স্কুলের পরিচালন সমিতির সভাপতি পেশায় সিভিক ভলেন্টিয়ার, তার মরজি মাফিক স্কুলের কাজ না করায় প্রধান শিক্ষককে প্রাণে মারারlস্কুলের পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষকের অভিযোগ জেলা শিক্ষাদপ্তর ও হবিবপুর থানা, সহ জেলা পুলিশ সুপারের কাছে।
২০২২ সালের নভেম্বর মাসে আইহো হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়েছেন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন। স্কুল কর্তৃপক্ষের দাবি ওই পদ পাওয়ার পর থেকেই স্কুলের বিভিন্ন কাজে জটিলতা তৈরি করে চলেছেন সভাপতি। এদিকে তিনি চাইছেন স্কুল চলুক শুধু তার কথাতেই, অথচ হঠাৎ বিশেষ প্রয়োজনে তাকে পাওয়া যায় না স্কুলে lস্কুলের পরিচালন সমিতির সভাপতি সিভিক ভলেন্টিয়ারের মর্জি মাফিক স্কুলের কাজ না করায় স্কুলের প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার স্কুল সভাপতিlস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা সিভিক ভলেন্টিয়ারের নামে লিখিত অভিযোগ জেলা শিক্ষাদপ্তর ও হবিবপুর থানা সহ জেলা পুলিশ সুপারের কাছেও l
প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র জানান উনি বিভিন্ন কাজে প্রথম থেকেই বাধা দিয়ে আসছেন স্কুলের প্রতিটা বৈঠকে সমস্যা তৈরি করেন। সম্প্রতি স্কুলের একটি বৈঠকে সকালের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। তার জেরে আমি অসুস্থ হয়ে পড়ি আমরা চাই প্রশাসন স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে তাকে সরিয়ে অন্য কাউকে নিয়োগ করুক l
অভিযোগ প্রসঙ্গে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বর্মন বলেন প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র নিজেই সব বিষয় জটিলতা সৃষ্টি করেন তিনি একক সিদ্ধান্তে স্কুলের কাজ করতে চানlস্কুলের কারো সঙ্গে সহযোগিতা করেন না আমি তার চালাকি ধরে ফেলেছি আমি সব ক্ষেত্রেই তার কাজে বাধা দিচ্ছি বলেই তিনি আমার নামে মিথ্যা অভিযোগ তুলছেন।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর l
উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং জানান সিভিক ভলেন্টিয়ার তৃণমূল দল হিসেবে ওই স্কুলে নিয়োগ করা হয়েছে এখন নেতাদের নয় সিভিক ভলেন্টিয়ার দিয়ে তৃণমূল দল চালাচ্ছে।
বিজেপিকে পাল্টা দিয়ে তৃণমূল নেতার দাবী, ইতিমধ্যেই অভিযোগ জেলা শিক্ষা দপ্তরকে জানানো হয়েছে ও বিষয়টি তদন্ত করে দেখছে জেলা শিক্ষা দপ্তর বিজেপি সব ক্ষেত্রেই অভিযোগ তুলতে ব্যস্ত হয়ে পড়ে। আসলে তারা আজ মানুষের জনসমর্থন পাচ্ছে না বলেই অন্যের ব্যর্থতা দেখে বেড়াচ্ছে।












Discussion about this post