• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
আদানির বকেয়া ৮০ কোটি ডলার, আঁধারে ডুবতে পারে বাংলাদেশ

আদানির বকেয়া ৮০ কোটি ডলার, আঁধারে ডুবতে পারে বাংলাদেশ

Raja Majumder by Raja Majumder
2 years ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন গণঅভ্যুত্থানের জেরে। এরপরই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন। বাংলাদেশে এখন নতুন তদারকি সরকার গঠিত হয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস সেই তদারকি সরকারের প্রধান। কিন্তু চরম আর্থিক সঙ্কটে চলা বাংলাদেশের হাল কী তিনি ফেরাতে পারবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই মুহূর্তে বাংলাদেশের একটি অংশ ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। যদিও এই বন্যার জন্য ভারতকেই দায়ী করছেন বাংলাদেশের অনেকে। এরমধ্যেই আরেকটি খবর সামনে এল। যা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাঙ্কের নবনিযুক্ত গভর্নর এহসান এইচ মানসুর। তিনি জানান, ভারতের সংস্থা আদানি পাওয়ার প্রায় ৮০০ মিলিয়ন বা ৮০ কোটি মার্কিন ডলার পায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে। যা নিয়ে বাংলাদেশ সরকার যে এখন প্রবল চাপে আছে, সেটা প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর।

ADVERTISEMENT

ভারতীয় শিল্পপতি গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে বিদ্যুৎ সরবরাহ করে। বাংলাদেশের প্রথমসারির সংবাদপত্র প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩-২৪ সালে ভারত প্রায় ১০০ কোটি ডলারের বেশি মূল্যের বিদ্যুৎ রফতানি করেছে বাংলাদেশে। যার বেশিরভাগটাই আদানি পাওয়ার লিমিটেডের। ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি গ্রুপ একটি পাওয়াপ প্ল্যান্ট তৈরি করেছে। যার মোট উৎপাদন ক্ষমতা ১,৬০০ মেগাওয়াট। এরমধ্যে ৮০০ মেগাওয়াট বাংলাদেশেই রফতানি করা হয়। ২০২৩ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত আদানি পাওয়ার বাংলাদেশকে মোট ১,১৯৩ কোটি ইউনিট বিদ্যুৎ রফতানি করেছে। কিন্তু বাংলাদেশ সরকার সে দেশে ছাত্র আন্দোলন বড় আকার নিতে শুরু করার পর আর বিদ্যুতের মূল্য দেয়নি আদানি পাওয়ারকে। ফলে বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি মার্কিন ডলার। যদিও এই বিষয়ে আদানি পাওয়ারের পক্ষ থেকে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়া বন্ধ করা হয়নি। এমনকি এই বিষয়ে কোনও বিবৃতিও জারি করেনি গৌতম আদানির সংস্থা। কিন্তু বাংলাদেশ ব্যাঙ্কের নবনিযুক্ত গভর্নর দাবি করেছেন, বাংলাদেশে যে ভয়াবহ আর্থিক সংকট চলছে, তাতে আগামীদিনে বাংলাদেশে বিদ্যুৎ পরিষেবা ব্যহত হতে পারে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এহসান এইচ মানসুর বলেন, আমরা যদি টাকা দিতে না পারি, তাহলে তাঁরা আমাদের বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ করে দেবে। তাঁর আরও বক্তব্য, বাংলাদেশ এখন চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে বার্তা খুব স্পষ্ট, আমাদের টাকার দরকার। আমরা সব বকেয়া মিটিয়ে দিতে চাই। এই বক্তব্য থেকে পরিস্কার, চরম আর্থিক সংকটে ভোগা বাংলাদেশ আদানি পাওয়ারকে দ্রুত বকেয়া মেটাতে পারবে না। এমনকি দ্রুত টাকা না মেটালে বকেয়া আরও বাড়বে। এই পরিস্থিতিতে আদানি পাওয়ার কতদিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে, সেটাও একটা প্রশ্ন। অপরদিকে, ভারত সরকার সম্প্রতি ২০১৮ সালের বিদ্যুৎ আমদানি-রফতানি নীতি সংশোধন করেছে। বিদেশে বিদ্যুৎ রফতানির যে বিধান ছিল, মূলত তা সংশোধন করা হয়েছে। অর্থাৎ, আদানি পাওয়ার যাতে বাংলাদেশে বিদ্যুৎ সংযোগের বরাত হারায় অথবা বকেয়া না পেয়ে বিদ্যুৎ সংযোগ দিতে না পারে তবে তাঁরা ভারতেই সেই বাড়তি বিদ্যুৎ বিক্রি করতে পারবে। বিশেষজ্ঞদের দাবি, আদানি গ্রুপের কথা মাথায় রেখেই এই সংশোধন করেছে নরেন্দ্র মোদির সরকার। এখন দেখার আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশের বকেয়া টাকা না পেয়ে কি অবস্থান নেয়। তবে যদি আদানি বাংলাদেশকে বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ করে, তবে নতুন করে আঁধারে ডুববে বাংলাদেশ।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

আলেক্স সাজিকে নিতে মরিয়া কলকাতা দুই প্রধান    

Next Post

এবারের আইপিএলে কেকেআর  অধিনায়ক কে?  

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি