আরজি কর কাণ্ডে চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। নিহত তরুণীর ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন সমাজের প্রায় সর্বস্তরের মানুষ। এই আবহে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হল।অভিযোগ, আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকেই ওই হুমকি দেওয়া হয়েছে। সেই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। অভিযুক্তদের অতি দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয়েছে। শিশুসুরক্ষা কমিশন এক বিবৃতিতে বলেছে, ‘আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সমাজমাধ্যমে দেখা গিয়েছে। যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আশপাশের কয়েকজন এই ঘোষণায় আনন্দও প্রকাশ করেন। কমিশন এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে। পকসো, ইউএনসিআরসি আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত।’ কমিশনের তরফে আরও বলা হয়েছে, ‘সারা দেশ যখন আরজি করে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে, তখন আরও একটি ধর্ষণের হুমকি সম্পূর্ণ আইনবিরুদ্ধ। দৃষ্টান্তমূলক পদক্ষেপ না করলে এটি সমাজকে ভয়ানক বার্তা দিতে পারে। পুলিশের কাছে কমিশন অনুরোধ করছে, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে ওই নাবালিকার সুরক্ষার বন্দোবস্ত করা হোক।’ এই ঘটনায় এক্স হ্যান্ডলে সাংসদ ডেরেক ও’ ব্রায়েন লেখেন, রাজনৈতিকভাবে আপনাদের নোংরা চক্রান্তের বিরুদ্ধে লড়তে হবে। আপনারা আগেও এটা করেছেন। কিন্তু এবার আপনারা সীমা লঙ্ঘন করেছেন। বাচ্চাদের হুমকি দেওয়া বন্ধ করুন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মেয়েকে এ ধরনের নোংরা হুমকির নিন্দা করারও ভাষা নেই। এখনই এসব বন্ধ করুন।
বাংলাদেশের সেনাপ্রধানকে নিয়ে ভারতের সেনাপ্রধান মুখ খুলতেই কি নড়েচড়ে বসল, ইউনূসের জামাতী সরকার। ভারতের সেনাপ্রধানের আশ্বাস এবং বিশ্বাস ছিল দুই...
Read more












Discussion about this post