• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
হাসিনাকে স্বমহিমায় ফেরানো কি ভারতের কোনও মেটিকুলাস ডিজাইন-এর অঙ্গ?

হাসিনাকে স্বমহিমায় ফেরানো কি ভারতের কোনও মেটিকুলাস ডিজাইন-এর অঙ্গ?

Raja Majumder by Raja Majumder
11 months ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
98
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা উদ্ভুত হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। গত বছরের জুন-জুলাই মাস থেকে শুরু হওয়া এই অস্থির পরিবেশ আবার নতুন করে হাওয়া পেল বিগত কয়েকদিনে। আর তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবার সরাসরি অভিযোগের আঙুল উঠল ভারতের বিরুদ্ধে। বাংলাদেশের পালাবদলের কাণ্ডারী হিসেবে দাবি করা একদল ছাত্র যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে একটি ব্যানারে কাজ করছিল, তাঁরাই পর্যায়ক্রমে জাতীয় নাগরিক কমিটি এবং সবশেষে এক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেথ হাসিনা এবং তাঁর দল আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁদের যত রাগ। যেহেতু হাসিনা এখন ভারতের নিরাপদ আশ্রয়ে রয়েছে, সেহেতু এই ছাত্র নেতাদের যত রোষ ভারতের ওপর।

ADVERTISEMENT

 

RelatedPosts

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইউনূসের ষড়যন্ত্রে সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

কিন্তু সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই জাতীয় নাগরিক পার্টি তা মেনে নিতে পারছিল না। আর আওয়ামী লীগকে পুনর্বাসনের এই প্রয়াস নাকি ভারতের চক্রান্ত এমন দাবি করে বসলেন জাতীয় নাগরিক পার্টির এক সংগঠন হাসনাত আবদুল্লাহ। যদিও তাঁর আক্রমণের মূল লক্ষ্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, কিন্তু তাঁর ফেসবুক পোস্টে সরাসরি ভারতের চক্রান্তের কথাও উল্লেথ রয়েছে। অর্থাৎ তাঁর এই ফেসবুক পোস্টের একটা অর্থ করাই যায় যে ভারত এখন সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। আবার এটাও বলা যায়, ভারত এখন বাংলাদেশের সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে। ফলে অভিযোগের মাত্রাটা আলাদা গুরুত্ব বহন করছে বৈকি। শুধু হাসনাত নয়, বাংলাদেশের তদারকি সরকারের এক তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এক ভিডিও বার্তায় সরাসরি আঙুল তুলেছেন সেনাপ্রধান ওয়াকার উজ জামানের দিকে।

 

বাংলাদেশের অধিকাংশ মানুষ এবং বিশিষ্টজনদের দাবি, কোনও এক গোষ্ঠী বা রাজনৈতিক দলের তরফে এই প্রথম দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে আঙুল তোলা হল। যা দেশের ঐক্য এবং অখণ্ডতাকে বিনিষ্ট করতে পারে। জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ এবং দক্ষিণবঙ্গের সংগঠক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ, অবমাননাকর এবং অপমানজনক পোস্ট দিয়েছেন ফেসবুকে। তদারকি সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ আবার আরও সুর চড়িয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। এখানেই শেষ নয়, জাতীয় নাগরিক পার্টি ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে রাতভর ধর্ণা ও মিছিল করে সেনাপ্রধান ও বাহিনীর বিরুদ্ধে নানারকম স্লোগান দিয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ আবার ফেসবুকে হুমকিও দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে যেন সেনাবাহিনী বা পুলিশের পা না পড়ে, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। এখন প্রশ্ন উঠছে, জাতীয় নাগরিক পার্টির এহেন ঔদ্ধত্যপূর্ণ এবং অপমানকর অভিযোগের পর সেনাবাহিনী কী চুপ করে বসে থাকবে, না নিরবে সবটা মেনে নেবে? যদি সেনাবাহিনী তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং অপমানের জবাব না দেয়, তবে সেটা কেন? এই ধরণের প্রশ্ন এবং আলোচনা এখন বাংলাদেশের সাধারণ নাগরিকদের মধ্যে আলোচিত হচ্ছে।

 

সেনাবাহিনী যে একেবারেই নিশ্চুপ নয়, তার প্রমান ইতিমধ্যেই দেখা যাচ্ছে রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন বড় শহরে। রাজধানী ঢাকার পরিস্থিতি বেশ থমথমে। সেখানকার বাসিন্দাদের বক্তব্য, শুক্রবার বিকালের পর শহরে সেনাবাহিনীর  তৎপরতা অন্য সময়ের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। নতুন করে বাহিনী মোতায়েন হয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। জানা যাচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির ভেতরেও সেনাবাহিনী সন্ধ্যের পর থেকে টহল দেওয়া শুরু করেছে। এমন পরিস্থিতি বিগত কয়েক মাসে দেখা যায়নি বলে দাবি এলাকার বাসিন্দাদের। শুধু রাজধানী ঢাকা নয়, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশালের মতো বিভাগীয় শহরগুলিতেও সেনার তৎপরতা বেড়ে গিয়েছে। এমনটাও শোনা যাচ্ছে, ঢাকা লাগোয়া ক্যান্টনম্যান্টগুলি থেকে অতিরিক্ত বাহিনীকে ঢাকায় আনা হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ এমনটাও মনে করছেন, খুব শীঘ্রই সেনাবাহিনী ইউনুস সরকারকে হটিয়ে দেশের ভার নিজেদের হাতে নিতে পারে। কিন্তু আচমকা কি এমন হল যে, বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে সদ্য গজিয়ে ওঠা রাজনৈতিক দল এতটা গালমন্দ শুরু করল? আবার যে মুহাম্মদ ইউনূসকে তাঁরা সাদরে ডেকে নিয়ে এসে বাংলাদেশের ভার তাঁর হাতে তুলে দিয়েছেন, সেই ইউনূসকেও এখন ছেড়ে কথা বলছেন না!

 

ওয়াকিবহাল মহল মনে করছে, শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় স্থান দেওয়ার যে কথাবার্তা চলছে, তাতেই ক্ষেপে গিয়েছে তরুণ এই নেতারা। শুক্রবার বিকেলে তাঁরা একটা সাংবাদিক সম্মেলন করেন। সেখানেই তাঁরা পরিস্কার করে দিয়েছেন তাঁদের অবস্থান। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তো সরাসরি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তিরস্কার করলেন। তাঁর কথায়, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

 

সেই সঙ্গে তিনি এও জানান, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে কোনও স্থান নেই। তাঁরা সেটা মেনেও নেবেন না। এর জন্য যতদূর যেতে হয় তাঁরা যাবেন। এমনকি সেনাবাহিনীর প্রতিও তিনি বিরূপ মন্তব্য করেন। অপরদিকে যে হাসনাত আবদুল্লাহ তাঁর ফেসবুক পোস্টে সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন, এদিন তিনিও ফের সেই সপক্ষে যুক্তি সাজালেন। তবে তিনি এবারও সেই সেনাকর্তার নাম প্রকাশ্যে আনেননি। যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

 

অন্যদিকে, রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে, হাসনাতের কথা সত্যি হয়ে থাকলে সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিনদের বিষয়ে শেখ হাসিনা কি ওয়াকিবহাল?  আওয়ামী লিগ কি ভেঙে যাচ্ছে? এই ব্যাপারে আওয়ামী লিগ নেতারা কোনও মন্তব্য করতে চাননি। যোগাযোগ করা হলে তাঁদের অনেকেই বলেছেন, শেখ হাসিনা দেশে কোনও নেতাকে দল পরিচালনার দায়িত্ব দিয়েছেন বলে তাঁদের জানা নেই। ফলে এখন দেখার, কোথাকার জল কোথায় গিয়ে স্থির হয়।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

এবার টার্গেট হাসনাত? সেনানিবাসে বৈঠকের কথা ফাঁস করে চরম বিপাকে!

Next Post

যা নিয়ে কার্যত গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার। সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

by Partha Hazra
January 20, 2026
0
7
বাংলাদেশে ঘটে চলা সংখ্যালঘুর উপর অত্যাচার।  সগৌরবে তথ্য তুলে ধরলেন ইউনূস।

বাংলাদেশে পালা বদলের পর থেকেই সংখ্যালঘুর উপর অত্যাচার যেন আজ বাংলাদেশের জলভাত হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে বারংবার উদ্বেগ প্রকাশ করেছে...

Read more

বিচারের বাণী নিভৃতে কাঁদে। ইউনূসের ষড়যন্ত্রে সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

by Partha Hazra
January 20, 2026
0
6
বিচারের বাণী নিভৃতে কাঁদে।  ইউনূসের ষড়যন্ত্রে  সনাতনী চিন্ময় প্রভুর বিচার শুরু চট্টগ্রাম আদালতে।

মৌলবাদী ইউনূসের যে মূল টার্গেট সে দেশের সনাতনী হিন্দুরা তার জলজ্যান্ত উদাহরণ চিন্ময় প্রভু। দীর্ঘ কয়েক মাস যাবত বন্দি কারাগারে...

Read more

গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

by Partha Hazra
January 20, 2026
0
4
গোঁ ধরেছে উপদেষ্টা আসিফ নজরুল।  বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত বাংলাদেশের।

বাংলা একটি প্রবাদ প্রবচন আছে, 'কারোর পৌষ মাস কারো সর্বনাশ' আজ বাংলাদেশের পরিস্থিতির সাথে জনপ্রিয় এই প্রবাদটি হুবহু মিলে যাচ্ছে।...

Read more

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর! নতুন আইন আনতে চলেছেন ইউনূস।

by Partha Hazra
January 20, 2026
0
2
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর!  নতুন আইন আনতে চলেছেন ইউনূস।

আজীবন প্রধানমন্ত্রী পদ ধরে রাখা যাবে না। সর্বোচ্চ ১০ বছরই পদে অধিষ্ঠিত থাকা যাবে। সব ঠিক থাকলে এই নয়া নীতি...

Read more

‘বোর্ড অফ পিস’। বন্ধু পুতিন-মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ কতটা বিপদে পাক-বাংলাদেশ?

by Partha Hazra
January 20, 2026
0
2
‘বোর্ড অফ পিস’।  বন্ধু পুতিন-মোদিকে ট্রাম্পের আমন্ত্রণ  কতটা বিপদে পাক-বাংলাদেশ?

যুদ্ধ পরবর্তী গাজার পুনর্গঠন ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে চূড়ান্ত তৎপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক নজরদারিতে গাজাকে পুনরায় দাঁড় করানোর কথা...

Read more

যুদ্ধে NATO-র ইসলামিক জোট। পাকিস্তানের সাথে সৌদি-তুরস্ক। বিপদের মুখোমুখি ভারত!

by Partha Hazra
January 20, 2026
0
1
যুদ্ধে NATO-র ইসলামিক জোট।  পাকিস্তানের সাথে সৌদি-তুরস্ক।  বিপদের মুখোমুখি ভারত!

আমেরিকা এবং তাদের সহযোগী দেশগুলিকে বাদ দিয়ে, পৃথক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ আগেও চোখে পড়েছে। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও...

Read more

যুদ্ধের জিকির তুলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছলনায় পাকিস্তান। এবার কি হবে বিসিবি’র ভবিষ্যৎ?

by Partha Hazra
January 20, 2026
0
4
যুদ্ধের জিকির তুলে  বাংলাদেশ ক্রিকেট নিয়ে ছলনায় পাকিস্তান।  এবার কি হবে বিসিবি’র ভবিষ্যৎ?

বাংলায় একটি প্রবাদ রয়েছে 'গাছে তুলে মই কেড়ে নেওয়া'। বাংলাদেশ ক্রিকেটের সাথে সেটাই করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখন সুবোধ বালকের...

Read more

ইউনূসের বিরুদ্ধে গিয়ে ভারতের পক্ষে সুর নরম বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের

by Partha Hazra
January 20, 2026
0
4
ইউনূসের বিরুদ্ধে গিয়ে  ভারতের পক্ষে সুর নরম  বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারের

বাংলাদেশের সেনাপ্রধান মানুষটি বরাবরই চর্চার শিরোনামে থাকেন। কৌশলে হাসিনাকে রক্ষা করার জন্য সুকৌশলী ভাবে বাংলাদেশ থেকে ভারতের আশ্রয়ের ফেরানোর ক্ষেত্রে...

Read more

 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

by Raja Majumder
January 20, 2026
0
3
 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

আসন্ন গণভোটে সরাসরি ‘হ্যাঁ’  ভোট দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বললেন, ‘হ্যাঁ’  ভোট দিলে বৈষম্য, শোষণ...

Read more

শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের? নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

by Raja Majumder
January 20, 2026
0
3
শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের?  নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী এতদিন কোনও কথা বলেনি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। নির্বাচনের মাত্র কয়েকদিন...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি