• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
মার্কিন চাপেই কি হাসিনাকে ফেরাতে চায় বাংলাদেশ? নতুন চক্রান্তের ইঙ্গিত…

মার্কিন চাপেই কি হাসিনাকে ফেরাতে চায় বাংলাদেশ? নতুন চক্রান্তের ইঙ্গিত…

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
21
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

বাংলাদেশের নতুন আবদার, হাসিনাকে ফেরত চাই। এর আগে বিভিন্ন সময় বাংলাদেশের উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের মুখে বারবার শোনা গিয়েছে এই আবদার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে একাধিক মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ, গণহত্যার মতো একাধিক গুরুতর ধারা দেওয়া হয়েছে। সেই আদালত আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এবার সেটাই হাতিয়ার করে ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পন চাইল বাংলাদেশ। কূটনৈতিক পরিভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় “নোট ভারবাল”। যা সরকারি ভাবে নয়া দিল্লির কাছে এসে পৌঁছেছে। যদিও ভারত সরকার ঢাকার সেই চিঠির প্রাপ্তিস্বীকার করেছে, তবে হাসিনার প্রত্যর্পন বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি নয়া দিল্লি। এখন অপেক্ষা, ভারত এই বিষয়ে বাংলাদেশকে কি জবাব দেয়।

গত ৫ আগস্ট বাংলাদেশে এক গণঅভ্যুত্থানের জেরে গদিচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনই তিনি ভারতে চলে আসেন, এবং সেই থেকে তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন। বর্তমানে বাংলাদেশে মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা তদারকি সরকার রয়েছে। কিন্তু এই তদারকি সরকার পরিচালিত হচ্ছে মূলত বৈষম্যবিরোধী ছাত্র নেতা ও কট্টরপন্থী নেতাদের দ্বারাই। ফলে এই মুহূর্তে তদারকি সরকারের দুটি উদ্দেশ্য রয়েছে, একটা হল শেখ হাসিনার বিচার ও দ্বিতীয়টা হল আওয়ামী লিগকে বাংলাদেশে নিষিদ্ধ করা। দ্বিতীয়টি নিয়ে তাঁরা নানারকম সংস্কার প্রক্রিয়ায় যাওয়ার চেষ্টা করলেও, প্রথমটি সম্ভব হচ্ছে না। কারণ হাসিনা ভারতের নিরাপদ আশ্রয়ে আছেন। তাই, হাসিনার আমলেই স্বাক্ষরিত হওয়া ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পন চুক্তির আওতায় এবার শেখ হাসিনাকেই ফেরত চাইছে মুহাম্মদ ইউনুসের তদারকি সরকার। এখন প্রশ্ন হল, ঢাকা চাইলেই কি হাসিনাকে তাঁদের হাতে তুলে দেবে নয়া দিল্লি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের যা মনোভাব, সেটা হওয়ার নয়। তাই ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক দ্বৈরথ শুরু হল, সেটা বলাই বাহুল্য।

ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফরের পর মনে হয়েছিল, মুহাম্মদ ইউনূসের তদারকি সরকার হয়তো আর ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পন দাবি করবে না। কিন্তু সে ধারণা ভুল প্রমানিত করে এই কাজটি সেরেই ফেলল ঢাকা। যদিও কূটনৈতিক মহলের একটা অংশ মনে করছিল, ইউনূস সরকার অনেকটা ইচ্ছে করেই ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝামেলা পাঁকাতে চাইছে। আর এটা হচ্ছে পাকিস্তানের ইন্ধনেই। আবার আরেকটা অংশ মনে করছেন, ইউনূস সরকারের এই ঔদ্ধত্বের পিছনে মার্কিন হাত থাকতে পারে। জো বাইডেন বিদায় নেওয়ার আগে ভারতকে মরন কামড় দিতে চাইছে। যদিও সে সম্ভাবনা অতি ক্ষীন। তবে কার ইন্ধন এবং সমর্থনে ঢাকার এত ক্ষমতা বৃদ্ধি হচ্ছে। এই প্রসঙ্গে যাওয়ার আগে বুঝতে হবে শেথ হাসিনার প্রত্যর্পন চেয়ে ভারতকে পাঠানো বাংলাদেশের নোট ভার্বাল বা কূটনৈতিক চিঠির প্রভাবে কি কি হতে পারে।

ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্দি প্রত্যর্পন চুক্তি আছে, তা প্রথম সাক্ষরিত হয়েছিল ২০১৩ সালে। এরপর ২০১৬ সালে সেই চুক্তি নবীকরণ হয়। কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশের তদারকি সরকার হয়তো ভাবছে, ভারত এখন বিশ্ব রাজনীতির একটা বড় অংশ। তাই বাংলাদেশের এই চিঠির জবাবে ভারত যদি তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে বিশ্ব রাজনীতিতে অনেকটাই কোনঠাসা হয়ে যাবে নয়া দিল্লি। এই ভাবনার কারণ ভারত এই মুহুর্তে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার অন্যতম দাবিদার। তাই এখন ভারতের কাছে আন্তর্জাতিক একটি চুক্তি লঙ্ঘন করে শেখ হাসিনাকে ধরে রাখা কঠিন হয়ে যাবে। কিন্তু আইন বিশেষজ্ঞদের বক্তব্য, এই চুক্তির মধ্যেই এমন কয়েকটি ধারা আছে, যা ব্যবহার করে ভারত সরকার এই চিঠি বা আবেদন নাকচ করে দিতে পারে। তবে এই চুক্তির একটা ধারায় বলা আছে, এমন কোনও অভিযোগ যদি থাকে যা দুই দেশের আইনেই অপরাধ বলে গন্য হয় তাহলে প্রত্যর্পনের ব্যাপারে ভাবা হতে পারে। এ ক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে, যেমন খুন, অপহরণ, গণহত্যা দুই দেশের কাছেই ঘৃণ্য অপরাধ বলে গন্য হয়। আবার এই চুক্তির নবীকরণে বলা হয়েছিল, গ্রেফতারি পরোয়ানা থাকলেই বন্দি প্রত্যর্পন হতে পারে। এ ক্ষেত্রে অপরাধ প্রমান বা সাজা থাকার মতো বিষয় গ্রাহ্য হবে না। এই সব ক্ষেত্রে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য ভারত।

কিন্তু এই চুক্তির একটি ধারায় বলা আছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যদি কোনও ব্যক্তিকে প্রত্যর্পন চাওয়া হয়। বা ওই ব্যক্তির প্রতি অন্য দেশ বিদ্বেষমূলক আচরন করতে পারে তাহলে সেই দেশ প্রত্যর্পন নাও করতে পারে। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে শেখ হাসিনা বাংলাদেশে গেলেই তাঁর ওপর নির্মম অত্যাচার হতে পারে। কার্যত বিনা বিচারেই তাঁকে কঠিনতম সাজা দেওয়া হতে পারে। এটাই ভারতের ঢাল হবে। কারণ, বর্তমান বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে যা হচ্ছে সেটাই একটা বড় উদাহরণ। ফলে ধরেই নেওযা যায় নরেন্দ্র মোদি তাঁর পুরোনো বন্ধু শেখ হাসিনাকে ফেরত দেবে না বাংলাদেশ সরকারের হাতে। তখন যদি বিষয়টি রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিয়ে যায় বাংলাদেশ, তাহলেও তাঁরা সেখান থেকে ধাক্কা খাবে। এটা দিনের আলোর মতো পরিস্কার। তবে সকলেরই নজর এখন ভারত এই বিষয়ে কি জানায় সেই দিকে।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH CRISIS
Previous Post

আর কত নীচে নামবে বাংলাদেশ?

Next Post

বড়দিনে হাজির বৃষ্টি! শীতের আমেজেও ভাঁটা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
8
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
6
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
12
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি