• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
এক বৈঠকেই চমকের পর চমক   একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন   তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

এক বৈঠকেই চমকের পর চমক একের পর এক দায়িত্বে দিদির প্রিয় কানন তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র

Rani Chakraborty by Rani Chakraborty
6 months ago
in Top Story, কলকাতা
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

মমতা বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের পাহাড়ে হিম শীতল দু ঘন্টার বৈঠকের পর স্নেহের শোভনকে গুরুদায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ২২ শে সেপ্টেম্বর শোভন বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। সেই বৈঠকের এক মাস কাটতে না কাটতেই ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক সারেন কানন ওরফে শোভন চট্টোপাধ্যায়। শোভনের তৃণমূলে আসার জল্পনা বহুদিনের। দীর্ঘ সাত বছর পর আবার প্রশাসনে ফিরলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পরেই ৪৮ ঘন্টার মধ্যেই তাকে নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ বা NKDA -র চেয়ারম্যান পদে নিযুক্ত করা হল। এতদিন এই পদের দায়িত্বে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শোভনের হাতে এই দায়িত্ব তুলে দেওয়ার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। এবার তৃণমূলে তার সক্রিয় ভূমিকায় ফেরা শুধুই সময়ের অপেক্ষা।

ADVERTISEMENT

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার সম্ভবনার আবহে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে শোভনের সমর্থনে পড়েছে হোডিং। বেহালা ফোরাম, বেহালা নাগরিক মঞ্চ এবং জয়তু বেহালা নামে হোডিং লাগানো হয়েছে। তাতে লেখা – ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকেডিএ – র চেয়ারম্যান হলেন শোভন বন্দ্যোপাধ্যায়। তবে বেহালার হোডিং এ তৃণমূলের কোনও নেতৃত্বের নাম উল্লেখ করা হয়নি।

RelatedPosts

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

কালীপুজোর দিন ১৩২ নং ওয়ার্ডের বড়বাগানের সামনে ডায়মন্ড হারবার রোডের ওপরে লাগানো হয়েছে হোডিং। যা ঘিরে শুরু হয়েছে জল্পনা। শিক্ষকনিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেল বন্দি বেহালা পশ্চিমের ২৫ বছরের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। পার্থর গ্রেফতারির পরেই তাকে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। তাই জেল মুক্তি হওয়ার পরেও তার প্রার্থী হওয়ার সম্ভবনা কম। সেই সূত্রেই পার্থর বিকল্প শোভনের হওয়ার সম্ভবনা তৈরী হয়েছে। বেহালা তৃণমূলের এক প্রবীণ নেতা বলেন, যে বা যারা হোডিং লাগিয়েছে তারা সিপিএমের হার্মাদ ছিল। তারা কোনোদিনও তৃণমূল করেনি। এরা জামানা বদলের সঙ্গে সঙ্গে আরএসপি, কংগ্রেস এবং বিজেপিতে ঘুরে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ঢুকেছে। পার্থ জেলে যাওয়ার সাথে সাথে তারা নতুন নেতা খুঁজতে বেরিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মারফত শোভনের কাছের লোক হয়েছে। নিয়মিত গোল পার্কে যাতায়াত করছে। তৃণমূলে শোভনের যোগদান নিয়ে তারা নিজেদের প্রভাব জানাতে এইসব হোডিং দিয়ে বেড়াচ্ছে।

মুখমন্ত্রী প্রাক্তন মেয়র শোভনকে নতুন প্রশাসনিক দায়িত্ব দেওয়ার পর এমন ধরণের হোডিং নিউটউন বা কলকাতার অন্য কোথাও নজরে আসেনি। যা নিয়ে গাঢ় হয়েছে জল্পনা। শোভন তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন বেহালা পশ্চিম থেকে। রাজনীতিতে তার হাতেখড়ি ১৩১ নম্বর ওয়ার্ডের বেহালা কলেজ ছাত্র পরিষদ থেকে। শোভন ২১ বছর বয়সে বেহালা পশ্চিমের ১৩২ নাম্বার ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর হন। পরবর্তীতে একই আসনে টানা ২৫ বছর জিতে বোরো চেয়ারম্যান এবং মেয়র পরিষদ হন তিনি। এরপর নিজের বাড়ির ওয়ার্ড থেকে জিতে কলকাতার মেয়র হন শোভন। ২০১১ এবং ১৬ সালে বেহালা পূর্ব থেকে জয়ী হয়ে বিধায়ক ও মন্ত্রী হন তিনি। তার ঘনিষ্টরা জানান, বেহালা পূর্ব থেকে বিধায়ক হলেও নিজের বাড়ির কেন্দ্র বেহালা পশ্চিম থেকে বিধায়ক হওয়ার ইচ্ছা ছিল তার।

Author

  • Rani Chakraborty
    Rani Chakraborty

    View all posts

Previous Post

ভারত – বাংলাদেশ সম্পর্কে বিরাট ফাটল বাতিল ১০ বড় চুক্তি ইউনূসের জন্যই ভারত আজ শত্রু

Next Post

বাংলাদেশে আস্থা হারাচ্ছে জাতিসংঘ। সরাসরি টার্গেট বাংলাদেশের সেনা। ফেরত পাঠিয়ে বিরাট বার্তা

Rani Chakraborty

Rani Chakraborty

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

by Rupendu Das
March 20, 2026
0
22
ভারতের মার্কিন সৈন্য। হাসিনার নতুন কৌশলে তোলপাড় বাংলাদেশ!

আমেরিকা কি ভারতের বন্ধু? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি মন্তব্যের নিরিখে বিচার করলে অবশ্যই বলতে হবে তিনি এবং তাঁর...

Read more

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
20
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
22
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
21
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

by Raja Majumder
November 27, 2025
0
21
ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইবুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের ‘নির্বুদ্ধিতা’

গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...

Read more
Next Post
বাংলাদেশে আস্থা হারাচ্ছে জাতিসংঘ। সরাসরি টার্গেট বাংলাদেশের সেনা। ফেরত পাঠিয়ে বিরাট বার্তা

বাংলাদেশে আস্থা হারাচ্ছে জাতিসংঘ। সরাসরি টার্গেট বাংলাদেশের সেনা। ফেরত পাঠিয়ে বিরাট বার্তা

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি