• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন ভারত

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন ভারত

administrator by administrator
2 years ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
24
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

উত্তপ্ত বাংলাদেশ। সোমবারই দেশ ছাড়া হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সে দেশের জাতীয় সাংসদ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এখন সেনা শাসনে চলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী। অপরদিকে অশান্ত বাংলাদেশে আটকে বহু ভারতীয় পড়ুয়া, পর্যটক এবং কর্মসূত্রে যাওয়া ভারতীয় নাগরিক। এই আবহেই মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধিন কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ওই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ভারতের বিদেশনীতি কী হতে চলেছে সেটা নিয়েও আলোচনা করলেন। পরে ভারতের বিদেশমন্ত্রী সংসদেও বিবৃতি দিয়েছেন। সংসদে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব অল্প সময়ের নোটিশে ভারতে আসার আবেদন করেছিলেন। তবে তিনি মূলত উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশে আটকে থআকা প্রায় ১৯ হাজার ভারতীয়দের নিয়ে। পাশাপাশি সে দেশে সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিদেশমন্ত্রী।

ADVERTISEMENT

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দরা বিপন্ন বোধ করছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বাংলাদেশে বেশ কয়েকটি মন্দিরে হামলার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই প্রাণ হতে করে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছেন বেশ কয়েকজন। মঙ্গলবারই বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে ভারতে এসে পৌঁছলেন কয়েকজন। তাঁদের মধ্যে একজন গামছা পড়েই পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। চোখে মুখে আতঙ্কের ছাপ, ভারতে প্রবেশের পর কেঁদে ফেললেন বালুরঘাটের বাসিন্দা পার্থ অধিকারী এবং তাঁর এক শিষ্য। তাঁরা বাংলাদেশের শিবগঞ্জে একটি ধর্মীয় অনুষ্ঠানে পৌরহিত্য করতে গিয়েছিলেন। কিন্তু গোলমালের জেরে আটকে পড়েছিলেন। পার্থবাবুর দাবি, রবিবার রাতেই তাঁরা যেখানে আশ্রয় নিয়েছিলেন সেখানে হামলা চালানো হয়। কোনও রকমে পালিয়ে বাঁচেন তাঁরা। এমনকি কখনও পায়ে হেঁটে, কখনও স্থানীয় যানবাহনে সীমান্ত পর্যন্ত এসেছেন তাঁরা। পড়নে গামছা এবং একটি ফতুয়া পড়েই তিনি বাংলাদেশ থেকে প্রাণ বাঁচিয়ে ফেরেন।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

ইটাহারের বাসিন্দা কনক দাস বাংলাদেশ গিয়েছিলেন একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে। তিনিও কোনও রকমে লুকিয়ে নদীর পারে রাত কাটিয়ে মঙ্গলবার দেশে ফিরলেন। তাঁর মুখেও শোনা গেল ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। অপরদিকে বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তেই সে দেশের আওয়ামী লিগের কর্মীদের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। চলছে অকথ্য নির্যাতন। এমনই দাবি করলেন প্রাণ হাতে ভারতে পালিয়ে আসা আওয়ামী লিগের নেতা বিশ্বজিৎ সারা। চোখে মুখে তীব্র আতঙ্ক নিয়ে কোনও মতে তিনি মঙ্গলবার বনগাঁ সীমান্তে এসে পৌঁছন। হাতে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তাঁর দাবি, আওয়ামী লিগ করার জন্য তাঁর নামে হুলিয়া জারি হয়েছে। তাঁই লুকিয়ে ভারতে পালিয়ে এলেন তিনি। তাঁর আশঙ্কা বাংলাদেশে থাকলে এতক্ষণে খুন হয়ে যেতে হতো। এমনই ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের।

বাংলাদেশের হিন্দুরা যাতে নিরাপদে থাকেন, সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের ওপর যাতে কোনও রকম হামলা না হয় সেটা নিশ্চিত করতে ভারতের বিদেশ মন্ত্রক যোগাযোগ রাখছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশন এবং চারটি উপ হাইকমিশনের কর্মী-আধিকারিকদের হাই অ্যালার্টে থাকতে বলা হয়েছে। যাতে কেউ কোনও রকম সাহায্য চাইলে পান। এমনটাই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

জ্বলছে বাংলাদেশ! ওপার বাংলায় নিহত শ্রাবন্তী কৌশানীর নায়ক ‘শান্ত খান’

Next Post

বাংলাদেশের পরবর্তী শাসক নোবেলজয়ী অর্থনীতিবিদ

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
73
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
50
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
70
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
77
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
44
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
31
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
49
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
83
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by administrator
March 30, 2026
0
33
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি