• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বাংলাদেশের রিজার্ভের ১৫ বিলিয়ন ডলার কি নাগরিক পার্টির ফাণ্ডে ঢুকেছে?

বাংলাদেশের রিজার্ভের ১৫ বিলিয়ন ডলার কি নাগরিক পার্টির ফাণ্ডে ঢুকেছে?

Raja Majumder by Raja Majumder
8 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
4
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

এক বিলিয়নে কতগুলো শূন্য থাকে বলুন তো? কি ভিরমি খাওয়ার জোগাড় হল তো? এক বিলিয়নে ৯টি শূন্য থাকে। ফলে সেটা যদি টাকার অঙ্ক হয়, তাহলে এই পরিমানটা কতটা বেশি সেটা একবার ভাবুন। বাংলাদেশের বর্তমান শাসক মুহাম্মদ ইউনূসের সরকারের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। ১৬ বিলিয়ন ডলার প্রতি বছর! এবার ভাবুন টাকার অঙ্কটা ডলারের নিরিখে কোথায় গিয়ে দাঁড়ায়? তবে ইউনূস সরকার শুধু অভিযোগই করেনি, রীতিমতো একটি কমিশন গঠন করে তদন্ত করে এই পরিমান অঙ্কের গরমিল খুঁজে বের করেছে। সেটা আবার  শ্বেতপত্র আকারে প্রকাশও করেছে। বিষয়টা নিশ্চই স্বচ্ছতার নিরিখে খুব ভালো, তবে হাসিনা আমলে বিদেশে পাচার হওয়া মোট টাকার অঙ্ক অনেকটাই ভাবায়।

বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছিল গত বছরের ১ ডিসেম্বর। সে সময় প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন ও ভয়ংকর রকমের আর্থিক কারচুপির যে চিত্র প্রতিবেদনে পাওয়া গেছে, তা আতঙ্কিত হওয়ার মতো। সত্যিই আতঙ্কিত হওয়ার মতো। তবে এটা কতটা সঠিক আর কতটা জল মেশানো সেটা জানা প্রয়োজন।

শ্বেতপত্রে দাবি করা হয়েছে, হাসিনার ১৫ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকার ৭ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা করেছে এবং এর ৪০ শতাংশই নাকি আমলাতন্ত্র লুট করেছে। অর্থাৎ ৬০ শতাংশ প্রকৃত খরচ। শেখ হাসিনার আমলে পদ্মা সেতু, যমুনা সেতু, রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ঢাকা মেট্রো রেলের মতো বড় বড় প্রকল্প রূপয়িত হয়েছে। এছাড়া আরও ছোট মাঝারি সেতু, ফ্লাই ওভার বা হাইওয়ে তৈরি হয়েছে। ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, এত টাকা যদি লুটই হয়, তাহলে এই প্রকল্পগুলি কিভাবে সফল হল? এত চুরির পরও এত উন্নয়ন কিভাবে করলেন শেখ হাসিনা? প্রশ্ন আরও আছে।

বাংলাদেশ ব্যাংকেরই তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলারে উঠেছিল। আর সেটা শেখ হাসিনার আমলে এত চুরি ও দুর্নীতির পরও। বাংলাদেশ ব্যাঙ্কের সর্বশেষ প্রতিবেদন বলছে, সেই রিজার্ভ ধীরে ধীরে কমে গত বছরের জুলাইয়ে তা নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়নে। তবে চলতি বছরের ৩০ এপ্রিল তা বেড়ে ২২ বিলিয়ন ছাড়িয়ে যায়। এই হিসাব মুহাম্মদ ইউনূসের আমলের। প্রশ্ন সৎ ও দায়িত্বশীল অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশের কেন্দ্রীয় রিজার্ভ কিভাবে তলানিতে চলে এল? যদিও বাংলাদেশ ব্যাঙ্কের কর্মকর্তারা দাবি করছেন, সাম্প্রতিক সময়ে অর্থ পাচার ও হুন্ডির চাহিদা কমেছে। ফলে প্রবাসী আয় ২৮ দশমিক ৩৪ শতাংশ এবং রফতানি আয় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। তাহলে কেন্দ্রীয় রিজার্ভ কেন ২০ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করে? প্রশ্ন অনেক, উত্তর নেই।

বাংলাদেশের অর্থনীতি এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। মুদ্রাস্ফীতির হার এখন সর্বোচ্চ। ফলে বিগত দুই বছরে নতুন করে ৭৮ লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বেকারত্ব। যাইহোক, একজন অর্থনীতিবিদ হয়েও মুহাম্মদ ইউনূস যেভাবে দাবি করছেন বছরে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে হাসিনা সরকারের নেতা মন্ত্রী ও আমলারা সেটা কতটা সঠিক। বিগত দশ মাসে কেন্দ্রীয় রিজার্ভ বাড়লো না। অথচ এই সময়ে বাংলাদেশে নতুন কোনও প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়নি। আবার পুরোনো প্রকল্পের টাকাও ছাড়া হয়নি। অর্থাৎ উন্নয়ন খাতে ব্যয় নেই বললেই চলে। তাহলে ডলারগুলো সব গেল কোথায়! মুহাম্মদ ইউনূস তার জবাব দেননি। বরং উঠতে-বসতে তোতাপাখির মতো দাবি করে চলেছেন হাসিনা আমলা কোটি কোটি বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। বিদেশ সফরে যাওয়ার আগে এবং পড়ে তিনি দাবি করেন, বিদেশ থেকে পাচার হওয়া অর্থ তিনি ফেরত আনবেন। কিন্তু কোথাও কোনও তথ্য প্রমান তিনি দিয়েছেন বলে জানা যায়নি। একটাকাও ফেরত আনতে পারেননি। বরং এবার ব্রিটেন সফরে গিয়ে মুখ পুড়ল তাঁর। ফলে মিথ্যার বুলি দেওয়া মুহাম্মদ ইউনূসের পর্দা এবার ফাঁস হচ্ছে বলেই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ঐক্যমত্য কমিশনের বৈঠকে গড়হাজির জামাত! বিভ্রান্ত বিএনপি-বিব্রত এনসিপি

Next Post

আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

আন্দামানে ভারতের রত্ন ভাণ্ডার! অর্থনীতিতে এবার চিনকে টেক্কা দেবে ভারত

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি