• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
গরু পাচারে পরপর জামিন,  ‘বাংলা’  মুক্তি দিল অনুব্রত-সুকন্যাদের?

গরু পাচারে পরপর জামিন,  ‘বাংলা’  মুক্তি দিল অনুব্রত-সুকন্যাদের?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in রাজনীতি, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

গরু পাচার মামলায় একের পর এক জামিন পেয়েছেন অভিযুক্তরা। আদালতের কাছে যাদের বারবার প্রভাবশালী বলে উল্লেখ করে জামিন আটকানোর চেষ্টা করেছিল কেন্দ্রীয় এজেন্সিগুলি। কিন্তু শেষরক্ষা হয়নি, গরু পাচার মামলায় প্রথমে অনুব্রত মণ্ডলের সিএ মনীশ কোঠারি, তারপর অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা, তারপর স্বয়ং অনুব্রত মণ্ডল। এবার জামিন পেলেন গরু পাচার মামলার মূল অভিযুক্ত এনামুল হক। এখানেই প্রশ্ন উঠছে, গরু পাচারের মতো চাঞ্চল্যকর মামলায় সকল অভিযুক্তরা কীভাবে একে একে জামিন পেয়ে গেলেন? তাও আবার নিম্ন আদালতে। যেখানে সিবিআই ও ইডি নিয়মমাফিক গরু পাচার মামলায় চার্জশিট দাখিল করেছিল। এর পরেও সকলে জামিন পেয়ে যাচ্ছেন কী ভাবে? এর কারণ অনুসন্ধান করতে গিয়ে উঠে আসছে এক চাঞ্চল্যকর অভিযোগ। সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় এজেন্সি, সিবিআই ও ইডি-র ঢিলেমির তত্ত্ব।

ADVERTISEMENT

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

গত শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জামিন দিয়েছে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা তথা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। তাঁর আইনজীবীর দাবি, গরু পাচার মামলায় মোট চারটি চার্জশিট দাখিল করেছিল। কিন্তু কোনও চার্জশিটেই অনুব্রত মণ্ডল গরু পাচার থেকে সরাসরি আর্থিক সুবিধা পেয়েছেন, এমন কিছুর উল্লেখ নেই। তাই জামিন পেয়ে গেলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এটা যেমন একটা দিক, তেমনই রয়েছে আরও একটি কারণ। সেটা হল অনুব্রত মণ্ডলের শিক্ষাগত যোগ্যতা। সে প্রসঙ্গে পরে আসছি। আগে জেনে নেওয়া যাক বিচারের এই দীর্ঘসূত্রিতার কারণ কী?

কেন বিচার প্রক্রিয়া শেষ করতে এত দেরি হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। সেটা হল বাংলা ভাষা। এই বাংলা ভাষার গেরোতেই বারবার পিছিয়ে যাচ্ছে গরু পাচার মামলার বিচার প্রক্রিয়া। আর এই বাংলা ভাষার গেরোতেই গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অভিযুক্তরা পরপর জামিন পেয়ে যাচ্ছেন। কোনও ভাবেই জামিন আটকাতে পারছে না ইডি অথবা সিবিআই। ভাবছেন তো এটা আবার কেমন গোরো? জানা যাচ্ছে, গরু পাচার মামলায় অনুব্রত-সহ যারা গ্রেফতার হয়েছেন, তাঁদের বেশিরভাগই বাংলা ছাড়া অন্য কোনও ভাষা জানেন না, বলতে বা লিখতে পারেন না। ফলে তাঁদের সমস্ত বয়ান বাংলা ভাষাতেই রেকর্ড করতে হয়েছে ইডি ও সিবিআইকে। আবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যাদের সাক্ষী হিসেবে রেখেছেন কেন্দ্রীয় এজেন্সিগুলি, তাঁরাও বাংলা ছাড়া অন্য কোনও ভাষায় বয়ান নথিভূক্ত করাতে পারেননি। ফলে হাজার হাজার পাতার বয়ান বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে কালঘাম ছুটছে কেন্দ্রীয় এজেন্সিগুলির।

সূত্রের খবর, বাংলা ভাষা থেকে বয়ানের কপি ইংরেজিতে অনুবাদ এখনও শেষ হয়নি বলেই সূত্রের খবর। তাই মূল মামলার ট্রায়াল এখনও শুরু করা যায়নি। সমস্যা তৈরি হচ্ছে আরও একটি জায়গায়। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারক বা আইনজীবী কেউই বাংলা জানেন না অথবা বোঝেন না। ফলে অভিযুক্ত এবং সাক্ষীদের বয়ান বুঝতে অথবা জিজ্ঞাসাবাদ করতে চরম সমস্যায় পড়ছেন বিচারক এবং আইনজীবীরা। অনুব্রত মণ্ডল আবার লিখতে এবং সাক্ষর করতেও পারেন না। ফলে তাঁকে যতবার জেরা করা হয়েছে, ততবারই ভিডিও রেকর্ড করা হয়েছে। সেই রেকর্ড দেখে বয়ান নথিভূক্ত করতে হচ্ছে তদন্তকারীদের। যেটাও একটা সময়সাপেক্ষ কাজ। যার ফলে গরু পাচার মামলায় চরম সমস্যায় পড়েছে কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই বাংলা ভাষার গেরোতেই একে একে জামিন পেয়ে গেলেন মনীশ কোঠারি, অনুব্রত মণ্ডল, সুকন্যা, এনামুল হকরা।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: ANUBRATA
Previous Post

ইলিশ রফতানিতে অনিশ্চয়তার মেঘ, রফতানি বন্ধে আইনি নোটিশ

Next Post

সিবিআইয়ের নজরে এবার ‘পানিহাটির কাকু’ এবং দিদির প্রিয় নির্মল ঘোষ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
3
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
16
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

by Rani Chakraborty
October 22, 2025
0
17
নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা  কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

আসন্ন ২৬ শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঝালিয়ে নিচ্ছে। প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি, শাখা...

Read more

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

by Sumana Sarkar
October 18, 2025
0
7
গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

গুজরাট মন্ত্রিসভায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার একযোগে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পোটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রীর এক ধাক্কায়...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি