• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
অনুদান ৮৫ হাজার, ঘুম উড়ছে পুজো কমিটির! কিন্তু কেন?

অনুদান ৮৫ হাজার, ঘুম উড়ছে পুজো কমিটির! কিন্তু কেন?

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
20
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

 চলতি বছর দুর্গাপুজোয় রাজ্য সরকার ক্লাবগুলিকে অনুদানের পরিমান বাড়িয়ে ৮৫ হাজার টাকা করেছে। পাশাপাশি লাইসেন্স ফি এবং বিদ্যুৎ মাশুনেও ব্যাপক ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা। কিন্তু প্রশ্ন উঠছে, এই টাকা পুজো উদ্যোক্তারা কোথায় খরচ করবেন? কারণ এই টাকা সরাসরি পুজোর আয়োজনে খরচ করা যায় না। ব্যয় করতে হয় সামাজিক কাজে।
২০২৪ সালে রাজ্য সরকার দুর্গাপুজোর অনুদানের অঙ্ক বাড়িয়ে ৮৫ হাজার করেছে। রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটি অনুদান পাবে বলে জানা যাচ্ছে। কিন্তু নিয়ম অনুযায়ী দূর্গাপুজোয় রাজ্য সরকার থেকে পাওয়া অনুদানের টাকা প্রতিমা, মণ্ডপ বা পুরোহিতের পিছনে খরচ করা যায় না। এমনকি দশকর্মার দোকানের বিল, ঢাকির বেতনও এই টাকায় দেওয়া যাবে না। ফলে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে পুজো উদ্যোক্তাদের। তাহলে ক্লাবগুলি কোথায় খরচ করতে পারবেন এই টাকা? আসুন এক ঝলকে জেনে নেওয়া যাক।

ADVERTISEMENT

প্রথমে জেনে নেওয়া যাক, কিভাবে পাবেন এই অনুদান। নিয়ম অনুযায়ী এখন পুলিশের ‘আসান’ অ্যাপের মাধ্যমে পুজোর অনুদানের জন্য আবেদন করতে হয়। সেখানে একসঙ্গে সব রকম প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া যায়। প্রধান শর্ত হল, কমপক্ষে ১০ বছরের পুরোনো পুজো হতে হবে। এবার আসি আসল কথায়।
রাজ্য সরকার দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করেছিল ২০১৮ সালে। প্রথমবার পুজো উদ্যোক্তাদের দেওয়া হয়েছিল ১০ হাজার টাকা। ২০১৯ সালে অনুদানের পরিমাণ বেড়ে হয় ২৫ হাজার টাকা। পরের বছর, অর্থাৎ করোনাকালে এই অঙ্ক এক লাফে ৫০ হাজার টাকা করা হয়েছিল। ২০২৩ সালে ৬০ হাজার, এবং চলতি বছর অনুদান বাড়িয়ে করা হয়েছে ৮৫ হাজার টাকা। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, আগামী বছর থেকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে দুর্গাপুজোয়। স্বভাবতই খুশি পূজা কমিটিগুলি। কিন্তু এর মধ্যেই দুশ্চিন্তা বাড়ছে কিভাবে এই টাকা খরচ করবেন তাঁরা।
প্রথমদিকে পূজোর অনুদান নিয়ে এত কড়াকড়ি ছিল না। আবেদন করলে সহজেই মিলত অনুদান, এবং খুব একটা হিসেব নিকেশ জমা দিতে হতো না। কিন্তু রাজ্যবাসীর করের টাকায় পুজো উদ্যোক্তাদের অনুদান দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। সেই সময়ে রাজ্যে সরকার আদালতকে জানিয়েছিল, পুজো উদ্যোক্তাদের টাকা দেওয়া হচ্ছে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের মতো একাধিক জনকল্যানমূলক প্রকল্পের প্রচারের জন্য। ফলে হাইকোর্ট কয়েকটি শর্ত চাপিয়ে পুজোর অনুদান বজায় রাখে। যেমন, পুজো উদ্যোক্তাদের অনুদানে পাওয়া অর্থের ব্যয় সংক্রান্ত নথি হাই কোর্টে জমা দিতে হবে এবং সামাজিক দায়িত্ব পালনেই এই টাকা খরচ করতে হবে। তাই পুজো কমিটিগুলি রাজ্য সরকারের পুজো অনুদান নিয়ে আর মণ্ডপ, প্রতিমা কেনার জন্য টাকা ব্যয় করতে পারে না। এমনকি ঢাকির টাকাও দিতে পারে না। পুজো অনুদানের অন্যতম শর্ত হল, হিসেব মিলিয়ে সমস্ত নথি জমা করতে হবে স্থানীয় প্রশাসনের কাছে। না হলে পরের বছর পাওয়া যাবে না অনুদান, এমনকি কালো তালিকাভুক্তও করা হতে পারে ওই পুজো কমিটিকে।
এখানেই চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তা অর্থাৎ ক্লাবগুলি। রাজ্য সরকার যত টাকার পরিমান বাড়াচ্ছে, ততই তাঁদের চিন্তা বাড়ছে। একাধিক পুজো কর্মকর্তার বক্তব্য, কোথায় এতো টাকা খরচ করবো সেটা নিয়েই ভেবে অস্থির হতে হচ্ছে। কারণ বস্ত্রদান, বা চিকিৎসা সরঞ্জাম করে অথবা কাউকে অর্থ সাহায্য করলেও ৮৫ হাজার টাকা খরচ করা অসম্ভব হয়ে পড়বে। আবার ব্যবসায়ী বা সাধারণ মানুষ পুজোর চাঁদা দিতে চায় না এই যুক্তিতে যে সরকার আমাদের অনুদান দিচ্ছে। সবমিলিয়ে পুজোর অনুদান বাড়ায় বিপাকে পুজো কমিটিগুলি।

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

পুরুষ ও মহিলা আর্চারী দল কোয়াটার ফাইনালে, শুভ সূচনা ভারতের

Next Post

সুপ্রিম নোটিশ পেলেন রাজ্যপাল

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
20
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি