• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শান্তির নোবেলজয়ীর বাংলাদেশে আজ অশান্তির কালো মেঘ! প্রকৃত দায়ী কে?

শান্তির নোবেলজয়ীর বাংলাদেশে আজ অশান্তির কালো মেঘ! প্রকৃত দায়ী কে?

Raja Majumder by Raja Majumder
1 year ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
4
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ছিলেন শিক্ষকতা পেশায়। সেখান থেকে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠা। পরে ওই ব্যাঙ্ককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন। এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব। অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসের জীবনে যেন সাফল্যই সাফল্য। তাবলে তাঁর জীবনে বিতর্ক একবারও আসেনি, সেটা কিন্তু নয়। তাঁর বিরুদ্ধেও উঠেছিল একাধিক দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। যার জেরে তাঁকে দেশ ছাড়তে হয় এককালে। কিন্তু আন্তর্জাতিক মহলে তাঁর পরিচিতিকে কাজে লাগিয়ে মুহাম্মদ ইউনূস বরাবরই বাড়তি সুবিধা আদায় করেছেন বলেই মনে করেন একাংশ। কিন্তু তাঁকে আচমকা বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে হবে, সেটা অনেকেই বুঝতে পারেননি। ফলে অনেকেই অবাক হয়ে যান অপ্রত্যাশিত এই ঘটনায়।

ADVERTISEMENT

 

RelatedPosts

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইউনূসের ষড়যন্ত্রে সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

একসময় বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বে সুনাম কুড়িয়েছিলেন অধ্যাপক ইউনূস। কিন্তু নিজ দেশেই গত দেড় দশকেরও বেশি সময় ধরে ছিলেন চূড়ান্ত কোণঠাসা। এমনকি কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাঙ্কেই। মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মূল অভিযোগ কর ফাঁকির। তাঁর নিয়ন্ত্রণাধীন গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে বারবার কর ফাঁকির অভিযোগ এসেছে। সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় হল, এই কর ফাঁকির বেশিরভাগ সময়েই বাংলাদেশে ক্ষমতায় ছিল বিএনপি, বলা ভালো প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। অথচ, ২০০৭ সালে বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে “মাইনাস টু ফর্মুলা” প্রচলন করেছিলেন মুহাম্মদ ইউনূস। তিনি চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে। নোবেল জয়ের পাঁচ মাসের মাথায় তিনি একটি রাজনৈতিক দল গঠন করে এই কাজ করতে চেয়েছিলেন। কিন্তু ২০০৮ সালের ডিসেম্বরেই শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন। ফলে ২০০৯ সালের শুরু থেকেই গ্রামীণ ব্যাঙ্ক ও গ্রামীণ টেলিকমের বিভিন্ন মামলায় তাঁকে অভিযুক্ত হতে হয় এবং বারবার আদালতে হাজিরা দিতে হয়েছিল মুহাম্মদ ইউনূসকে। মূলত শেখ হাসিনার আমলেই মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যাবতীয় অভিযোগের তদন্ত হয় এবং আদালতের রায় তাঁর বিরুদ্ধে যায়।

 

বাংলাদেশের সংবাদমাধ্যম কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী,  গ্রামীণ টেলিকমের ২৬ বছরের কার্যক্রম চলাকালে প্রায় এক হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ আছে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত মুহাম্মদ ইউনূস ১৫ থেকে ২৫ শতাংশ কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগষ আবার ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানে ড. ইউনূস কর ফাঁকি দেন বছরে ২০ শতাংশ। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ড. ইউনূস নিয়ন্ত্রিত গ্রামীণ টেলিকমে প্রতিবছর ১৫ শতাংশ কর ফাঁকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ছিল। প্রতিটি অভিযোগের তদন্ত করেছে বাংলাদেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, এবং সব অভিযোগই দালিলিকভাবে প্রমাণিত হয়। এছাড়াও তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সন্দেহের তালিকায় ছিল। প্রতিটি অ্যাকাউন্টেই কয়োকশো কোটি টাকা বিদেশ থেকে জমা পড়েছে। অথচ খালেদা সরকারের সঙ্গে ঘনিষ্টতার সুযোগ নিয়ে সেই টাকা করমুক্ত করেছেন বলেও অভিযোগ রয়েছে। আবার ২০০০ সালের পর থেকে বিদেশ থেকে রেমিট্যান্স বা প্রাপ্ত অর্থ কোটি কোটি টাকার তথ্য গোপন করে সরকারের কর ফাঁকি দিয়েছেন। প্রসঙ্গত, ২০০৬ সালে মুহাম্মদ ইউনূস শান্তির নোবেল পান, একই সঙ্গে তাঁর সংস্থা গ্রামীণ ব্যাঙ্কও নোবেল পেয়েছিল। সেই সময় পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে তাঁর সম্পর্ক ঠিক ছিল। কিন্তু ২০০৯ সাল থেকে সেই সম্পর্কে চির ধরে।

 

কিন্তু চলতি বছরের জুন-জুলাই মাসে বাংলাদেশ অশান্ত হয়ে ওঠে ছাত্র আন্দোলনে। অচিরেই সেই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। অভ্যুত্থানের জেরে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ইউনূস প্যারিস থেকে ঢাকায় ফেরেন এবং বাংলাদেশের তদারকি সরকারের দায়িত্ব গ্রহন করেন। পরবর্তী চারমাসের মধ্যে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে থাকা যাবতীয় অভিযোগ তুলে নেয় বাংলাদেশ সরকার। এমনকি কর ফাঁকি দেওয়ার মতো অভিযোগগুলিতেও অব্যাহতি দেওয়া হয় মুহাম্মদ ইউনূসকে। তবে  শান্তির নোবেলজয়ী ইউনূসের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ আর শান্ত হল না। সংখ্যালঘুদের উপর অত্যাচার, হামলা, ছাত্র বিক্ষোভ, জেহাদি কার্যকলাপ বৃদ্ধি, চারদিকে অরাজক পরিস্থিতি কার্যত ঘিরে ধরেছে বাংলাদেশকে। যার দায় নিতে হবে মুহাম্মদ ইউনূসকেই।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: BANGLADESHBANGLADESH ARMYMUHAMMAD YUNUS
Previous Post

আরাকানের দখলে বাংলাদেশের আরো এক শহর! অস্তিত্ব রক্ষার্থে ব্যর্থ ইউনূস

Next Post

কোন পথে যে চলি! দোটানায় পড়ে পাকিস্তান ছুঁটলেন ইউনূস

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

by Partha Hazra
January 20, 2026
0
7
বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার।  সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

বাংলাদেশে পালা বদলের পর থেকেই সংখ্যালঘুর উপর অত্যাচার যেন আজ বাংলাদেশের জলভাত হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে...

Read more

বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইউনূসের ষড়যন্ত্রে সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

by Partha Hazra
January 20, 2026
0
6
বিচারের বাণী নিভৃতে কাঁদে।  ইউনূসের ষড়যন্ত্রে  সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

মৌলবাদী ইউনূসের যে মূল টার্গেট সে দেশের সনাতনী হিন্দুরা তার জলজ্যান্ত উদাহরণ চিন্ময় প্রভু। দীর্ঘ কয়েক মাস যাবত বন্দি কারাগারে...

Read more

গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

by Partha Hazra
January 20, 2026
0
4
গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল।  বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

বাংলা একটি প্রবাদ প্রবচন আছে, 'কারোর পৌষ মাস কারো সর্বনাশ' আজ বাংলাদেশের পরিস্থিতির সাথে জনপ্রিয় এই প্রবাদটি হুবহু মিলে যাচ্ছে।...

Read more

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর! নতুন আইন আনতে চলেছেন ইউনূস।

by Partha Hazra
January 20, 2026
0
2
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর!  নতুন আইন আনতে চলেছেন ইউনূস।

আজীবন প্রধানমন্ত্রী পদ ধরে রাখা যাবে না। সর্বোচ্চ ১০ বছরই পদে অধিষ্ঠিত থাকা যাবে। সব ঠিক থাকলে এই নয়া নীতি...

Read more

‘বোর্ড অফ পিস’। বন্ধু পুতিন-মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ কতটা বিপদে পাক-বাংলাদেশ?

by Partha Hazra
January 20, 2026
0
2
‘বোর্ড অফ পিস’।  বন্ধু পুতিন-মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ  কতটা বিপদে পাক-বাংলাদেশ?

যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠন ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে চূড়ান্ত তৎপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক নজরদারিতে গাজাকে পুনরায় দাঁড় করানোর কথা...

Read more

যুদ্ধে NATO-র ইসলামিক জোট। পাকিস্তানের সাথে সৌদি-তুরস্ক। বিপদের মুখোমুখি ভারত!

by Partha Hazra
January 20, 2026
0
1
যুদ্ধে NATO-র ইসলামিক জোট।  পাকিস্তানের সাথে সৌদি-তুরস্ক।  বিপদের মুখোমুখি ভারত!

আমেরিকা এবং তাদের সহযোগী দেশগুলিকে বাদ দিয়ে, পৃথক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ আগেও চোখে পড়েছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও...

Read more

যুদ্ধের জিকির তুলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছলনায় পাকিস্তান। এবার কি হবে বিসিবি’র ভবিষ্যৎ?

by Partha Hazra
January 20, 2026
0
4
যুদ্ধের জিকির তুলে  বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছলনায় পাকিস্তান।  এবার কি হবে বিসিবি’র ভবিষ্যৎ?

বাংলায় একটি প্রবাদ রয়েছে 'গাছে তুলে মই কেড়ে নেওয়া'। বাংলাদেশ ক্রিকেটের সাথে সেটাই করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন সুবোধ বালকের...

Read more

ইউনূসের বিরুদ্ধে গিয়ে ভারতের পক্ষে সুর নরম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের

by Partha Hazra
January 20, 2026
0
4
ইউনূসের বিরুদ্ধে গিয়ে  ভারতের পক্ষে সুর নরম  বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের

বাংলাদেশের সেনাপ্রধান মানুষটি বরাবরই চর্চার শিরোনামে থাকেন। কৌশলে হাসিনাকে রক্ষা করার জন্য সুকৌশলী ভাবে বাংলাদেশ থেকে ভারতের আশ্রয়ের ফেরানোর ক্ষেত্রে...

Read more

 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

by Raja Majumder
January 20, 2026
0
3
 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

আসন্ন গণভোটে সরাসরি ‘হ্যাঁ’  ভোট দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বললেন, ‘হ্যাঁ’  ভোট দিলে বৈষম্য, শোষণ...

Read more

শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের? নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

by Raja Majumder
January 20, 2026
0
3
শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের?  নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী এতদিন কোনও কথা বলেনি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। নির্বাচনের মাত্র কয়েকদিন...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি