• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মোদি ম্যাজিকে বাংলাদেশে ফিরছেন হাসিনা?

মোদি ম্যাজিকে বাংলাদেশে ফিরছেন হাসিনা?

Raja Majumder by Raja Majumder
5 days ago
in আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
28
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বৃহস্পতিবার অথবা শুক্রবার বাংলাদেশে পবিত্র রমজান মাসের সূচনা হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভা এই রমজান মাসে আনাজপাতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হল। বরাবরের মতো এবারও রমজান মাস আসতেই নিত্য প্রয়োজনীয় বহু পণ্যের দাম বাড়তে শুরু করেছে বাংলাদেশে। এবার বিএনপি সরকার এটা নিয়ে পদক্ষেপ নিতে চাইছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ‘আমাদের প্রথম কাজ হবে দ্রব্যমূল্যের দাম সহনশীল মাত্রায় ধরে রাখা। কোনওভাবেই যাতে বাড়তি দাম নিতে না পারে ব্যবসায়ীরা, সে ব্যাপারে সরকার উপযুক্ত পদক্ষেপ করবে। তবে যেটা বড় খবর, সেটা হল বাংলাদেশের সরকার পরিচালনা নিয়ে ১৮০ দিনের ‘নকশা’ তৈরি করে ফেলেছে বিএনপি। দলটির তরফে বলা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই এই বিষয়টি সর্বসামক্ষে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমান বুধবার এ কথা জানিয়ে দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ বাকি আওয়ামী লীগের নেতাদের অপরাধের বিচার কোন পথে হবে সেটাও জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী।

বাংলাদেশের নতুন আইনমন্ত্রী মোহম্মদ আসাদুজ্জামান, বুধবার তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা সে ভাবেই দেখব। তবে আইনের কোনও অপব্যবহার যদি কোথাও হয়ে থাকে, সেটাও দেখা হবে। অর্থাৎ, হাসিনা-সহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে যে ভুড়ি ভুড়ি অভিযোগ ও মামলা দায়ের হয়েছে মুহাম্মদ ইউনূসের আমলে, তা নতুন করে খতিয়ে দেখা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাসিনার যে বিচার চলছে সেগুলিও খতিয়ে দেখা হতে পারে। তারেকের আইনমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আইনের কোনও অপব্যবহার যদি কোথাও হয়ে থাকে, সেটাও দেখা হবে।

যদিও নতুন আইনমন্ত্রী আসাদুজ্জামান কার্যত মেনে নিয়েছেন, তারেক রহমানের বিএনপি সরকারের উপর বাংলাদেশের জনগণের প্রত্যাশা ‘পাহাড়প্রমাণ’। তিনি দাবি করেন, তা পূরণের জন্য নিরন্তর কাজ করবেন মন্ত্রিসভার সদস্যেরা।

ওয়াকিবহাল মহলের মতে, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল যেখানে শেখ হাসিনা এবং তাঁদের দলের নেতাকর্মীদের ফাঁসিকাঠে ঝোলানোর জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের পক্ষে কোনও আইনজীবীকে আদালত কক্ষে দাঁড়াতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। শেখ হাসিনাও বারবার দাবি করেছিলেন তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ সদস্য টিউলিপ সিদ্দিকীও এই এক দাবি করেছিলেন। তিনি ব্রিটেনের পার্লামেন্টের শৃঙ্খলারক্ষা কমিটির কাছেও একই দাবি করেছিলেন। যা পরবর্তী সময় ব্রিটেনের পার্লামেন্টও মনে নিয়েছিল। এর ফলে আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছিল বাংলাদেশের। এমনকি বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাও শেখ হাসিনার বিচার নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু ইউনূস সরকার কার্যত প্রতিহিংসা পরায়ণ হয়ে একতরফা বিচার চালিয়েছে। সে দিক থেকে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম প্রতিক্রিয়ায় যা বলল, সেটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আশার আলো হতেই পারে।

বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের মতে, তারেক রহমানকে যেমন মার্কিন চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। তেমনই ভারতের কূটনৈতিক চালও সামলাতে হচ্ছে। ফলে হাসিনা ইস্যুতে আপাতত ধীরে চলো নীতি নিয়ে চলছেন তারেক রহমান। ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় এবং বিচার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। যা নিয়ে মুহাম্মদ ইউনূস কোনও হেলদোল দেখাননি। কিন্তু নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এই বিষয়টি নিয়ে সতর্ক পদক্ষেপ নিতে হবে। হাসিনার পাশে দাঁড়িয়ে ভারত তাঁর অবস্থান ইতিমধ্যেই স্পষ্ট করেছে। সেই সঙ্গে জানিয়ে দিয়েছিল, কোনও অনির্বাচিত সরকার নয়, ভারত সরকার যা আলাপ-আলোচনা করবে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচত সরকারের সঙ্গে। ফলে এবার এই দায়িত্ব পালন করতে হবে তারেক রহমানকে। সেই দিক থেকে বাংলাদেশের নতুন আইনমন্ত্রীর বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। আগামীদিনে হাসিনা যদি বাংলাদেশেও ফিরে যান, তাহলেও অবাক হওয়ার কিছু নেই বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

ADVERTISEMENT
Previous Post

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সাহসী পদক্ষেপ! কিন্তু খলিলুরকে নিয়ে কেন পিছু হটলেন তারেক?

Next Post

ইউনুসের দেশ ছাড়ার ভিডিও ভাইরাল! নোবেলজয়ী কী সত্যিই পালালেন?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি? যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

by Raja Majumder
February 23, 2026
0
6
যুক্তরাষ্ট্রের সাথে এ কেমন চুক্তি?  যা তারেকের সরকাররে বিপদে ফেলেছে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিনদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শুল্ক চুক্তি স্বাক্ষর নিয়ে আজও আলোচনা হচ্ছে। বাংলাদেশে গত...

Read more

বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন! এবার কী জেনারেল ওয়াকারের পালা?

by Raja Majumder
February 23, 2026
0
9
বাংলাদেশের তিন বাহিনীতে বড় পরিবর্তন!  এবার কী জেনারেল ওয়াকারের পালা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে পালাবদল ঘটেছে। ২০২৪ সালের আগস্ট মাসে সেই তথাকথিত গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন নির্বাচিত...

Read more

প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প, এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

by Raja Majumder
February 23, 2026
0
6
প্রাসাদবন্দি রাষ্ট্রপতির রোমহর্ষক গল্প,  এবার মুখ পোড়ালেন ইউনূস সাহেবের!

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগেই আন্তর্জাতিক বার্তা সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশের রাষ্ট্রপতি কয়েকটি ইঙ্গিত দিয়েছিলেন।...

Read more

বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

by Sumana Sarkar
February 23, 2026
0
13
বিদায়ের আগে আমেরিকার ‘গোলামীর’ চুক্তি ইউনূসের  ছিল দেশ বিক্রির ষড়যন্ত্র?

তিনি সংকটের সময় দেশের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তিনি সমস্ত সমালোচনা দূরে সরিয়ে রেখে, জনগণকে ভালো রাখার দায়িত্ব নিয়েছিলেন।...

Read more

সমস্ত কুকীর্তি ফাঁস! ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

by Sumana Sarkar
February 23, 2026
0
8
সমস্ত কুকীর্তি ফাঁস!  ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক রাষ্ট্রপতি চুপ্পু।

অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে। মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূসের সরকার কি করেছে এই ১৬ মাসে?...

Read more

ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

by Partha Hazra
February 23, 2026
0
7
ইউনূস ষড়যন্ত্রের বিরুদ্ধে  রনংদেহি রাষ্ট্রপতি চুপ্পু

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হচ্ছে বাংলাদেশের রাজ্য...

Read more

চাকরি গেল ওয়াকারের? দিল্লি-ঢাকার নয়া সমীকরণে বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

by Partha Hazra
February 23, 2026
0
46
চাকরি গেল ওয়াকারের?  দিল্লি-ঢাকার নয়া সমীকরণে  বাংলাদেশ সেনাবাহিনীতে ছাঁটাই!

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই দেশের সেনাবাহিনীতে ক্ষমতা পেয়েই বাংলাদেশের সেনাবাহিনীতে বড় পরিবর্তন তারেক সরকারের!ভারতই যে 'বন্ধু' বুঝিয়ে দিলেন একটি...

Read more

ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

by Susanta Khan
February 23, 2026
0
3
ইউনূসের বিরুদ্ধে চুপ্পুর বদলা শুরু?

তিনি হয়তো সব বলেননি, এখনও অনেক জানানোর বাকি। তিনি হয়তো মবের বিষ ধিরে ধিরে পান করেও, নিজেকে সংবিধানের শেষ রক্ষাকর্তা...

Read more

খুলে যাচ্ছে বন্ধ তালা! নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

by Gopa Dutta
February 23, 2026
0
3
খুলে যাচ্ছে বন্ধ তালা!  নতুন সমীকরণে দিল্লি-ঢাকা।

বাংলাদেশিদের জন্য ভিসা আবার চালু করতে যাচ্ছে ভারত। বাংলাদেশ ভারত রেল যোগাযোগও শুরু হচ্ছে শীঘ্রই। এবার ঈদের শপিং করতে কলকাতার...

Read more

হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের! কি চলছে পর্দার আড়ালে?

by Gopa Dutta
February 23, 2026
0
5
হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের!  কি চলছে পর্দার আড়ালে?

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন, অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে...

Read more
Next Post
ইউনুসের দেশ ছাড়ার ভিডিও ভাইরাল!  নোবেলজয়ী কী সত্যিই পালালেন?

ইউনুসের দেশ ছাড়ার ভিডিও ভাইরাল! নোবেলজয়ী কী সত্যিই পালালেন?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি