দামি বাইক কিনে ঋণ শোধ না করার গ্রেফতার কাজী রহিম উদ্দিন। ইএমআই শোধ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্যের নামে দামি বাইক কিনেছিলেন তিনি। কিন্তু সময় মত ইএমআই শোধ না করার অভিযোগে আমডাঙার গাদামারা হাট এলাকা থেকে গ্রেপ্তার করল পুলিশ কাজী রহিম উদ্দিনকে । জানা যাচ্ছে টিএমসিপি-র রাজ্য সম্পাদক তৃণাঙ্কুর ভট্টাচার্যের ঘনিষ্ঠ কাজী রহিম উদ্দিন।
বৃহস্পতিবার কাজী রহিম উদ্দিনকে বারাসাত আদালতে পেশ করে দুই দিনের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। পাশাপাশি জানা গিয়েছে রহিম উদ্দিন এলাকায় তোলাবাজির প্রভাব খাটিয়ে নানা রকম অসামাজিক কাজকর্ম করতো পারায় তাদের নামে নিজে গাড়ি কিনতো এবং সেটি ব্যবহার করত এই তৃণমূল যুব নেতা। তাছাড়াও একজনের গাড়ি কিনে অন্যজনকে বেআইনিভাবে বিক্রি করতো বলেও অভিযোগ উঠেছে। কাজী রহিম উদ্দিন আমডাঙ্গা এলাকার ডাকসাইটে তৃণমূল ছাত্রনেতা। এলাকার বাসিন্দা আশিক তালুকদার জানিয়েছেন, প্রথমে আমার সঙ্গেও ভালো বন্ধুত্ব ছিল সেই সুযোগে আমাকে ভুল বুঝিয়ে আমার ডকুমেন্টে বাইক কেনে আমি ডাউন পেমেন্ট করেছিলাম। রহিম ইএমআই চালাবে বলেছিল এবং বাইকটি ব্যবহার ও করেছিল কিন্তু ইএমআই শোধ করছিল না।
এই কারণে ফিনান্স কোম্পানি বারবার আমার বাড়ি যাচ্ছে এটা নিয়ে বললে উল্টে রহিম উদ্দিন আমাকে হুমকি দিচ্ছে। থানায় দ্বারস্থ হয়েছি যাতে আমি বাইক ফেরত পাই তার লিখিত অভিযোগের ওপরে ভিত্তি করে আমডাঙ্গা থানার পুলিশ কাজী রহিম উদ্দিনকে গ্রেপ্তার করে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনেই গ্রেপ্তার হয় দলের ছাত্র নেতা কাজী রহিম উদ্দিন। পাশাপাশি ধৃতের ফেসবুক প্রোফাইলে প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক পোস্ট রয়েছে এবং সংসদ বিধায়কের সঙ্গে ও ছবি পোস্ট করা হয়েছে। এই প্রসঙ্গ উঠতেই আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা আনিসুর রহমান জানিয়েছেন যে,আমি তাকে চিনি না কোনদিন ব্লকে দলের কোন অনুষ্ঠানে দেখিনি। নেতাদের সঙ্গে ছবি অনেকেরই থাকতে পারে, তার মানে এই নয় যে সে দল করে।












Discussion about this post