স্বরাষ্ট্রমন্ত্রীকে বিশ্বাস করবেন না উনি মীরজাফরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে একে অপরের ছায়া সঙ্গী বলা হয়। গুজরাত থেকে শুরু করে দিল্লি ও দেশের সর্বোচ্চ রাজনৈতিক মঞ্চে তারা সাথে ছিলেন। শাহের অবস্থান দেশের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ। আর সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কেই মীরজাফরের সাথে তুলনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্কতা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের সফর সেরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অমিত শাহ কে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ওই একদিন আপনার মীরজাফর হয়ে যেতে পারেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের কাজকর্মে অমিত শাহের প্রভাব রয়েছে। দুর্গাপুজো, প্রাকৃতিক বিপর্যয় সবকিছু উপেক্ষা করে ১৫ দিনের মধ্যে SIR শেষ করতে হবে ? নির্বাচন কমিশন কি বিজেপির শাখা সংস্থা ? নাকি মানুষের গনত্রান্তিক, নাগরিক অধিকার রক্ষার জন্য ? আমি অনেক সরকার দেখেছি কিন্তু এমন সরকার দেখিনি। ওদের নেতা এখানে এসে বলছে বাংলা থেকে বহু লক্ষ ভোটার বাদ দেব। এই পুরো পরিকল্পনা বিজেপির। এর মূলে অমিত শাহ। এইসবই অমিত শাহের খেলা। সবকিছুতেই হস্তক্ষেপ অমিত শাহের। তিনি কি প্রধানমন্ত্রী ? একটা কথা মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয়। আজ তারা ক্ষমতায় আছে কিন্তু কাল ভিন্ন হতে পারে। কটক জ্বলছে। বিজেপি এবং বজরং দল সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিয়েছে। বজরং দল, সংঘ সব মিলিয়ে একটা উগ্র মেরুকরণ চলছে। দেশকে এরা শেষ করে দেবে। সর্বত্র বিজেপি আতঙ্কের সৃষ্টি করছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের প্রতি মুক্ষমন্ত্রীর এই ক্ষোভের কারণ SIR এর জন চাপ সৃষ্টি করা। বুধবার ভারতের নির্বাচন কমিশনের কর্মকর্তারা জেলা ম্যাজিস্ট্রেটের সাথে আগামী বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের জন্য একটি প্রস্তুতিমূলক বৈঠক করেন। উল্লেখ্য, এর আগে প্রতিবেশী রাজ্য বিহারেও SIR মহড়া চালানো হয়েছিল। যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে।












Discussion about this post