• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
কার্গিল বিজয় দিবসের ২৫ বছর, ফিরে দেখা সেই স্মৃতি

কার্গিল বিজয় দিবসের ২৫ বছর, ফিরে দেখা সেই স্মৃতি

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

ভারতের উত্তরপ্রান্তে অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যের বেশিরভাগ এলাকাতেই শীতকালে তাপমাত্রা মাইনাসের নীচে নেমে যায়। বিশেষ করে পাক সীমান্তবর্তী এলাকাগুলিতে। এরমধ্যে দ্রাস পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান, যেখানে মানুষ বসবাস করেন। এই দ্রাস, বাটালিক, কার্গিলের গা ঘেষে চলে গিয়েছে এলওসি বা লাইন অফ কন্ট্রোল। যা ভারত এবং পাক অধিকৃত কাশ্মীরকে আলাদা করেছে। ভারতের সার্বভৌমত্ব রক্ষার কৌশলগত দিক থেকে এই এলাকাগুলি খুবই গুরুত্বপূর্ণ। ফলে পাকিস্তান সেনা এবং তাঁদের ছত্রছায়ায় পালিত জঙ্গি সংগঠনগুলি বরাবারই টার্গেট করে এই এলাকাগুলিকে। যেমনটা করেছিল ১৯৯৯ সালের মে মাসে। প্রবল শীতেও পাক মদতপুষ্ট জঙ্গিরা নিয়ন্ত্রণরেখা পার করে মুশকো, দ্রাস, কাকসার, বাটালিক, কার্গিলের একাধিক পয়েন্টে ঘাঁটি গেড়ে ভারতের কয়েকটি বাঙ্কার দখল করে বসেছিল। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই এলাকায় এতটাই বরফ পড়ে যে সেই বাঙ্কারগুলি কার্যত অরক্ষিত থাকতো। ফলে সেগুলি সহজেই দখল করে রেথেছিল জঙ্গিরা। এই খবর পাওয়ার পরই অভিযান শুরু করে ভারতীয় সেনা। সেই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন বিজয়’। কিন্তু পরে তা পুরদস্তুর ভারত-পাকিস্তান যুদ্ধে পরিনত হয়।
১৯৯৯ সালের ৩ মে শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলেছিল কার্গিল যুদ্ধ। প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধ আজও সামরিক বিশেষজ্ঞদের কাছে এক গবেষণার বিষয়বস্তু হয়ে রয়েছে। কারণ এই যুদ্ধ বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ ছিল। ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী অথচ পরমানু শক্তিধর দেশের যুদ্ধ। যা নিয়ে উদ্বেগে পড়েছিল গোটা বিশ্ব। আবার ভৌগলিক এবং কৌশলগত কারণেও কার্গিল যুদ্ধ সামরিক ছাত্রদের কাছে অপরিহার্য বিষয়। আজ ২৫ বছর পরও তাই কার্গিল যুদ্ধ বা অপারেশন বিজয়ের গুরুত্ব কোনও অংশে কমেনি।

On Kargil war anniversary, PM Modi warns Pakistan against supporting  terrorism and proxy war against India - The Hindu
কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার প্রায় ৫০০ জনেরও বেশি জওয়ান শহীদ হয়েছিলেন। যা যথেষ্ট বেদনা দিয়েছিল দেশবাসীকে। কিন্তু প্রথমদিকে পাকিস্তান দাবি করে আসছিল, জঙ্গিরাই অনুপ্রবেশ করেছে, পাক সেনার কোনও ভূমিকা নেই। কিন্তু ভারতীয় জওয়ানদের সাহসিকতার কাছে পাকিস্তানের সেই ছলনা ধরা পরে যায়। ফলে পাকিস্তানকে স্বীকার করতে হয় পাক রেঞ্জার্সরও ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে। ফলে ভারত যুদ্ধ ঘোষণা করলেও আন্তর্জাতিক মহলে চাপে পড়ে পাকিস্তানই। পরবর্তী সময়, পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান তথা প্রাক্তন পাক রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশারফ তাঁর আত্মজীবনী “ইন দ্য লাইফ অফ ফায়ার” বইয়ে স্বীকার করেছিলেন অনুপ্রবেশকারীদের দলে পাক সেনাও ছিল। আসলে সেই সময় পাকিস্তানের শাসক এবং সেনাবাহিনী ভেবে নিয়েছিলেন, আমেরিকা-সহ আন্তর্জাতিক মহল এই যুদ্ধে হস্তক্ষেপ করবে। এবং লাভের গুড় আসবে পাকিস্তানের কাছে। এই ফাঁকে কাশ্মীর পাকিস্তানের দখলে চলে আসবে। কিন্তু বাধ সেধেছিল ভারতীয় সেনা। মাত্র তিন মাসের মধ্যেই দখলদারদের হটিয়ে সব পয়েন্টের দখল নিয়ে নেয় ভারতীয় সেনা। ফলে আন্তর্জাতিক মহল নাক গলানোর আগেই পাক বাহিনী শায়েস্তা হয়ে গিয়েছিল। ভারত ১৯৯৯ সালের ২৬ জুলাই অপারেশন বিজয়ের সমাপ্তি ঘোষণা করে এবং ওই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়।

 

Best Time To Visit Kargil - Leh Ladakh Tourism

ভারত ও পাকিস্তান পরমানু শক্তিধর দেশ হওয়ার পরও কার্গিল যুদ্ধে তা ব্যবহার করেনি কোনও দেশই। তবে সেই সময় আন্তর্জাতিক মহলে গুঞ্জন উঠেছিল, বিবদমান দুই দেশই পরমাণু হামলা চালাতে উদ্যোগী। পাক সংবাদমাধ্যমও দাবি করেছিল, পাকিস্তান সেনা পরমাণু অস্ত্র ব্যবহার করতে বধ্যপরিকর। কিন্তু জানা যায়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নাকি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পরমাণু অস্ত্র ব্যবহার করা থেকে বিরত করেছিলেন। পরবর্তী সময় নওয়াজ শরিফও এই দাবি মেনে নিয়েছিলেন। কার্গিল যুদ্ধে, আমেরিকা-সহ কয়েকটি প্রথমসারির দেশ নাক গলালেও এই সময় আশ্চর্যজনকভাবে নিরব ছিল চিন। বরাবরই ভারতের সঙ্গে আড়াআড়ি সম্পর্ক রেখে চলা চিন পাকিস্তানের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিচিত কূটনৈতিক মহলে। কিন্তু কার্গিল যুদ্ধের সময় না পাকিস্তান, না ভারতের পক্ষ নিয়েছিল বেজিং। জানা যায়, চিন সেসময় জিনিজয়াংয়ের ইসলামি আন্দোলনকে দমন করতে ব্যস্ত ছিল। সেই সময় চিনে ইউঘুরু মুসলমানরা কমিউনিস্ট শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। সেই বিদ্রোহ দমন করতে ব্যস্ত চিনা শাসকরা ভারত-পাক যুদ্ধ নিয়ে নাক গলায়নি। ফলে আমেরিকা হোক বা চিন, পাকিস্তান কারও সাহায্য পায়নি সেসময়। অপরদিকে ভারতীয় সেনার অপার শৌর্য এবং সাহসিকতা জয়পতাকা তুলে ধরতে সাহায্য করেছিল ভারতকে। আজ সেই কার্গিল বিজয় দিবসের রজতজয়ন্তী বর্ষ। নিউজ বর্তমান সমস্ত কার্গিল শহীদদের গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

রাহুলকান্ডে ফেডারেশনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বৈঠকে টলিপাড়ার পরিচালকেরা

Next Post

BSNL গ্রাহকদের ডেটা চুরি!

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

by Rupendu Das
March 12, 2026
0
11
পোস্টাল ভোটে ভ*য়ংকর ইঙ্গিত! বিএনপির দ্বিগুন ভোট পেল জামায়াত

কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...

Read more

হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

by Rupendu Das
March 4, 2026
0
21
হাসিনার চাপ শুরু। পুলিশ হ*ত্যার বিচার করতেই হবে তারেক রহমানকে

প্রধানমন্ত্রী পদে আসীন হতে না হতেই মারাত্মক চাপে পড়ে গিয়েছে তারেক রহমান এবং সরকার। চাপ ঘরে এবং বাইরে। ঘরে যে...

Read more

এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

by Susanta Khan
February 14, 2026
0
26
এনসিপিকে পেটাচ্ছে বিএনপি! খেলা কি শুরু হয়ে গেল?

সারজিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না। তারা আবার আন্দোলোন করে বিএনপিকেও আওয়ামীলীগের মত দেশ ছাড়া...

Read more

যুদ্ধের লক্ষ্যে ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

by Susanta Khan
January 20, 2026
0
19
যুদ্ধের লক্ষ্যে  ক্যান্টনমেন্টের দখলে ভারতবিরোধীরা  সেনাপ্রধানের ক্ষমতা হ্রাস বাংলাদেশে!

বাংলাদেশের  সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...

Read more

দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক প্রতিরক্ষায় গলায় গলায় পাকিস্তান-বাংলাদেশ।

by Partha Hazra
January 10, 2026
0
24
দুই দেশের বাহিনীর প্রধানের গোপন বৈঠক  প্রতিরক্ষায় গলায় গলায়  পাকিস্তান-বাংলাদেশ।

সন্তান বিপদে পড়লে সে তো বাবার কাছে যাবেই এটাই স্বাভাবিক। কিন্তু যে সন্তানের জন্ম আটকাতে বাবার বড় ভূমিকা থাকে পরবর্তীতে...

Read more

এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত। আঃলীগ ফিরলে কি হবে?

by Susanta Khan
January 10, 2026
0
21
এনসিপিকে ফাঁদে ফেলেছে জামাত।  আঃলীগ ফিরলে কি হবে?

এনসিপি তৈরী  করেছিল জামাত। মানে শিক্ষিত মার্জিত ছাত্রদের সামনে রেখে পিছন থেকে আন্দোলোন চালিয়ে গিয়েছিল জামাত। তার জন্য তারা এই...

Read more

বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

by Susanta Khan
January 9, 2026
0
11
বিএনপির মারের হাত থেকে বাঁচতে জামাতে, এবার জামাতের হাত থেকে কে বাঁচাবে?

এনসিপির অবস্থা এখন জলে কুমির আর ডাঙায় বাঘ। তাদের এখন বাঁচার মরিয়া চেষ্টা। কিন্তু যার কাছে আশ্রয় নিতে যায়, সেই...

Read more

হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

by Rupendu Das
December 4, 2025
0
20
হঠাৎ ভারতের ব্রহ্মস পরীক্ষা বাংলাদেশকরে জব্দ করতে যুদ্ধে এগোচ্ছে ভারত!

বঙ্গোপসাগরে ব্রহ্মোসের গর্জন। সোমবার ভারতীয় সেনা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের পরীক্ষা চালিয়েছে। ভারতীয় সেনার ব্রহ্মস ইউনিটে দক্ষিণ কম্যান্ড এবং তিন...

Read more

হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

by Rupendu Das
November 21, 2025
0
28
হাসিনা আমাদের নয়নের মনি… দিল্লির চরম অবস্থানে সুর নরম ঢাকার

দিল্লির কেল্লাকাণ্ডের তদন্ত রিপোর্টে ভারতের গোয়েন্দা সংস্থা স্পষ্ট উল্লেখ করে যে পাক সন্ত্রাসীরা বাংলাদেশের মাটি ব্যবহার করেছিল। সেই রিপোর্টে তদারকি...

Read more

কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস। সব দায় সেনাপ্রধানের

by Susanta Khan
November 17, 2025
0
27
কার ফাঁ*সি আগে? হাসিনা নাকি ইউনূস।  সব দায় সেনাপ্রধানের

বাংলাদেশে ইউনূস সাহেবের বিরু্দ্ধে বেশ কিছু মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যার মধ্যে ইউনূস সাহেবের প্রিয় ছাত্র থেকে শুরু করে...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি