• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
প্রার্থী বদলে একধাক্কায় হাতছাড়া তিন লোকসভা! বিজেপিতে চাপে শুভেন্দু

প্রার্থী বদলে একধাক্কায় হাতছাড়া তিন লোকসভা! বিজেপিতে চাপে শুভেন্দু

Raja Majumder by Raja Majumder
2 years ago
in রাজ্যে, লোকসভা নির্বাচন ২০২৪
A A
0
ADVERTISEMENT
0
SHARES
11
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

চব্বিশের লোকসভা ভোটে বাংলায় বিজেপি যে বিপর্যস্ত সেটা এখন সকলেই জেনে গিয়েছেন। উনিশের লোকসভা ভোটে পাওয়া ১৮টি আসন কমে এবার ১২তে ঠেকেছে। পাশাপাশি অধিকাংশ তারকা প্রার্থীর হেরে যাওয়া নিয়ে এখন বঙ্গ বিজেপির অন্দরেই চলছে নানান জল্পনা-কল্পনা। পাশাপাশি বিতর্কও কম হচ্ছে না। তৃণমূলের মতো নব্য এবং পুরাতন দ্বন্দ্ব এখন বঙ্গ বিজেপিতেও সংক্রমিত। অর্থাৎ, যারা প্রথম থেকেই বিজেপিতে ছিলেন, যারা বিজেপিকে বাংলায় শূন্য থেকে উঠিয়ে একটা সম্মানজনক জায়গায় নিয়ে এসেছেন, তাঁরাই এখন কোনঠাসা তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের কাছে। স্পষ্ট কথায় বলতে গেলে শুভেন্দু অধিকারীদের কথাই উঠে আসছে আলোচনায়। ২০২৪-এর লোকসভায় যেমন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরেই ভরসা করেছিল। প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচার, ভোট করানো সবই ঠিক করেছেন শুভেন্দু এবং সুকান্ত মজুমদার। এমনকি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ছাপিয়েও অধিক গুরুত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেখানে কার্যত ব্রাত্যই থেকে গিয়েছেন দিলীপ ঘোষের মতো প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি।

ADVERTISEMENT

এবারে বিজেপি এক ধাক্কায় ৬টি লোকসভা আসন হারিয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য মেদিনীপুর। এই মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ ঘোষ। গত লোকসভায় তাঁর জয়ের ব্যবধান ছিল প্রায় ৯০ হাজার ভোটের। কিন্তু প্রথম দিকের প্রার্থী তালিকা প্রকাশ হতে দেখা গেল দিলীপ ঘোষের নাম নেই। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। পরে অবশ্য দিলীপকে প্রার্থী করা হয়, তবে মেদিনীপুরে নয়, তাঁকে পাঠানো হয় বর্ধমান-দূর্গাপুর আসনে। তাও একেবারে শেষ মুহুর্তে। ফলে ৯০ হাজার লিড থাকা দিলীপ ঘোষের সামনে এখন মাত্র ৪ হাজার ভোটের লিড থাকা বর্ধমান-দূর্গাপুর আসন। এ কথা সর্বজনবিদিত যে দিলীপকে জেতা আসন মেদিনীপুর থেকে সরানোর পিছনে রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু বিজেপির অন্দরের খবর, এর পিছনে আসল কলকাঠি ছিল শুভেন্দু অধিকারীর। কারণ, রাজ্য রাজনীতিতে শুভেন্দু অনুগামী হিসেবে পরিচিত আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে নিয়ে আসা। অগ্নিমিত্রা দীর্ঘদিন ধরেই আসানসোল অঞ্চলে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত। ফলে একবার উপনির্বাচনে হারলেও তিনি এবার লড়াই দিতেন আসানসোলে। এমনকি বহিরাগত তত্ত্বে তিনি পাল্টা প্রচারও করতে পারতেন। কিন্তু সেটা হল না, অগ্নিমিত্রাকে মেদিনীপুরে পাঠানোয়। অপরদিকে, দিলীপ ঘোষ শেষ মুহূর্তে বর্ধমান-দূর্গাপুরে এসে যতটা সম্ভব মরিয়া চেষ্টা করেছেন। প্রচারেও জানপ্রাণ লড়িয়ে দিয়েছেন।

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

কিন্তু আনকোরা এই লোকসভায় তিনি সংগঠন গুছিয়ে নিতে পারেননি। গত লোকসভায় বর্ধমান-দূর্গাপুর আসনে জিতেছিলেন বিজেপির এসএস আলুওয়ালিয়া। এবার তাঁকে আসানসোলে পাঠিয়ে বর্ধমান-দূর্গাপুরে পাঠানো হয় দিলীপ ঘোষকে। ফলে এই জেতা আসনও হাতছাড়া হয় বিজেপির। দিলীপ হারলেন ১ লক্ষ ৩৮ হাজার ভোটে। হারের পরই দিলীপ ঘোষ তাঁর স্বভাবসুলভ ভঙ্গিমায় সামনে আনেন চক্রান্ত তত্ত্ব। সেই সঙ্গে উস্কে দিয়েছেন আদি ও নব্য প্রসঙ্গ। আর কেন এবার বিজেপির ফল খারাপ হল, সে প্রসঙ্গে দিলীপের সাফ কথা, এত দিন তো সব দোষ তো দিলীপ ঘোষ হত। এখন যারা ক্ষমতায় আছেন দায় তাঁদের নিতে হবে। জিতলে মালা পরব আর হারলে দায় নেব না, এটা তো হয় না। এই বক্তব্যেই পরিস্কার, এবারের লোকসভায় খারাপ ফলের জন্য দিলীপ বিঁধলেন সুকান্ত-শুভেন্দুকে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

কথায় আছে বৈতরণী পার, যমলোকের আগেই আছে এই নদী

Next Post

প্রার্থী নিয়ে দোটানা? এবার NOTA-য় পড়ল সর্বাধিক ভোট

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
20
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
14
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
17
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
13
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
30
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
30
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
31
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
24
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by Rani Chakraborty
October 17, 2025
0
14
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by Rani Chakraborty
October 15, 2025
0
35
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি