পাচারের চেষ্টা ব্যর্থ করে লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত করলো বিএসএফের ১০২নং ব্যাটালিয়নের জওয়ানরা। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান করে, বিএসএফ জওয়ানরা আটক করে একটি মোটরসাইকেল সহ একজন চোরাচালানকারীকে।
উত্তর ২৪ পরগনার সীমান্ত বন্দর ঘোজাডাঙ্গা থেকে উদ্ধার হল প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেআইনি সোনা। বিপুল পরিমাণে সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে। বিএসএফের ১০২নং ব্যাটালিয়নের জওয়ানরা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে। বিএসএফের ১০২ নং ব্যাটালিয়নের জওয়ানরা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে. অবৈধ তিনটি সোনার বিস্কুট উদ্ধার করে।
বিএসএফ সূত্রের খবর, শনিবার ভোররাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযানে, জওয়ানরা একটি মোটরসাইকেল সহ একজন চোরাচালানকারীকে আটক করে। যার কাছ থেকে ৩টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ৪৬৬.২৯০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ ৯৪ হাজার ৭৯৪ টাকা।
উদ্ধারকৃত সমস্ত সোনা পরবর্তী পদক্ষেপের জন্য ঘোজাডাঙ্গা শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘোজাডাঙ্গার বাসিন্দা ধৃত সুব্রত সরকারকে বসিরহাট থানার পুলিশের হাতে হস্তান্তর করেছে বিএসএফ।












Discussion about this post