ভাঙ্গরে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনে গ্রেফতার শওকত মোল্লা ঘনিষ্ঠ মোফাজ্জল মোল্লা। গ্রেফতারের পর শওকত মোল্লার দাবী মোফাজ্জল তৃণমূলের কোনো নেতা নয়, দলের সমর্থক হতে পারে। শওকত মোল্লার দাবী নস্যাৎ করলেন ধৃত পরিবার। নিজে বাঁচার জন্যই নাটক করছেন শওকত মোল্লা সাহেব মন্তব্য নওশাদ সিদ্দিকীর।
ভাঙ্গরে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুন হওয়ার পর ভাঙ্গরের পর্যবেক্ষক বিধায়ক শওকত মোল্লা দাবি করেছিলেন এই খুনের পিছনে রয়েছে আইএসএফ মদতপুষ্ঠ দুষ্কৃতীরাই। কিন্তু পুলিশি তদন্ত শুরু হতেই দেখা গেল রাজ্জাক খুনে পুলিশ গ্রেফতার করল আরেক তৃণমূল নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ মোফাজ্জল মোল্লাকে। এরপরেই শওকত মোল্লার দাবি মোফাজ্জল তৃণমূলের কোনো নেতা নয়, দলের সমর্থক হতে পারে। এখানেই থেকেই সুর বিতর্ক, শওকত মোল্লার এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করলেন ধৃত মোফাজ্জলের পরিবার। পরিবারের সদস্যরা দাবি করছেন দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত মোফাজ্জল। এমনকি ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ধৃত মোফাজ্জল। এখনো পর্যন্ত দেয়াল লিখনে জ্বলজ্বল করছে, ১৬৭ নম্বর বুথের গ্রাম সভার প্রার্থী মোফাজ্জল মোল্লাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এরপরেই শওকত মোল্লার বক্তব্যের বিরোধিতা করেন ধৃত মোফাজ্জলের পরিবার।
মোফাজ্জলের স্ত্রীর জানান, দীর্ঘদিন যাবত মোফাজ্জল তৃণমূলের সক্রিয় কর্মী। এমনকি পঞ্চায়েত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছে তৃণমূলের প্রতীকে। মোফাজ্জলের গ্রেফতারের পেছনে হাত রয়েছে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ ধৃতের স্ত্রী।
এলাকার বাসিন্দারাও জানাচ্ছেন ২০২৩এ তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোফাজ্জল। কিন্তু আইএসএফ প্রার্থীর কাছে পরাজিত হন, এরপর থেকেই তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবেই দলের কাজ করছিল মোফাজ্জল। শওকত মোল্লার করা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি স্থানীয়দের।
এবিষয় ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী দাবি করেন, যেখানে তৃণমূল নেতার খুনের জন্য তৃণমূল নেতাকেই গ্রেফতার করছে পুলিশ তারপর নিজে বাঁচার জন্যই নাটক করছেন শওকত মোল্লা সাহেব।
ঘটনা প্রসঙ্গে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের বক্তব্য, দল মতবর্ণ ধর্ম নির্বিশেষে ঘটনার সত্য উদঘাটন করা প্রয়োজন। শুধুমাত্র মূল ষড়যন্ত্রকারীকেই গ্রেফতার করলে হবেনা সমস্ত অভিযুক্তদেরই গ্রেফতার করে রাজনৈতিক সন্ত্রাসমুক্ত ভাঙ্গড় গড়ে তুলতে হবে।












Discussion about this post