• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
ভারত-আরাকান আর্মির বৈঠকের পরই সামনে এল বড় আপডেট, প্রবল চাপে বাংলাদেশ!

ভারত-আরাকান আর্মির বৈঠকের পরই সামনে এল বড় আপডেট, প্রবল চাপে বাংলাদেশ!

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
68
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

শুক্রবার আরাকান আর্মি দাবি করে তাঁরা মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দফতরের দখল নিয়ে নিয়েছে। যা মিয়ানমারের জুন্টা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে একটা উল্লেখযোগ্য সাফল্য বলেই দাবি করেছে মিয়ানমারের ওই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এমনকি তাঁদের যুগ্ম সংগঠন ব্রাদারহুড অ্যালায়েন্সও এই দাবিকে নিজেদের বিজয় বলেই মনে করছে। মিয়ানমারের সামরিক জুন্টা প্রশাসনের কাছে এটা এমন একটা বড় ধাক্কা যখন তাঁরা আলোচনায় বসেছিলেন থাইল্যান্ডের ব্যাঙ্কক শহরে। সেই আলোচনায় ছিলেন ভারত, বাংলাদেশ, চিন, থাইল্যান্ড ও লাওসের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ভারতের তরফে ছিলেন, বিদেশসচিব বিক্রম মিশ্রি এবং বাংলাদেশের তরফে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বৈঠকে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলির মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই বৈঠকের পরই মিয়ানমার আরাকান আর্মির তরফে রাখাইন প্রদেশে সবচেয়ে বড় ধাক্কাটা পায়। রাখাইন প্রদেশের অ্যান শহরে জুন্টা প্রশাসনের পশ্চিমী কমান্ডের সদর দখল নেয় আরাকান আর্মি।

এই ঘটনার পর ভারত তাৎপর্যপূর্ণ মন্তব্য করে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, মিয়ানমারে জুন্টা বাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলির তীব্র লড়াইয়ের দিকে ভারত তীক্ষ্ম নজর রাখছে। মিয়ানমারে চলা ভারতের উন্নয়নমূলক প্রকল্পগুলিতেও ভারতের নজর রয়েছে।ভারতের মিজোরাম সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে পশ্চিম মায়ানমারের একটি শহর পালেতোয়া। যার সাথে খুব বেশি ভারতীয় পরিচিত নয়। মায়ানমারের চলমান গৃহযুদ্ধে এই পালেতোয়া শহরের দখল নিতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সেনাবাহিনীর সঙ্গে তীব্র যুদ্ধে লিপ্ত ছিল। অবশেষে এই শহরের দখল যায় বিদ্রোহী গোষ্ঠীর হাতে। কালাদান নদীর তীরে এই পালতোয়া শহরের সঙ্গে ভারতের ঘণিষ্ট যোগ রয়েছে। আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন প্রদেশ এবং দক্ষিণ চিন প্রদেশ মিলিয়ে একটি বৃহত্তর স্বাধীন আরাকান রাজ্যের জন্ম দিতে চায়। অপরদিকে, মিয়ানমারে ভারতের বেশ কয়েকটি প্রকল্প চালু আছে। এর মধ্যে অন্যতম কালাদান বন্দরকে কেন্দ্র করে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট।

এই প্রকল্পে পালতোয়া শহরের নদী বন্দর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করবে। উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে সহজেই পণ্য পরিবহনের জন্য কালাদান বন্দর ব্যবহার করবে নয়া দিল্লি। এই প্রকল্পের অধীনে ভারতের কলকাতা বা বিশাখাপত্তমণ সমুদ্র বন্দর ব্যবহার করে বিভিন্ন পণ্য সমুদ্রপথে ছোট জাহাজে পাঠানো হবে মিয়ানমারের রাজধানী সিত্তেইয়ের কাছে কালাদান বন্দরে। ভারত থেকে যার দূরত্ব ৫০০ কিলোমিটারের কাছাকাছি। সেখান থেকে কালাদান নদী হয়ে সেই পণ্য পৌঁছবে পালতোয়া শহরের নদী বন্দরে। এরপর সড়ক পথে সেই পণ্য পৌঁছবে ভারতের মিজোরামের মিয়ানমার সীমান্তের জোরিনপুই শহরে। এর ফলে অনেক কম সময়ে কলকাতা থেকে পণ্য উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পৌঁছে দেওয়া যাবে। কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের অন্তর্গত অনেকগুলি উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যেমন, মিয়ানমারের রাজধানী সিত্তেইয়ের নিকট কালাদান সমুদ্র বন্দর নির্মান ও পালতোয়া শহরে একটি নদী বন্দরের কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এমনকি কালাদান নদীর ১৮৫ কিলোমিটার জলপথে ড্রেজিংয়ের কাজও হয়ে গিয়েছে। এখন নির্মানাধীন রয়েছে মিয়ানমারের পালতোয়া থেকে মিজোরামের জোরিনপুই শহর পর্যন্ত ১০৯ কিলোমিটার মহাসড়কের কাজ। কিন্তু মিয়ানমারের বর্তমান গৃহযুদ্ধ নিয়ে চিন্তায় ভারত সরকার।

যদিও মিয়ানমারের বর্তমান পরিস্থিতির জন্য বসে নেই ভারত। জানা যাচ্ছে, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ স্থাপন করেছে ভারত সরকার। প্রথমেই উল্লেখ করতে হয়, চলতি বছরের মার্চ মাসে রাজ্যসভার সাংসদ কে ভ্যানলালাভেনা মিয়ানমারের অন্যতম প্রধান বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। মিজোরামের সাংসদ ভারত সরকারের প্রতিনিধি হয়ে প্রথমবার এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসেন। মিয়ানমারের সংবাদমাধ্যমের দাবি, মূলত পালতোয়া থেকে মিজোরাম সীমান্ত পর্যন্ত ১০৯ কিমি মহাসড়কের নির্মান প্রসঙ্গেই আরাকান আর্মির সঙ্গে আলোচনা করেন রাজ্যসভার সাংসদ কে ভ্যানলালাভেনা। তাঁর সঙ্গে ছিলেন এই প্রকল্পের নির্মান সংস্থা ভারতের রাষ্ট্রায়ত্ব সংস্থা ইরকনের প্রতিনিধিরাও। রাখাইন প্রদেশের কোনও এক গোপন ডেরায় ভারতের প্রতিনিধি দল আরাকান আর্মির সঙ্গে বৈঠক করেন। এরপর চলতি বছরের সেপ্টেম্বরে মিয়ানমারের বেশিরভাগ সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলির কর্তাদের নয়া দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এই বৈঠকেও সদর্থক আলোচনা হয়েছে মিয়ানমারে চলা ভারতের প্রকল্পগুলির নিরাপত্তা নিয়ে। সূত্রের খবর, ভারতের বিদেশমন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি উপস্থিত ছিলেন থ্যাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে এক ছয় দেশীয় আলোচনা সভায়। সেখানে তিনি মিয়ানমারের সেনা শাসক জুন্টাবাহিনীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন কালাদান প্রকল্পের অগ্রগতি নিয়ে। সবমিলিয়ে আগামীদিনে যদি মিয়ানমার ভেঙে স্বাধীন আরাকান রাজ্য প্রতিষ্ঠিত হয়, তাহলে ভারতের কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট কোনও ভাবেই ক্ষতিগ্রস্থ হবে না। যা আখেড়ে ভারতের বড় লাভ। কারণ চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি যদি বাংলাদেশ প্রত্যাহারও করে নেয়, তাহলেও ভারতের খুব একটা ক্ষতি হবে না। বরং এর ফলে চাপ বাড়বে বাংলাদেশেরই।

ADVERTISEMENT

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: ARAKAN ARMYBANGLADESH
Previous Post

‘সেভেন সিস্টার’, ইউনূসের চক্রান্ত ফাঁস করল হাসিনা, হাসিনার খেলায় হাবুডুবু খাচ্ছে ইউনূস

Next Post

৫৩ বছর পর ফের বংলাদেশে ঢুকছে পাকিস্তানি সেনা! ‘বন্ধু’ ইউনূসের হাল ধরছে শাহবাজ?

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by Rupendu Das
March 31, 2026
0
7
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by Rupendu Das
March 31, 2026
0
5
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by Rupendu Das
March 31, 2026
0
8
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by Rupendu Das
March 31, 2026
0
6
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by Rupendu Das
March 31, 2026
0
5
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by Rupendu Das
March 31, 2026
0
7
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by Rupendu Das
March 31, 2026
0
7
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by Rupendu Das
March 31, 2026
0
5
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by Rupendu Das
March 31, 2026
0
11
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by Rupendu Das
March 30, 2026
0
10
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি