• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভাবমূর্তি ফেরাতে চায় পুলিশ  

ভাবমূর্তি ফেরাতে চায় পুলিশ  

Raja Majumder by Raja Majumder
2 years ago
in রাজনীতি, রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
7
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

ভাবমূর্তি ফেরাতে চায় পুলিশ। আর জি কর কাণ্ড নিয়ে ঘরে-বাইরে প্রবল চাপে কলকাতা পুলিশ। একদিকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের প্রবল সমালোচায় বিদ্ধ হতে হচ্ছে। আবার শাসকদলের চাপ তো আছেই। সবমিলিয়ে এই মুহূর্তে কার্যত অসহাস দশা কলকাতা এবং রাজ্য পুলিশের। তাই এবার নিজেদের ভাবমূর্তি ফেরাতে সমাজ মাধ্যমকেই হাতিয়ার করতে উদ্যোগী হল পুলিশ।

দিন কয়েক ধরে সামাজিক মাধ্যমগুলিতে কলকাতা পুলিশের পেজ থেকে করা কয়েকটি পোস্ট এই ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রক্রিয়া বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কলকাতা বা রাজ্য পুলিশের কয়েকজন আধিকারিক নিজেদের ফেসবুক প্রোফাইল থেকেও বিভিন্ন ধরণের বার্তা দিচ্ছেন।  যেমন তাঁরা যেভাবে সারা বছর সাধারণ মানুষের জন্য নানান সামাজিক দায়িত্ব পালন করে থাকেন সুরক্ষা দেওয়ার পাশাপাশি। তাঁদের পরিবারের জন্য সময় দিতে না পারা ইত্যাদি ইত্যাদি। পুলিশের কয়েকটি পোস্ট ভাইরালও হয়েছে। আবার শাসকদলের নেতারাও সেই পোস্টগুলি শেয়ার করে বোঝাতে চাইছেন, যে পুলিশ তাঁর নিজের দায়িত্ব পালন করছে। কিন্তু সম্প্রতিক সময়ে পুলিশের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, তা সমাজ মাধ্যমে অন্যান্য পোস্ট,  মিম, রিলস দেখলেই বোঝা যায়। যা কার্যত গণক্ষোভে পরিণত হয়েছে।

এই পরিস্থিতিতেই কলকাতা পুলিশ বিক্ষোভরত কয়েকজনের ছবি চিহ্নিত করে সমাজ মাধ্যমে শেয়ার করে সাধারণ মানুষের সাহায্য চেয়ে পোস্ট করেছে। পুলিশের বক্তব্য, এই চিহ্নিত করা ব্যক্তিদের খুঁজে পেতে সাহায্য করুক মানুষ। আর এই পোস্টগুলিতেই চোটে লাল সাধারণ মানুষ। একের পর এক কমেন্টে কার্যত ক্ষোভের সুনামি আছড়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। যা যথেষ্ট চিন্তার বিষয় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। গত ১৪ আগস্ট মধ্যরাতে আর জি কর হাসপাতালে হামলার ঘটনার পর প্রথমবার বেশ কয়েকজনকে চিহ্নিত করে কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছিল। সেবারই নেটিজেনদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছিলেন, পুলিশ কেন হামলাকারীদের ধরতে পারছে না? পুলিশের নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে, তবুও কেন সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে তাঁদের খোঁজ দেওয়ার আবেদন করা হল?  এরকম আরও প্রশ্ন আছড়ে পড়েছিল সেই পোস্টে।

আবার গত ২৭ আগস্ট নবান্ন অভিযানের পরও একই ধরণের পোস্টে কয়েকজনকে চিহ্নিত করে কলকাতা পুলিশ একটি পোস্ট শেয়ার করেছিল। বিরোধীরা স্বভাবতই প্রশ্ন তুলছেন, কেন বারবার সমাজমাধ্যমে এই ধরণের পোস্ট করা হচ্ছে, এর পিছনে কি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে? চাপের মুখে পুলিশ এবার অন্য রাস্তা নিল। নবান্ন অভিযানে আহত পুলিশকর্মীদের ছবি দিয়ে একটি পোস্ট করা হল। আবার এক সার্জেন্টের চোখ নষ্ট হওয়ার পর তাঁর কাতর বার্তা পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে। অন্যদিকে, নবান্ন অভিযানের ফাঁকে এক মহিলা পুলিশকর্মী এক পথকুকুরের শাবককে পরম যত্নে খাওয়ানোর ছবি দিয়ে লিখেছে, ডিউটি সেরে ফেরার পথে এক ক্ষুধার্ত সহনাগরিকের সঙ্গে নিজের টিফিন ভাগ করে নিচ্ছেন ওই মহিলা পুলিশ কনস্টেবল। এই পোস্টগুলিকে যেমন অনেকে ভালো চোখে দেখছেন, আবার কেউ কেউ তিরস্কারও করছেন।

কলকাতা পুলিশের অনেক কর্মীই আবার গর্জে উঠছেন, তাঁদের পরিবার, কন্যা সন্তানদের নিয়ে অপমানজনক পোস্ট নিয়ে। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে অসংখ্য স্লোগান তৈরি হয়েছে প্রতিবাদ মিছিলগুলি থেকে। এরমধ্যে পুলিশকে আক্রমণ করেও কয়েকটি স্লোগান রয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়। কারণ পুলিশকর্মী, আধিকারিকরা নির্দিষ্ট নির্দেশ পালন করেন ডিউটিতে থাকাকালীন। ফলে তাঁদের দোষারোপ করে কোনও লাভ নেই। এটা যেমন সত্যি, তেমনই পুলিশের ভূমিকা নিয়ে যে যে প্রশ্ন উঠছে, সেটা খণ্ডন করার মতো কোনও যুক্তিও দেখাতে পারেনি কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরাও একই প্রশ্ন তুলেছিলেন। যা নিয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেনি সরকারি আইনজীবীরা। ফলে পুলিশ এখন শাঁখের করাতের মধ্যে পড়েছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তাই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগ কতটা কাজে আসে সেটাই এখন দেখার।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: KOLKATA POLICEWB POLICE
Previous Post

আয়ুষ্মান ভারত কার্ড আছে? এবার ডবল ধামাকা দেবে মোদি সরকার

Next Post

ওদের ভাষাতেই জবাব দেব, পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি জয়শঙ্করের

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

by Rupendu Das
March 9, 2026
0
17
ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির দুই খু*নি, সামনে আসবে বড়ো মাথা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...

Read more

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
12
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
15
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
8
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
11
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
21
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
26
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
29
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
26
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
22
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি