন চট্টোপাধ্যায়ের জন্যই...

Read more

বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

by Raja Majumder
October 31, 2025
0
26
বাতিল পুরোনো ওয়েবসাইট, চালু হল নতুন! কিভাবে দেখবেন ২০০২ ভোটার তালিকা?

রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা এসআইআর। আর এই আবহে ২০০২ সালের এসআইআর অনুযায়ী চুরান্ত ভোটার...

Read more
Next Post
প্রাথমিক শিক্ষকদের, BLO নিয়োগ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক শিক্ষকদের, BLO নিয়োগ নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি