আখরোট একপ্রকার বাদাম জাতীয় ফল। এই ফল অত্যন্ত পুষ্টিকর যাতে প্রচুর আমিষ এবং অত্যাবশ্যকীয় ফ্যাটি আসিড আছে। এই ফলটি গোলাকার এবং ভেতরে একটি বীজ থাকে। আখরোটের খোলসের ভেতরে থাকে দুইভাগে বিভক্ত বাদাম, যাতে বাদামি রঙের আবরন থাকে যা এন্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ। আখরোট অত্যন্ত পুষ্টিকর খাবার। এই খাবারে প্রচুর পরিমাণে স্নেহ পদার্থ, অ্যামাইনো অ্যাসিড থাকে। তাছাড়া ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি৬, ভিটামিন বি ১২, ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও জিংক থাকে। তাই প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠে ১টা করে ভেজানো আখরট খেলেই আমাদের পুষ্টির চাহিদা অনেকাংশেই মেটে। আখরোটের অনেক উপকারিতাও আছে। জেনে নেওয়া যাক এগুলি।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আখরোট বিভিন্ন রকমের ভিটামিন ও জিংক থাকে। ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। তাছাড়া আখরোটে উপস্থিত আম্যাইনো অ্যাসিড আমাদের শরীরের হরমোনের ভারসাম্যকে বজায় রাখে।
ত্বক ও চুল ভালো রাখে
আখরোটে বিভিন্ন রকম পুষ্টিকর উপাদান থাকে। বিশেষ করে ভিটামিন বি সেভেন আমাদের চুলের গোড়াকে মজবুত করে। সাথে উপস্থিত ক্যালশিয়াম নতুন চুল গজাতে সাহায্য করে। তাছাড়া ঘন ঘন চুল পড়া কমায়। নিয়মিত আখরোট খেলে আমাদের ত্বক ভালো থাকে, ত্বকের শুষ্কতা কমায় এবং এতে উপস্থিত ভিটামিন আমাদের ত্বকের উজ্বলতা বাড়ায়।
মস্তিষ্ক ভালো রাখে
আখরোটে উপস্থিত বিভিন্ন পুষ্টিকর উপাদান আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে। স্মৃতি শক্তি বাড়ায়। মানসিক রোগকে কমিয়ে আমাদের ব্রেনকে মসৃণ করে।
হৃদযন্ত্র ভালো রাখে
আখরোটে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট উপস্থিত। যা আমাদের হৃদযন্ত্রের পক্ষে খুবই কার্যকরী। প্রতিদিন নিয়ম করে ভেজানো আখরোট খেলে হার্টের অসুখ ভালো হয়। সাথে সুগার, হাই প্রেসারের পক্ষে আখরোট উপকারী।
হজম ক্ষমতা বাড়ায়
আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখতে খুবই কার্যকরী আখরোট। আখরোট খেলে পরিপাকতন্ত্র ভালো থাকে ফলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা মত সমস্যা দূর হয়। তাছাড়া কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে আখরোট বিশেষ উপকারী।











Discussion about this post