বাংলা ভাষার অস্মিতা রক্ষায় এবং দেশজুড়ে বাঙালিকে রক্ষা করার প্রার্থনা নিয়ে নিজের পাড়া থেকে নিমতলা ভূতনাথ মন্দির পদযাত্রায় মদন মিত্র। শিবের মাথায় জল ঢেলে বাংলা বলার অপরাধে অপমানিত বা লাঞ্ছিত মানুষের জন্য প্রার্থনা তার।
কথিত আছে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে মহাদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। সেই কারণেই যুগ যুগ ধরে শ্রাবণ মাসে প্রতি সোমবার সমস্ত শিব মন্দির গুলিতেই ভক্তদের ভিড় নজরে আসে। চলতি বাংলা বছরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাঁধ কাঁধে বেরিয়ে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। ভবানীপুরের নিজের বাড়ি থেকে নিমতলা ভূতনাথ মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালবেন মদন। প্রাচীন হিন্দু রীতি মেনে শিব ভক্ত মদন মিত্র নিজের ভবানীপুরের বাড়ি থেকে পবিত্র তৃতীয় শ্রাবণ মাসের সোমবার শিবের দরবারে যান। সঙ্গে মদন মিত্র অনুগত ৫০ জন সুদৃশ্য শোভাযাত্রা সহ ভবানীপুর থেকে নিমতলা ভূতনাথ মন্দিরে ভোলে বাবার বাঁক কাঁধে উদযাপন যাত্রা করেন। গোটা রাস্তা শিবের মন্ত্রে গমগম করে। সঙ্গে উচ্চারিত হয় বাংলা ও বাঙালি রক্ষার ধ্বনি।
বাংলা ভাষার অস্মিতা রক্ষায় এবং দেশজুড়ে বাঙালিকে রক্ষা করার প্রার্থনা নিয়ে নিমতলা ভূতনাথ মন্দিরে শিবের মাথায় জল ঢালেন। দেশের বিভিন্ন প্রান্তে বাংলা বলার অপরাধে যেভাবে মানুষকে অপমানিত বা লাঞ্ছিত হতে হচ্ছে কাল মহাদেবের আশীর্বাদ নিয়ে তার প্রতিবাদে সোচ্চার হন মদন মিত্র।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post