হুড় মুড়িয়ে ভেঙে পড়ল মিনাখার বিদ্যাধরী নদীর উপর মালঞ্চ ব্রীজ। ৮ সেকেন্ডের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়, যা দেখে মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকার মানুষ। অহেতুক মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করা অন্যায় মন্তব্য পঞ্চায়েত সমিতির সভাপতি।
AIতে বানানো ভিডিও এখন আতঙ্কের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে নেট দুনিয়ায়। কয়েক দিন আগেই কদম্বগাছির উলা কালসারা কাদেরিয়া হাই মাদ্রাসা চত্বরে রয়েল বেঙ্গল টাইগারের ঘোরাঘুরির ভিডিওয় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। এবার ৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার অন্তর্গত মালঞ্চ হুড় মুড়িয়ে নদীতে ভেঙে পড়ছে ব্রীজ। যে দৃশ্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই ছবি মুহুর্তের মধ্যেই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত মিনাখা এলাকার সাধারন মানুষ। প্রচুর মানুষ তাড়াহুড়ো করে ব্রিজের কাছে চলে এসেছে দেখার জন্য। অথচ বিদ্যাধরী নদীর উপর মালঞ্চের কাছে এই নদী পুরোপুরি অক্ষত আছে স্বাভাবিক গতিতেই করছে যান চলাচল।
এলাকার মানুষের বক্তব্য, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, শুধু তাই না ভিডিওর উপরে লেখা এই মুহূর্তে ভেঙে পড়ল মালঞ্চ ব্রিজ। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেই দূর দুরান্তে থাকা আত্মীয়রা আতঙ্কিত হয়ে ফোন করে খবর নিচ্ছেন। বিদ্যাধরী নদীর উপর মালঞ্চের কাছে এই নদী পুরোপুরি অক্ষত আছে।
মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লার জানালেন, এই ভুয়ো ভিডিও দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। অহেতুক মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি করা অন্যায়। যারা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনত ব্যবস্থা নেওয়া উচিত।












Discussion about this post