• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সাহসী পদক্ষেপ!  কিন্তু খলিলুরকে নিয়ে কেন পিছু হটলেন তারেক?

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সাহসী পদক্ষেপ! কিন্তু খলিলুরকে নিয়ে কেন পিছু হটলেন তারেক?

Raja Majumder by Raja Majumder
5 days ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

কয়েকটি বিক্ষিপ্ত অভিযোগ থাকলেও বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। ভোটের ফলও প্রকাশিত হয়েছে, এমনকি সে দেশে নতুন সরকারও গঠিত হয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয়ে সৃষ্টি হয়েছে গভীর জটিলতা। তা হল, নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা সংবিধান সংস্তার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে চাননি। আর এই কারণেই সৃষ্টি হয়ে জটিলতা। এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি বাংলাদেশে সংবিধান সংস্কারের জন্য জুলাই সনদের প্রস্তাব মেনে গণভোটও অনুষ্ঠিত হয়েছিল। তাতে আবার ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে। এর মানে হচ্ছে, সংস্কারের পক্ষে জনগণ মত দিয়েছে ধরে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশে বিএনপির নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জটিলতার সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন গণপরিষদে শপথ নেওয়ার ব্যাপারে সাহসী পদক্ষেপ নিল বিএনপি। তখন কেন খলিলুর রহমানকে মন্ত্রিসভায় ঠাঁই দিল তাঁরা। কার কাছে মাথা নত করলেন তারেক রহমান?

বাংলাদেশ সংবিধানের ৭ এর ১ অনুচ্ছেদ অনুযায়ী, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’। আর এই জনগণের সার্বভৌম ক্ষমতার স্বীকৃতিতে গণভোট আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ঐকমত্য কমিটিতে দলের প্রতিনিধিত্ব করা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার শপথগ্রহণ অনুষ্ঠানের ঠিক আগে জানান, তাঁরা মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধানের পক্ষে। ‘সংবিধান সংস্কার পরিষদ’ সংবিধানবহির্ভূত হওয়ায় বিএনপির সাংসদরা এই পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন না। তাঁরা শুধু জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেবেন। এরপরই কার্যত ভেস্তে যায় বাংলাদেশের তথাকথিক সংবিধান সংস্কারের বাস্তবায়ন। বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরা দাবি করেছেন, সংবিধান চালু থাকলে সংস্কার পরিষদ গঠনের এই ‘রিচুয়াল’ কার্যত অসাংবিধানিক। তাঁদের মতে, অতীতে বহু বার এ ভাবে সংবিধান সংস্কার হয়েছে। তাঁদের মতে, এই ‘সংবিধান সংস্কার পরিষদ’ নির্বাচিত সংসদের অধিকার ও এক্তিয়ারকে খর্ব করছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও একই দাবি করেছেন। আসলে বাংলাদেশের সংবিধান মেনে স্পিকার সাংসদ সদস্যদের শপথবাক্য পড়াতে না পারলে, মুখ্য নির্বাচনি আধিকারিক তা পড়াতে পারবেন। সেই মতো বাংলাদেশের মুখ্য নির্বাচনি আধিকারিক নাসির উদ্দিন মঙ্গলবার শপথবাক্য পাঠ করান। কিন্তু গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথবাক্য পাঠ করাবেন তার কোনও উল্লেখ নেই। তাই নাসির উদ্দিন যদি শপথবাক্য পাঠ করাতেন তাহলে তা সাংবিধানিক সংকটের উত্থান হতো। বিএনপির এই দাবির প্রতিবাদ করে প্রথমে তীব্র বিরোধিতা করে জামায়াত এবং এনসিপি জানিয়েছিল, তাঁদের সাংসদরা কোনও শপথই নেবেন না। জামায়াত ও এনসিপি মত বদলে জানায়, তাদের সদস্যরা দুই শপথই নেবেন। সেই অনুযায়ী তাঁরা প্রথমে সাংসদ হিসেবে শপথ নেন। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় শপথটি নেন। উল্লেখ্য, স্বতন্ত্র তথা বিএনপির বহিস্কৃত সদস্যরাও একটি মাত্র শপথ নিয়েছেন। পরে অবশ্য জামায়াত ও এনসিপি ‘জুলাই শহিদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলে বিএনপির বিরুদ্ধে। জামায়াতের আমির তথা বিরোধী দলনেতা শফিকুর রহমান বলেন, ‘সরকারি দল ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ না-নিয়ে জুলাইকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে। এটা জনআকাঙ্ক্ষার বিপরীত অবস্থান।

এনসিপির পক্ষেও সারজিস আলম বলেন, ‘জুলাই শহিদদের সঙ্গে গদ্দারি করেই একটি নতুন সরকার পথচলা শুরু করল। আমরা তাদের সঙ্গে থাকতে পারি না। যদিও বিএনপির এই সিদ্ধান্তের পর বাংলাদেশের আইনজ্ঞ মহল এবং আওয়ামী লীগের তরফে সাধুবাদ জানানো হয়েছে। আইনজীবীদের একাংশের দাবি, অসাধারণ সাহসের সঙ্গে বাংলাদেশ ও তার সংবিধানকে জামায়াতের হাত থেকে রক্ষা করল বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে এ জন্য কুর্নিশ জানাতেই হয়। তাঁদের বক্তব্য, বাহাত্তরের সংবিধান ধ্বংসের যে পরিকল্পনা বা ষড়যন্ত্র রচনা করেছিল জামাত ও তাঁদের সহযোগী দলগুলি, তারেক রহমান তাতে জল ঢেলে দিয়েছেন। এখন যদি বাংলাদেশের সংবিধানে কিছু সংশোধন করতেও হয়, তা বাহাত্তরের সংবিধান মেনেই করতে পারে একক সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি। এতে মুখ পুড়বে জামাতের। তবে যে প্রশ্নটা থেকেই গেল সেটা হল খলিলুর রহমানকে মন্ত্রিসভায় জায়গা করে দেওয়া। ওয়াকিবহাল মহলের মতে, মার্কিন বাণিজ্যচুক্তির ধাক্কা সামলাতেই ইউনূসের আমলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

বাংলাদেশ থেকে পালাচ্ছেন কোন কোন উপদেষ্টা?

Next Post

মোদি ম্যাজিকে বাংলাদেশে ফিরছেন হাসিনা?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
মোদি ম্যাজিকে বাংলাদেশে ফিরছেন হাসিনা?

মোদি ম্যাজিকে বাংলাদেশে ফিরছেন হাসিনা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি