নিয়োগ দুর্নীতির যাবতীয় দায় এসএসসি-র ঘাড়েই চাপালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে দাঁড়িয়ে তিনি দাবি করেন, দুর্নীতিতে যাদের নাম জড়িয়েছে তাঁদের নিয়োগ হয়েছে অনেক আগে। অযথা গোটা ঘটনার দায় চাপানো হচ্ছে তাঁর উপর। মুক্তির আর্জি জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সমাজের সামনে দাঁড়াতে দিন।” উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই চার্জগঠন হয়েছে।
SSC নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে। বৃহস্পতিবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেন তিনি ।
তবে কি নিয়োগ দুর্নীতির সম্পূর্ণ দায় এসএসসি ঘাড়েই ঠেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালতে তিনি দাবি করেন, দুর্নীতিতে যাদের নাম উঠে এসেছে অনেক আগে থেকেই তাঁদের নিয়োগ হয়েছে। কিন্তু গোটা ঘটনার দায় চাপানো হয়েছে তার উপরে। ঠিক তারপরেই পার্থ চট্টোপাধ্যায় আর্জি জানান তাকে যেন মুক্ত করে দেওয়া হয়, সমাজে দাঁড়াতে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি ৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। তিনি ভার্চুয়াল হাজিরার সময় হাসপাতালের বেড থেকে বিচারকের কাছে নিজের বক্তব্য পেশ করেন । পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, তিনি নির্দোষ এবং রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন । তাঁর কথায়, “স্যার, আমি শিক্ষামন্ত্রী ছিলাম । আমার অধীনে একাধিক দপ্তরের কাজ চলতো। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে পরিচালনা করতো এসএসসি। আমি সম্পূর্ণ নির্দোষ ।” তাঁর বক্তব্যের পর বিচারক জানান, প্রমাণ রয়েছে যে নিয়ম ভেঙে অশোক সাহাকে চেয়ারম্যান হিসেবে বসানো হয় এমনকি নকল নথিকেও আসল হিসাবে ব্যবহার করা হয়েছে ।
তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমার সামাজিক সম্মান আছে । ২৫ বছর ধরে একই এলাকা থেকে পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি । আমি নজরদারির দায়িত্বে ছিলাম, তবে নিয়োগের কাজ করত এসএসসি।
পার্থ চট্টোপাধ্য়ায় আরও বলেন, তিনি যাদের নিয়োগ করেছিলেন বলে বলা হচ্ছে তাদের তিনি নিয়োগ করেননি। তিনি জানিয়েছেন, তিনি আসার আগে থেকেই অশোক সাহা ওখানে কাজ করতেন। তিনি বলেন, তিনি মন্ত্রী হওয়ার আগেই সুবীরেশ ভট্টাচার্য চেয়ারম্যান ছিলেন। তিনি আসার আগেই কল্যাণময় গঙ্গোপাধ্যায় ওখানে ছিলেন। তিনি আরও বলেন, যারা অন্যায় করেছেন তাদের কিছু হচ্ছে না। তাঁর দোষ কোথায়? তাও জিজ্ঞাসা করেন পার্থ চট্টোপাধ্যায়।
এদিন আলিপুরের সিবিআই বিশেষ আদালতে উপস্থিত হন নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী।
এসএসসি দুর্নীতি মামলায় পার্থ-সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জগঠন হয়েছে। সামনে এসেছে দুর্নীতি, ঘুষ, ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগ। শুনানির সময় পার্থ চট্টোপাধ্যায় বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন।
এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় পার্থ, পরেশ এবং অঙ্কিতা-সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে ।












Discussion about this post