• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
নিজেকে প্রধানমন্ত্রী বলা কেন বন্ধ করলেন হাসিনা?  বিএনপির সঙ্গে সমঝোতা হয়ে গেল নাকি!

নিজেকে প্রধানমন্ত্রী বলা কেন বন্ধ করলেন হাসিনা? বিএনপির সঙ্গে সমঝোতা হয়ে গেল নাকি!

Raja Majumder by Raja Majumder
5 days ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
17
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারতের গান্ধি পরিবার, পাকিস্তানে ভুট্টো, শ্রীলঙ্কায় বন্দরনায়েক পরিবারের মতো বাংলাদেশেও এবার জিয়া পরিবারের তিন সদস্য দেশ শাসনের ভার হাতে তুলে নিলেন। মঙ্গলবার, তারের রহমান জিয়া বাংলাদেশের নবতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই নজির গড়লেন তিনি। বাংলাদেশে জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি তথা সেনানায়ক। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবার তাঁদের পুত্র তারেক রহমান জিয়া হলেন প্রধানমন্ত্রী। মজার বিষয়, এখনও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা তারেক রহমানকে শুভেচ্ছা বা অভিনন্দন পর্যন্ত দেননি। যেখানে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ে নিজের মনোভাব জানিয়ে আসছিলেন, তিনিই কিনা আশ্চর্য রকমের চুপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে দলের তরফে শেখ হাসিনার অভিনন্দন জানিয়ে বার্তা দেওয়া উচিত কিনা তা নিয়ে আওয়ামী লীগের অন্দরে আলোচনা হচ্ছে। এ নিয়ে দলটির মধ্যে দোলাচলও বর্তমান। জানা গিয়েছে, এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা বিভক্তির সৃষ্টি হয়েছে। সুত্রের খবর, দলের নবীন নেতৃত্ব চাইছে ত্রয়োদন জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলার পর সেই নির্বাচনে বিজয়ী ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাঁকে অভিনন্দন জানানোর অর্থ ভোটকে মান্যতা দেওয়া। তাই তাঁকে শুভেচ্ছা জানানো উচিৎ হবে না। আবার দলের সিনিয়র নেতাদের একটা বড় অংশের দাবি, দল, নির্বাচন ও সরকার সম্পূর্ণ ভিন্ন বিষয়। একটি নির্বাচনে জয়ী ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁকে অভিনন্দন জানানোটাই সৌজন্যের পরিচয়। তাঁদের যুক্তি, তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান। অর্থাৎ দলীয় পদমর্যাদায় তিনি শেখ হাসিনার সমপর্যায়ে পড়েন। ‌

ADVERTISEMENT

এখন প্রশ্ন শেখ হাসিনা কি করেন। বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। এই সম্ভবনা তৈরি হওয়ায় শেখ হাসিনা সাবধানী অবস্থান নিয়েছে। তিনি আসলে পুরো বিষয়টা আরও ভালো করে বুঝে নিতে চাইছেন। এরমধ্যে জড়িয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের ভূমিকাও। এখনও পর্যন্ত যা খবর, নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি নতুন করে আওয়ামী লীগের নেতাকর্মী বা দলীয় কার্যালয়ের ওপর হামলা বা আক্রমণ করেনি। এমনকি বাংলাদেশের বেশকিছু জেলায় বিএনপি নেতারা উদ্যোগ নিয়ে আওয়ামী লীগের বন্ধ অফিসের তালা খুলে দিয়েছেন বলেই খবর। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ ‘জয় শেখ হাসিনা’ বলে স্লোগান দিয়েছেন। যা মুহাম্মদ ইউনূসের বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম থেকে নির্বাসিত আওয়ামী লীগের জন্য সুখের খবর বটে। ফলে নেত্রী শেখ হাসিনা একটু সময় নিচ্ছেন।

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

২০২৪ এর ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে এলেও আওয়ামী লীগ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার দাবি করে আসছিল, শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা নিজেও বারে বারে দাবি করছিলেন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর কাছে পদত্যাগ পত্র জমা দেননি। পরবর্তী সময় বাংলাদেশের রাষ্ট্রপতিও একই দাবি করেন, যে তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র হাতে পাননি। শেখ হাসিনা একবার দাবি করেছিলেন, হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যাওয়ার আগে পর্যন্ত তিনি জানতেন তাকে তাঁর সংসদীয় কেন্দ্র তথা জন্মভিটা গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক পরে তিনি জানতে পারেন তাঁকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে থেকেই আচমকা শেখ হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাবি করা বন্ধ করেছেন। দেখা যাচ্ছে, গত ১৭ জানুয়ারি থেকে আওয়ামী লীগ তাঁদের লেখা বিভিন্ন পত্রে বা পোস্টে শেখ হাসিনাকে ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করা বন্ধ করে দিয়েছে। অপরদিকে শেখ হাসিনা পালা করে দলের ফেসবুক পেজে দায়মুক্তি অনুষ্ঠানে অংশ নিয়ে নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। বর্তমনে আওয়ামী লীগ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী বলেই উল্লেখ করছে। যেখানে কয়েকদিন আগেও তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করা হচ্ছিল। এবার তাঁকে আর প্রধানমন্ত্রী বলা হচ্ছে না। তাহলে কি, বিএনপির সঙ্গে সমঝোতার পথেই আওয়ামী লীগ? বাংলাদেশের ওয়াকিবহাল মহলের মতে, কয়েকদিনের মধ্যেই এর জবাব পাওয়া যাবে।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

বাংলাদেশের জুলাই ভারতকে কি দিল! বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে?

Next Post

বাংলাদেশ থেকে পালাচ্ছেন কোন কোন উপদেষ্টা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
বাংলাদেশ থেকে পালাচ্ছেন কোন কোন উপদেষ্টা?

বাংলাদেশ থেকে পালাচ্ছেন কোন কোন উপদেষ্টা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি