• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের?  নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

শীতঘুম ভাঙলো জেনারেল ওয়াকারের? নাকি আবারও বিভ্রান্ত করলেন জনগণকে!

administrator by administrator
6 months ago
in bangladesh, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
12
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী এতদিন কোনও কথা বলেনি। যা নিয়ে বিতর্ক কম হয়নি। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে শেষ পর্যন্ত মুখ খুললেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রবিবার ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে আয়োজিত পৃথক দু’টি সভায় সৈনিকদের সঙ্গে দরবার এবং সেনা কর্মকর্তাদের সাথে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আসন্ন নির্বাচনে বাংলাদেশ সেনার কি ভূমিকা হতে চলেছে সেটা স্পষ্ট করেন। সেনাকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনও দলের পক্ষ নেওয়া যাবে না। এতে কোনও ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত বা রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের সুযোগ নেই। সেই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

ADVERTISEMENT

ঘটনাচক্রে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। এই দিক থেকে সেনাপ্রধানের অবস্থান ঠিক উল্টো। যা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা। বিশ্লেষকদের দাবি, প্রথম থেকেই বাংলাদেশ সেনাপ্রধানের অবস্থান সন্দেহের উর্ধ্বে নয়। তিনি ২০২৪ সালের ৫ আগস্টে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে দাবি করেছিলেন এখন থেকে বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব তাঁর কাঁধে। কিন্তু বিগত দেড় বছরে পদ্মার বুকে অনেক জল গড়ালেও সেনাপ্রধান আদতেও কিছু করেননি। শুধু মাঝেমধ্যে ফোঁস করা ছাড়া। এবারও জেনারেল ওয়াকার আসন্ন নির্বাচন নিয়ে যা বললেন, তা আদৌ সেনাবাহিনী পালন করবে কিনা সেটা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করছেন। কারণ, ইতিমধ্যেই বাংলাদেশে একের পর এক হিন্দুর হত্যাকাণ্ড ঘটেছে। অনেক জায়গায় বিএনপি-সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে বেআইনি অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের ধরতে গিয়ে খুন হলেন খোদ র‌্যাবের কর্মকর্তাই। কিন্তু আশ্চর্যজনকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কোনও হেলদোল নেই।

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

তবে রবিবার সেনাপ্রধান যা বলেছেন, তাতে কিছুটা হলেও গুরুত্ব রয়েছে। যেমন তিনি বলেছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় নিতে হবে, যাতে সব শ্রেণির মানুষ ভোটকেন্দ্রে যান। ভোটকেন্দ্র বা মাঠের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সবাই নির্বিঘ্নে-নিশ্চিন্তে ভোট দিয়ে ঘরে ফিরতে পারেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটাই তো বাংলাদেশের জনগণের চাহিদা। এরজন্য তিনি নির্বাচন ঘিরে ‘নিরাপত্তা বলয়’ গড়ার নির্দেশ দিয়েছেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে সেনাপ্রধান উপস্থিত সেনাকর্তাদের বলেছেন, সেনাবাহিনী কোনো রাজনৈতিক পক্ষের নয়। আমরা রাষ্ট্রের, সংবিধানের ও জনগণের পক্ষে। ওয়াকিবহাল মহলের মতে, যে কাজ প্রথম থেকেই করার কথা ছিল সেনাপ্রধানের, সেটা এখন করার কথা বলছেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে, তাতে সেনাবাহিনী কতটা সফল হবে, সেটা নিয়েই সন্দেহ রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা সামনে এসেছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের উপর যে ধরণের আক্রমণ চলছে, ক্রমাগত খুনের ঘটনা সামনে আসছে তাতে কার্যত মুখ পুড়ছে বাংলাদেশের। এমনকি সম্প্রতি সেনা হেফাজতে এক বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এই আবহে সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেছেন, সেনা হেফাজতে যেন কোনোভাবেই মৃত্যুর ঘটনা বা মানবাধিকার লঙ্ঘন না ঘটে, সে বিষয়ে শতভাগ সতর্ক থাকতে হবে। কোনো অপরাধীকে গ্রেফতারের পর দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। সবমিলিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বক্তব্য সামনে আসার পর ওয়াকিবহাল মহলের প্রতিক্রিয়া, আবার শীতঘুম ভেঙেছে জেনারেল ওয়াকারের।

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

মাইকে ঘোষণা দিয়ে র‌্যাবের কর্মকর্তাকেই হ’ত্যা! ভোটের আগে এটা কোন বার্তা দিচ্ছে?

Next Post

 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
81
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
61
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
84
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
81
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
47
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
33
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
38
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
47
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
56
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
99
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

 ‘ধূর্ত’ ইউনূসের আসল পরিকল্পনা ঠিক কী?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি