: এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তারপর দল থেকে অবসর নেয় রোহিত এবং বিরাট। অলিম্পিকে জ্যাভলিনে রূপো জিতেছে নীরজ চোপড়া ।কিন্তু আশ্চর্যের বিষয় সারা বছর ভারতবর্ষে গুগলে যাদের খোঁজ চলল তাদের মধ্যে এরা কেউ নেই। বছর ভর ভারতে খোঁজ চলল কাদের? সেই তালিকায় সবার উপরে নাম ভিনেশ ফোগাটের। অলিম্পিকে পদক জেতেননি তিনি ।বরং ওজন বিতর্কে ফাইনালে নামতে পারেননি। তারপর কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন ।সব মিলিয়ে গুগলে খোঁজার তালিকা সবার আগে রয়েছে ভিনেশের নাম। চতুর্থ স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার নাম। আইপিএল শুরুর আগে মুম্বাইয়ের অধিনায়ক করা হয় তাকে। যা নিয়ে ভক্তদের আক্রমণের সম্মুখীন হতে হয়। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ওভার করেছিলেন তিনি। উত্তীর্ণ হয়েছিলেন নায়কের মর্যাদায়। তার মধ্যে এবছর বহু নাটকের পর হার্দিকের ডিভোর্স হয়েছে ।সেই অঙ্ক কাজ করছে হার্দিকের জন্য। ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব কিংসের শশাঙ্ক সিং যাকে ভুল করে কিনেছিল প্রীতি জিন্টার দল ।পরে সবাইকে ভুল প্রমাণ করে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি ।আর এবার তাকে৫.৫ কোটি টাকা দিয়ে রিটেন করেছে পাঞ্জাব। নবম স্থানের আছেন অভিষেক শর্মা ।২০২৪ অবশ্যই তার জন্য স্মরণীয়। জাতীয় দলেও অভিষেক হয়। আর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তিনি। এই তালিকা দশম স্থানে আছেন লক্ষ্য সেন। ঘটনাচক্রের তিনিও পদক পাননি অলিম্পিকে ।সেমিফাইনালে হারার পর ব্রোঞ্জ মেডেল ম্যাচেও হেরেছিলেন ।তারপর কোচের সঙ্গে বিবাদ নিয়েও বিতর্ক হয়। ক্রীড়া জগতের এই পাঁচজন আছেন প্রথম দশের মধ্যে।
গত ১৭ নভেম্বর হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো...
Read more












Discussion about this post