• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
বিরোধী দলনেতা রাহুল গান্ধি কী কী ক্ষমতা পেলেন?

বিরোধী দলনেতা রাহুল গান্ধি কী কী ক্ষমতা পেলেন?

Raja Majumder by Raja Majumder
2 years ago
in রাজনীতি, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
6
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এবারই প্রথম লোকসভায় বিরোধী দলনেতা হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এর আগে লোকসভার সাংসদ হলেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নাতি রাহুল কোনও পদ গ্রহন করেননি। কিন্তু এবারের ঘটনা আলাদা। তাঁর নেতৃত্বে বিরোধী ইন্ডিয়া জোট ভালো ফল করেছে। ফলে তাঁকেই লোকসভার বিরোধী দলনেতা বাছা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক, তিনি কী কী ক্ষমতা ভোগ করবেন এই পদে থেকে।

ADVERTISEMENT

২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট আশাতীত ভালো ফল করেছে। পাশাপাশি কংগ্রেসও সেঞ্চুরি করেছে লোকসভা আসনের। এবার কংগ্রেসের হয়ে সামনের সারিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিয়েছিলেন রাহুল গান্ধি। সোনিয়া গান্ধি অসুস্থ থাকায় এবার লোকসভায় লড়েননি। তাঁর জায়গায় রাহুলই এগিয়ে আসেন। মা সোনিয়া গান্ধির জেতা আসন রায়বেরেলি থেকে এবার ভোটে লড়েন রাহুল। জেতেন বিপুল ভোটে। অপরদিকে, কেরলের ওয়ানাড থেকেও তিনি জেতেন। অবশেষে রায়বেরেলি হাতে রেখে ছেড়ে দিয়েছেন ওয়ানাডে সাংসদ পদ। মঙ্গলবার রাতে ইন্ডিয়া জোটের বৈঠকে রাহুলকেই বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেন বিরোধী জোটের নেতৃবৃন্দ। বুধবার সংসদে স্পিকার নির্বাচনে তিনিই বিরোধী দলনেতা হিসেবে সামনের সারিতে চলে এলেন। ভোটাভুটির পর ওম বিরলা পুনরায় লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশেই ছিলেন রাহুল। এখন জানুন, লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধি আদতে কি কি সুবিধা পাবেন।

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

২০১৯ সালে ১৭তম লোকসভায় বিরোধী জোট কম আসন পাওয়ায় বিরোধী দলনেতা হিসেবে যোগ্যতা ছিল না। তবুও সংসদীয় রীতিনীতি মেনে সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেসের একজনকে বিরোধী দলনেতা মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই পদে ছিলেন বাংলার প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধূরী। ২০১৪ সালেও বিজেপির দাপটে লোকসভায় সরকারিভাবে কোনও বিরোধী দলনেতা ছিল না। কিন্তু ২০২৪ সালের আবহ আলাদা। এবার কংগ্রেস ১০০টি আসন জিতেছে। পাশাপাশি কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট ২৩০টির বেশি আসন জিতে বিজেপিকে চাপে ফেলেছে। এবার সরকারিভাবে বিরোধী দলনেতা পেয়েছে সাংসদ। সেই পদে রাহুলের আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবার আসি বিরোধী দলনেতার কে হন এবং তাঁর ভূমিকা কি থাকে। লোকসভা এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা হলেন এমন একজন সাংসদ যার দল হাউজে সর্বাধিক সংখ্যাগত শক্তি নিয়ে আসে। অর্থাৎ, বিরোধীদের মধ্যে সর্বাধিক আসন পাওয়া রাজনৈতিক দলের মধ্যে একজন বিরোধী দলনেতা হন। মোদ্দা কথায়, লোকসভা বা রাজ্যসভায় মোট আসনের এক দশমাংশ আসন আর্জনকারী দল থেকে এক বিরোধী দলনেতা নির্বাচিত হবেন। সেই হিসেবে লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে বিরোধী দলনেতার পদ পেতে হলে সেই রাজনৈতিক দলকে অন্তত ৫৫টি আসন পেতে হবে।

  • দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট নামক একটি পুস্তিকা অনুসারে, লোকসভার বিরোধী দলনেতা হলেন ছায়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীর বিপরীত আসনে তিনি বসেন। কোনও কারণে ক্ষমতাসীন সরকার পদত্যাগ করলে বা ভোটাভুটিতে পরাজিত হলে বিরোধী দলনেতাই প্রশাসনের দায়িত্ব নেবেন। লোকসভার বিরোধী দলনেতা একজন কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী সমতুল পদে আসীন থাকেন।
  • কেন্দ্রীয় সচিবালয়ে বিরোধী দলনেতার একটি সুসজ্জিত অফিস থাকে। এবং তাঁকে সরকারি বাংলো দেওয়া হয়। কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর সমতুল উচ্চস্তরের নিরাপত্তা পেয়ে থাকেন বিরোধী দলনেতা। পাশাপাশি, বিনামূল্যে বিমান এবং রেলভ্রমণের পাস পেয়ে থাকেন বিরোধী দলনেতা। এছাড়া, সরকারি গাড়ি ব্যবহার, অফিস এবং বাংলো জন্য কর্মচারী পান তিনি। টেলিফোন বিল, গ্যাস, বিদ্যুৎ বিল এবং চিকিৎসার যাবতীয় খরচ বহন করে ভারত সরকার।
  • এছাড়া মাসিক ৩ লক্ষ ৩০ হাজার টাকা বেতন এবং ভাতা হিসেবে পেয়ে থাকেন বিরোধী দলনেতা। এর সঙ্গে রয়েছে, তাঁর সঙ্গে বিভিন্ন সময়ে দেখা করতে আসা বিশিষ্ট অতিথিদের সেবা করার জন্য বিশেষ আতিথেয়তা ভাতা। ৪৮টির বেশি দেশে-বিদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য খরচ পান বিরোধী দলনেতা।
  • তবে সরকারিভাবে বিরোধী দলনেতার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ। তিনি মর্যাদাবলে লোকসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন। এছাড়াও পাবলিক আন্ডারটেকিং কমিটি, এস্টিমেটস কমিটি-সহ বেশ কয়েকটি যৌথ সংসদীয় কমিটির সদস্য হিসেবে থাকেন বিরোধী দলনেতা। এছাড়া. লোকসভার বিরোধী দলনেতা সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, সিবিআই, এনএইচআরসি এবং লোকপালের মতো বিধিবদ্ধ সংস্থার প্রধানদের নিয়োগের জন্য নির্বাচিত কমিটির সদস্য থাকেন।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Tags: CONGRESSOPPOSION LEADERRAHUL GANDHI
Previous Post

কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়ালের স্বামীকে মারধরের অভিযোগ

Next Post

এবার দিঘা হয়ে নতুন রেলপথে পুরী! সময় কমবে তিন ঘণ্টা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
7
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
10
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

by Rani Chakraborty
October 27, 2025
0
3
অভিষেক গড়ে BLO আসলে তৃণমূল সভাপতি   শুভেন্দুর অভিযোগে বিরাট পদক্ষেপে নির্বাচন কমিশনের

ফের একবার বিএলও নিয়োগে গুরুতর অনিয়ম প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বুথ লেভেল অফিসার অর্থাৎ...

Read more

শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

by Sumana Sarkar
October 25, 2025
0
20
শুভেন্দুর রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের। ২৬শে নির্বাচনে কি হবে বিরোধী দলনেতার ভাগ্যে?

২০২২ সালে শুভেন্দু অধিকারীকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট। যার ফলে তাঁর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের অনুমতি...

Read more

যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

by Raja Majumder
October 22, 2025
0
23
যমুনা দেয় যমকে ফোঁটা… ভাইফোঁটার সঙ্গে যমরাজের সম্পর্ক কী?

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে অনেক পার্বনই আছে যা গোটা দেশেই পালন করা হয়, তবে অন্য নামে। যেমন...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
27
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
15
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
16
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

by Rani Chakraborty
October 22, 2025
0
17
নজরে রয়েছে একাধিক তৃণমূল নেতা  কালীপুজোর পরেই কলকাতার নেতাদের পদের পরিবর্তন ঘটাবেন অভিষেক

আসন্ন ২৬ শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঝালিয়ে নিচ্ছে। প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি, শাখা...

Read more

গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

by Sumana Sarkar
October 18, 2025
0
7
গুজরাতে মন্ত্রিসভার রদবদল। নাটকীয় রদবদলে কেন আতঙ্কিত এই রাজ্যের শাসক দল তৃণমূল?

গুজরাট মন্ত্রিসভায় নাটকীয় মোড়। বৃহস্পতিবার একযোগে সমস্ত মন্ত্রীরা ইস্তফা দিয়ে দেন। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পোটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রীর এক ধাক্কায়...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি