• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বড় পরিকল্পনা রেলের, থাকবে না আর ওয়েটিং লিস্ট!

বড় পরিকল্পনা রেলের, থাকবে না আর ওয়েটিং লিস্ট!

Raja Majumder by Raja Majumder
2 years ago
in অর্থনীতি, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
64
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

আচমকা কোথাও ঘুরতে যাওয়ার প্লান হয়েছে, নাকি জরুরি কাজের জন্য অন্য কোনও শহরে যেতে হবে। এর জন্য ট্রেনের তৎকাল টিকিটের উপরেই ভরসা। কিন্তু তার থেকেও বড় সমস্যা ট্রেনের টিকিট পাওয়া। এবার ভারতীয় রেল বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিল। তৎকাল টিকিট বিক্রির সময় পরিবর্তন করল। সেই সঙ্গে ধাপে ধাপে ওয়েটিং লিস্ট তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল। ফলে আগামীদিনে আপনি কনফার্ম টিকিট পাবেন বলেই দাবি রেলের।

ADVERTISEMENT

 

RelatedPosts

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

চলতি বছরে ভারতীয় রেল বেশ কয়েকটি বড় পরিবর্তন এনেছে বা আনতে চলেছে। যা রেল যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। প্রথমেই জানিয়ে রাখি, ১ জুলাই থেকে তৎকাল টিকিটের নিয়মে বড় পরিবর্তন এসেছে। এখন থেকে শীততাপ নিয়ন্ত্রিত বা এসি কামরার তৎকাল টিকিট বিক্রি শুরু হবে সকাল ১০টা থেকে। অর্থাৎ যদি আপনি এসি থ্রি টিয়ার, টু টিয়ার, থ্রি এসি ইকোনমি, এসি ফার্স্ট ক্লাস, এসি চেয়ার কারের জন্য তৎকাল টিকিট কাটতে চান তবে অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্মে সকাল ১০টা থেকে টিকিট কাটতে হবে। আবার নন এসি ক্লাসগুলি যেমন, স্লিপার ও চেয়ার কারের জন্য তৎকাল টিকিট বিক্রি শুরু হবে সকাল ১১টা থেকে। যদিও এবার থেকে তৎকাল এবং সুবিধা স্পেশাল ট্রেনের টিকিট বাতিল করলে টিকিটেক দামের ৫০ শতাংশ টাকা কেটে নিয়ে ফেরত দেবে রেল।

 

রাজধানী, শতাব্দী, দুরন্তর মতো প্রিমিয়াম ট্রেনে এবার পেপারলেস টিকিট দেওয়া শুরু করতে চায় ভারতীয় রেল। ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামীদিনে রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতো ট্রেনে আর কাগজের টিকিট পাওয়া যাবে না। আপনার মোবাইলে টিকিট পাঠিয়ে দেবে আইআরসিটিসি। এরজন্য অবশ্যই যাত্রীদের একটি স্মার্টফোন থাকতে হবে। রেলের টিকিট এতদিন হিন্দি এবং ইংরেজি ভাষাতেই ছাপা হতো। টিকিটের রিকুইজিশন ফর্মও এই দুই ভাষাতেই পুরণ করতে হতো। শীঘ্রই আপনি আপনার মাতৃভাষায় টিকিট কাটতে পারবেন। রেলের নতুন ওয়েবসাইটে এবার বিভিন্ন ভাষায় টিকিট কাটার সুবিধা পাওয়া যাবে।

 

তবে যে খবরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হল ভারতীয় রেল আগামী পাঁচ বছরের মধ্যে ওয়েটিং লিস্টের ঝামেলা তুলে দিতে চায়। ২০৩০ সালের মধ্যেই যাতে সবাই নিশ্চিত টিকিট হাতে পান সেই দিকেই জোর দিতে চলেছে তৃতীয় মোদি সরকার। বর্তমানে জনপ্রিয় রুটগুলিতে টিকিটের লম্বা লাইন একটা অন্যতম চিন্তার কারণ। টিকিট বিক্রির শুরুর দিনেই বহু ট্রেনে সব আসন বা বার্থ শেষ হয়ে যায়। ফলে যত দিন এগোয় ততই অপেক্ষামান টিকিটের তালিকা ভারী হতে থাকে। অর্থাৎ ওয়েটিং লিস্ট আকাশছুঁতে শুরু করে। রেলমন্ত্রক চাইছে, ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ওয়েটিং লিস্ট তুলে দিতে। যাতে সকলেই নিশ্চিতে ট্রেনে ভ্রমণ করতে পারেন। এরজন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে রেল মন্ত্রক।

 

রাজধানী, শতাব্দী, দুরন্ত বা জনপ্রিয় ট্রেনগুলির জন্য ক্লোন বা বিকল্প ট্রেন চালাবে রেল। অর্থাৎ, ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা নিশ্চিত টিকিট পাবেন, আবার যারা টিকিট পাননি, তাঁরাও সেই ট্রেনে গন্তব্যে পৌঁছতে পারবেন। এছাড়া ভারতীয় রেল বেশ কয়েকটি রুটে সুবিধা স্পেশাল ট্রেন চালু করেছে। ফলে যাত্রীদের চাপ নিয়ন্ত্রিত হচ্ছে সেই রুটগুলিতে। ক্লোন ট্রেনগুলি মূল ট্রেনের কিছুটা পরেই ছাড়বে, যাতে প্রায় একই সময় গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। অপরদিকে, চাহিদা মতো রাজধানী, শতাব্দী, দুরন্তের মতো জনপ্রিয় ট্রেনে কামরার সংখ্যাও বাড়িয়ে ওয়েটিং লিস্টের যাত্রীদের নিশ্চিত টিকিট দিতে চাইছে রেল।

 

এরজন্য আরও বেশি সংখ্যায় কামরা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের নতুন কামরা এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধির জন্য প্রায় ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হবে। সূত্রের খবর, পুরোনো আইসিএফ উৎকৃষ্ট রেক বা কামরা পুরোপুরি বাতিল করে নতুন এলএইচবি কামরা আনা হচ্ছে। ফলে আগামী কয়েক বছরে ৭০০০ থেকে ৮০০০ হাজার নতুন রেকের বরাত দিতে চলেছে রেল মন্ত্রক।

 

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: INDIAN RAILWAYSTATKAL TICKETWAITING LIST TICKET
Previous Post

‘বড়া পাও গার্ল’ মাসে কত টাকা আয় করে জানেন?

Next Post

ওয়ার্ড ভিত্তিক ফলেই ‘ভয়’ধরল মনে? মমতার নিশানায় মন্ত্রী থেকে আমলা 

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

by Priyanka Bharati
September 9, 2025
0
9
অদ্ভুত সংযোগে ৯-৯-৯ মঙ্গলের শুভদিনে এক কাজেই কাটবে জীবনের সব বাঁধা

৯ সেপ্টেম্বর ২০২৫, নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে আজকের দিনটি অসাধারণ তাৎপর্যমণ্ডিত। ভারতীয় প্রাচীন জ্যোতিষ শাস্ত্র বরাবরই সংখ্যা...

Read more

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

by Priyanka Bharati
August 22, 2025
0
29
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ জুড়ে মায়ের আরাধনায় লক্ষ্য সমাগম

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠ সহ বিভিন্ন কালী মন্দিরে মায়ের পূজার্চনার জন্য নেমেছে পূর্ণার্থীদের ঢল।কৌশিকী অমাবস্যা মানে হলো ভাদ্র মাসের অমাবস্যা...

Read more

“নতুন বাংলাদেশ” গর্বের নাকি লজ্জার?

by Raja Majumder
June 27, 2025
0
112
“নতুন বাংলাদেশ”  গর্বের নাকি লজ্জার?

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন হিসেবে লেখা থাকবে। তবে ইতিহাসই ঠিক করবে সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে...

Read more

বাংলাদেশে শুরু হতে চলেছে Google pay! ক্ষতির মুখে পড়তে চলেছে কারা?

by Sumana Sarkar
June 19, 2025
0
13
বাংলাদেশে শুরু হতে চলেছে Google pay! ক্ষতির মুখে পড়তে চলেছে কারা?

বাংলাদেশে নাকি আসতে চলেছে google pay। যা ঘিরে দেশে এখন হইচই ব্যাপার। কি এই গুগল পে? বিকাশ, নগদ, রকেটের মতোই...

Read more

আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

by Raja Majumder
June 18, 2025
0
89
আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

আন্দামানে বঙ্গোপসাগরের অতলে যখের ধন পেল ভারত! যা ভারতীয় অর্থনীতিকে এক ধাক্কায় অনেকটাই উপরের দিকে ঠেলে দিতে পারে বলে মনে...

Read more

অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

by Ritu Saha
June 14, 2025
0
46
অবিশ্বাস্য হলেও সত্য, বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু, অক্ষত অবস্থায় জ্বলজ্বল করছে ভগবত ‘গীতা’

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ, এই দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছে বিশ্ব। ঠিক এই পরিস্থিতিতেই এই দুর্ঘটনা কে...

Read more

রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

by Ritu Saha
June 13, 2025
0
27
রাখে হরি মারে কে’ ভয়ানক বিমান দুর্ঘটনায় জীবিত একমাত্র যাত্রী রমেশ

'রাখে হরি মারে কে' এই প্রবাদটি এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক। অভিশপ্ত বিমানতিতে দুর্ঘটনায় ২৪২ জন যাত্রীর মধ্যে বরাত জোরে প্রাণে...

Read more

লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

by Sumana Sarkar
June 13, 2025
0
43
লন্ডন যাওয়ার আগে সপরিবারে শেষ সেলফি। এক লহমায় শেষ গোটা পরিবার

জীবন কতটা অনিশ্চিত, সেটা আরও একবার বুঝিয়ে দিল এই ঘটনা। কে জানত, তাদের তোলা এই সেলফি জীবনের শেষ ছবি হবে।...

Read more

ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

by Raja Majumder
June 7, 2025
0
31
ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর! একটামাত্র নম্বরেই যে কেউ পৌঁছে যাবে আপনার ঠিকানায়

এতদিন পিন কোডই ছিল একমাত্র সহায়। এবার আশ্চর্য এক পরিষেবা নিয়ে আসছে ভারতীয় ডাক। ঠিক যেন আপনার বাড়ির আধার নম্বর!...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি