• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পাঁচ মাসের টাকা লোপাট নাকি হাসিনাকে বাঁচাতে আগুন লাগলো সচিবালয়ে!

পাঁচ মাসের টাকা লোপাট নাকি হাসিনাকে বাঁচাতে আগুন লাগলো সচিবালয়ে!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
32
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

বুধবার রাত ১টা ৫০ মিনিট নাগাদ ঢাকায় অবস্থিত বাংলাদেশের কেন্দ্রীয় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে যায়। জানা গিয়েছে, ঢাকার সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়-সহ আরও কয়েকটি বিভাগ রয়েছে। অর্থাৎ, দুই ছাত্র উপদেষ্টা  আসিফ মাহমুদ, নাহিদ ইসলামদের অফিস এই ভবনেই। এই আগুনে গুরুত্বপূর্ণ সব নথি সহ অনেক কিছুই পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বড় অভিযোগ আসছে, শেখ হাসিনা ও তাঁর পূত্র সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুর্নীতির বহু নথি ছিল এই ভবনেই। যা কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। আর এখানেই উঠছে গুরুতর প্রশ্ন। প্রথমে নাশকতার অভিযোগ এলেও এখন অনেকেই আন্তর্ঘাতের তত্ত্ব সামনে আনছেন।

ADVERTISEMENT

 

RelatedPosts

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইউনূসের ষড়যন্ত্রে সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

প্রসঙ্গত, শেখ হাসিনা ও তাঁর পূত্রের বিরুদ্ধে প্রায় ৮০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছেন হাসিনার বোন শেখ রেহানা এবং তাঁর কন্যা টিউলিপ সিদ্দিকিও, যিনি আবার বর্তমানে ব্রিটেনের সাংসদ ও মন্ত্রী। এদের বিরুদ্ধে থাকা দুর্নীতির তদন্ত করছে বাংলাদেশের নবগঠিত দুর্নীতি দমন কমিশন বা দুদুক। সম্প্রতি এই কমিশন বেশ তয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে। বিশেষ করে লন্ডনে অবস্থিত ব্রিটেনের সাংসদ টিউলিপ সিদ্দিকিকেও কমিশনে ডাকা হয়েছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দুর্নীতির তদন্তের জন্য শেখ হাসিনা এবং তাঁর পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বেশ কিছু নথিপত্র চেয়ে পাঠিয়েছিল দুর্নীতি দমন কমিশন। কিন্তু অভিযোগ, সেই নথিপত্র কমিশনের হাতে দেওয়ার আগেই সেগুলি পুড়ে ছাই হয়ে গেল। আর এই বিষয়টি সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন,  “চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্ত। ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে ভয়ার্ত। হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে”।

অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমও সচিবালয়ের আগুন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর দাবি, ‘সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এবং এর ধরন, অবস্থান যেমন-এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনাবশত আগুন হতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, ষড়যন্ত্র করে, প্ল্যান করে এ আগুনটি লাগানো হয়েছে’। সারজিস আলম আরও দাবি করেন, ‘ছাত্র প্রতিনিধি হিসাবে যারা সরকারে প্রতিনিধিত্ব করছে, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ; তাদের অফিসগুলো জ্বলেপুড়ে শেষ হয়ে গেছে। সেখানে খুনি শেখ হাসিনার দালালদের বিভিন্ন সময়ের অন্যায়, অপকর্ম, দুর্নীতির ফাইলগুলো ছিল।

এখানেই প্রশ্ন উঠছে, যে সচিবালয়ে বাংলাদেশের উপদেষ্টাদের মন্ত্রণালয়গুলি রয়েছে, সেখানে বসেন স্বয়ং প্রধান উপদেষ্টা-সহ একাধিক উপদেষ্টারা। সেখানকার নিরাপত্তা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে, সেখানে কিভাবে এমন আগুন লাগলো। সবচেয়ে বড় প্রশ্ন হল, যে ভাবনে শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল বেছে বেছে সেই মন্ত্রণালয়গুলিই কেন পুড়ে ছাই হয়ে গেল? ষড়যন্ত্র যে কেউ করতে পারে, কিন্তু কঠওর নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে ঢুকে এভাবে অন্তর্ঘাত চালানো সম্ভব হল?  বাংলাদেশের সাধারণ মানুষও এই প্রশ্ন তুলছেন। তাহলে কি বাংলাদেশ সেনা, পুলিশ ও প্রশাসনের ভিতর এখনও কি হাসিনার সমর্থকরা সক্রিয় হয়ে রয়েছে? বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, এবার ভারত সরকার যদি হাসিনার প্রত্যর্পণ মামলায় যদি প্রামান্য নথি চায়, তাহলে কি করবে বাংলাদেশের তদারকি সরকার? এ কথা অনস্বীকার্য সচিবালয়ের এই আগুনে সবচেয়ে লাভবান হলেন শেথ হাসিনা। আর আরও গাড্ডায় পড়লেন মুহাম্মদ ইউনূস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যতই মুখে হম্বিতম্বি করুক, আদতে দুই নবীন ছাত্র উপদেষ্টার দায়িত্বে থাকা মন্ত্রণালয়েই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হল। ফলে তাঁদের গিকেও এবার প্রশ্ন উঠতে শুরু করল।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHSheikh Hasina
Previous Post

বাইডেনের এক ফোনেই কাত ইউনূস, ট্রাম্পের সাথে জয়শঙ্করের বৈঠকের পরেই খেলা ঘুরে গেল

Next Post

হাসিনাকে ফেরত চাইতেই বাংলাদেশে বিদ্যুৎ ছাঁটাইয়ের পথে ভারত?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

by Partha Hazra
January 20, 2026
0
7
বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার।  সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

বাংলাদেশে পালা বদলের পর থেকেই সংখ্যালঘুর উপর অত্যাচার যেন আজ বাংলাদেশের জলভাত হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে...

Read more

বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইউনূসের ষড়যন্ত্রে সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

by Partha Hazra
January 20, 2026
0
6
বিচারের বাণী নিভৃতে কাঁদে।  ইউনূসের ষড়যন্ত্রে  সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

মৌলবাদী ইউনূসের যে মূল টার্গেট সে দেশের সনাতনী হিন্দুরা তার জলজ্যান্ত উদাহরণ চিন্ময় প্রভু। দীর্ঘ কয়েক মাস যাবত বন্দি কারাগারে...

Read more

গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

by Partha Hazra
January 20, 2026
0
4
গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল।  বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

বাংলা একটি প্রবাদ প্রবচন আছে, 'কারোর পৌষ মাস কারো সর্বনাশ' আজ বাংলাদেশের পরিস্থিতির সাথে জনপ্রিয় এই প্রবাদটি হুবহু মিলে যাচ্ছে।...

Read more

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর! নতুন আইন আনতে চলেছেন ইউনূস।

by Partha Hazra
January 20, 2026
0
2
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর!  নতুন আইন আনতে চলেছেন ইউনূস।

আজীবন প্রধানমন্ত্রী পদ ধরে রাখা যাবে না। সর্বোচ্চ ১০ বছরই পদে অধিষ্ঠিত থাকা যাবে। সব ঠিক থাকলে এই নয়া নীতি...

Read more

‘বোর্ড অফ পিস’। বন্ধু পুতিন-মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ কতটা বিপদে পাক-বাংলাদেশ?

by Partha Hazra
January 20, 2026
0
2
‘বোর্ড অফ পিস’।  বন্ধু পুতিন-মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ  কতটা বিপদে পাক-বাংলাদেশ?

যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠন ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে চূড়ান্ত তৎপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক নজরদারিতে গাজাকে পুনরায় দাঁড় করানোর কথা...

Read more

যুদ্ধে NATO-র ইসলামিক জোট। পাকিস্তানের সাথে সৌদি-তুরস্ক। বিপদের মুখোমুখি ভারত!

by Partha Hazra
January 20, 2026
0
1
যুদ্ধে NATO-র ইসলামিক জোট।  পাকিস্তানের সাথে সৌদি-তুরস্ক।  বিপদের মুখোমুখি ভারত!

আমেরিকা এবং তাদের সহযোগী দেশগুলিকে বাদ দিয়ে, পৃথক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ আগেও চোখে পড়েছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও...

Read more

যুদ্ধের জিকির তুলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছলনায় পাকিস্তান। এবার কি হবে বিসিবি’র ভবিষ্যৎ?

by Partha Hazra
January 20, 2026
0
4
যুদ্ধের জিকির তুলে  বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছলনায় পাকিস্তান।  এবার কি হবে বিসিবি’র ভবিষ্যৎ?

বাংলায় একটি প্রবাদ রয়েছে 'গাছে তুলে মই কেড়ে নেওয়া'। বাংলাদেশ ক্রিকেটের সাথে সেটাই করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন সুবোধ বালকের...

Read more

ইউনূসের বিরুদ্ধে গিয়ে ভারতের পক্ষে সুর নরম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের

by Partha Hazra
January 20, 2026
0
4
ইউনূসের বিরুদ্ধে গিয়ে  ভারতের পক্ষে সুর নরম  বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের

বাংলাদেশের সেনাপ্রধান মানুষটি বরাবরই চর্চার শিরোনামে থাকেন। কৌশলে হাসিনাকে রক্ষা করার জন্য সুকৌশলী ভাবে বাংলাদেশ থেকে ভারতের আশ্রয়ের ফেরানোর ক্ষেত্রে...

Read more

 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

by Raja Majumder
January 20, 2026
0
3
 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

আসন্ন গণভোটে সরাসরি ‘হ্যাঁ’  ভোট দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বললেন, ‘হ্যাঁ’  ভোট দিলে বৈষম্য, শোষণ...

Read more

শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের? নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

by Raja Majumder
January 20, 2026
0
3
শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের?  নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী এতদিন কোনও কথা বলেনি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। নির্বাচনের মাত্র কয়েকদিন...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি