• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
চিন-তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র বানাবে বাংলাদেশ!  লালমনিরহাটে এয়ার বেস নিয়ে ভারতে লাল সতর্কতা

চিন-তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র বানাবে বাংলাদেশ! লালমনিরহাটে এয়ার বেস নিয়ে ভারতে লাল সতর্কতা

Raja Majumder by Raja Majumder
10 months ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
69
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বাংলাদেশের বর্তমান আর্থিক হাল নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিগত ৯-১০ মাসে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের আর্থিক অবস্থা একেবারেই তলানিতে নিয়ে এসেছে। এই দাবি করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এবং বিশ্বব্যাঙ্ক। তাঁদের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ তথ্য। জিডিপি থেকে শুরু করে বৈদশিক মুদ্রা ভাণ্ডার সবেতেই আশঙ্কার চিত্র। ১৮ কোটির যে বাংলাদেশে সিংহভাগই অতি দরিদ্র শ্রেনির, সেই বাংলাদেশ এবার অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায়। আর সেই লক্ষ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর জেলার লালমনিরহাট এয়ার বেসে জমি চিহ্নিত করা হয়েছে। যেখানে গড়ে উঠবে বাংলাদেশ এরোস্পেস গ্ৰুপ অফ ইনডাস্ট্রিস। গত ১লা মে বাংলাদেশ সেনাবাহিনীর অফিফিয়াল ওয়েবসাইডে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আগামীদিনে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়। বিষয়টি ভারত সরকার লাল সতর্কতা হিসেবেই দেখছে বলেই সূত্রের খবর।

ADVERTISEMENT

বাংলাদেশ যে একার কৃতিত্ববে অত্যাধুনিক যুদ্ধস্ত্রে আত্মনির্ভর হতে পারবে না, এটা একপ্রকার নিশ্চিত। তাহলে কাদের সঙ্গে নিয়ে বাংলাদেশ এরোস্পেস গ্ৰুপ অফ ইনডাস্ট্রিস গড়তে চাইছেন মুহাম্মদ ইউনূস? ওয়েবসাইডে সেটাও উল্লেখ আছে। এটা জানার আগে জেনে নেওয়া যাক বাংলাদেশ বিমানবাহিনীর হাতে এই মুহূর্তে কি কি আছে। বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট বলছে, এই মুহূর্তে বাংলাদেশ বিমানবাহিনীর হাতে এফ-৭ সিরিজের যুদ্ধবিমান এবং এমআই-১৭১ হেলিকপ্টার রয়েছে। যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা। পাশাপাশি সম্প্রতি চিন ও পাকিস্তান থেকে নেওয়া কয়েকটি যুদ্ধবিমানও রয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর হাতে। আপনাদের নিশ্চিই মনে আছে, কয়েকদিন আগে পহেলগাঁও হামলার পর ভারত-পাক যুদ্ধ আবহে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছিলেন, এবার আমাদেরও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত!

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

এবার দেখা গেল, বাংলাদেশ পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে একটি সম্পূর্ণ ডিফেন্স ইন্ডাস্ট্রী বা পার্ক তৈরির লক্ষ্যে। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে লালমনিরহাটে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যারোস্পেস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রসঙ্গত, এই লালমনিরহাটের অবস্থান ভারতের চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ২০-২২ কিলোমিটার দূরে। ফলে ভারতের সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ এলাকার কার্যত নাকের ডগায় বাংলাদেশ তৈরি করছে বৃহত্তম এয়ার বেস এবং অ্যারোস্পেস শিল্পতালুক। যেখানে দেশীয় প্রযুক্তিতে সামরিক বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করার পরিকল্পনা করেছে ইউনূস সরকার। পাশাপাশি লালমনিরহাটে প্রায় দেড় হাজার একর এলাকাজুড়ে তৈরি হবে অত্যাধুনিক এয়ারবেস এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেখানে থাকবে সামরিক সরঞ্জাম উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য আধুনিক সুযোগ সুবিধা। পাশাপাশি তরুণদের জন্য উচ্চ প্রযুক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ব্যবস্থাও থাকছে বলে দাবি। ওয়েবসাইটে দাবি করা হয়েছে, বাংলাদেশ অ্যারোস্পেস গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ প্রতিরক্ষা খাতে বিদেশি নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতা অর্জন করতে পারবে।
কিন্তু প্রশ্ন হল, এত টাকা কে দেবে বাংলাদেশকে? জানা যাচ্ছে, এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে সহযোগিতা করছে, যার মধ্যে চীন, তুরস্ক ও ইউরোপের কয়েকটি দেশ সহযোগীতা করতে চলেছে। পাশাপাশি পাকিস্তানও রয়েছে এই প্রকল্পের অন্যতম অংশীদার হিসেবে। প্রসঙ্গত, চল‌তি বছ‌রের এপ্রিল মাসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তুরস্ক সফরকালে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান মেহমেত দেমিরওলুর সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে উভয় পক্ষ বিভিন্ন সামরিক ড্রোন কেনা, প্রযুক্তি স্থানান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হয়েছিলেন। পাশাপাশি সম্প্রতি চিন সফরে গিয়ে মুহাম্মদ ইউনূস লালমনিরহাটের এয়ারবেসে চিনা লগ্নি আহ্বান করে এসেছিলেন সে দেশের সামরিক সরঞ্জাম নির্মাতা সংস্থাগুলির কাছে। এরপরই গত ১লা মে সরকারি ওয়েবসাইটে দেখা গেল লালমনিরহাটকে ঘিরে বিশাল কর্মকাণ্ডের বিজ্ঞাপন। ওই ওয়েবসাইটে যে ছবি প্রকাশ করা হয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে, সেখানে এয়ারবেসের পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও মেরামতের সুযোগসুবিধাও থাকবে।
এবার আসা যাক ভারতের কথায়। শিলিগুড়ি করিডোর খুব কাছেই লালমনিরহাটে এই ধরণের কর্মযজ্ঞ যে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মোটেই সুবিধের নয় এটা স্বাভাবিক। কারণ, তিন দিক থেকে ভারতের পেটের ভিতর ঢুকে থাকা বাংলাদেশ কার সঙ্গে যুদ্ধ করবে? যদি তাঁরা আকাস প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতেই চায়, অথবা নিজেদের যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র তৈরি করতে চায় তাহলে দোষের কিছু নেই। কিন্তু চিন, পাকিস্তান ও তুরস্কের সহায়তায় এটা করা মানে সরাসরি ভারতের নিরাপত্তায় আঘাত করা। ফলে ভারত এই প্রকল্প নিয়ে আপত্তি করে কিনা সেটাই এখন দেখার।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

তীব্র সংঘাতে ইউনূস-ওয়াকার। মধ্যরাতের বৈঠকেই চরম সিদ্ধান্তে সেনাপ্রধান। দেশের ক্ষমতায় ফিরছে সেনাবাহিনী!

Next Post

প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি সেনাপ্রধানের, “কোনও রক্তাক্ত করিডোরের প্রয়োজন নেই” আতঙ্কে পিছু হঠলেন খলিলুর-ইউনূস

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
1
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
0
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
2
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
1
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
3
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more

ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

by Rupendu Das
March 30, 2026
0
4
ডিপ স্টেটের ষড়যন্ত্র তুললেন আসিফ। ইউনূসের ষড়যন্ত্র থেকে  দেশকে রক্ষা করতে পারবেন তারেক?

আবার আলোচনায় ডিপ স্টেট। পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা তথা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত রাখার...

Read more
Next Post
প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি সেনাপ্রধানের, “কোনও রক্তাক্ত করিডোরের প্রয়োজন নেই” আতঙ্কে পিছু হঠলেন খলিলুর-ইউনূস

প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি সেনাপ্রধানের, “কোনও রক্তাক্ত করিডোরের প্রয়োজন নেই” আতঙ্কে পিছু হঠলেন খলিলুর-ইউনূস

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি