• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা! ৭১-এ যুদ্ধে হারানোর দেশের থেকেই যুদ্ধ শিখতে চায় বাংলাদেশ

পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা! ৭১-এ যুদ্ধে হারানোর দেশের থেকেই যুদ্ধ শিখতে চায় বাংলাদেশ

administrator by administrator
1 year ago
in bangladesh, স্পেশাল স্টোরি
A A
0
ADVERTISEMENT
0
SHARES
29
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

১৯৭১-এর ইতিহাস মুছতে চায় ইউনুসের বাংলাদেশ। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আমলে তৈরি বাংলাদেশের সংবিধান কবরস্থ করার ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফেলল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বছরের শেষ দিনটি তাঁরা বেছে নিয়েছে বাংলাদেশের “সংবিধান” মুছে ফেলে তাঁদের মতো করে নতুন সংবিধান রচনা করার জন্য। মুখে তাঁরা বড় বড় কথা বললেও আদতে তাঁদের পাশে কেউ নেই। কারণ, এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পাশে দাঁড়ায়নি তদারকি সরকার। এমনকি বিএনপি ও জামাতের মতো রাজনৈতিক দলও ছাত্রদের পাশে দাঁড়ায়নি। কিন্তু সেটা শুধুমাত্র সংবিধান পরিবর্তনের দাবিতে, বরং অন্য বিষয়গুলিতে ছাত্র নেতাদের দাপট সবচেয়ে বেশি। এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী মৌলবাদী নীতিতে চলছে। যা অনেকটাই জামাত-ই-ইসলামীর মত। ফলে এই  জামাতের ইচ্ছাতেই বাংলাদেশ অনেকটাই পাকিস্তানের দিকে ঝুঁকছে। শুধু ঝোঁকাই নয়, বাংলাদেশের সেনাবাহিনীকে এবার প্রশিক্ষণ দেবে পাকিস্তানি ফৌজি কর্তারা। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র হাসাহাসি চলছে। কারণ, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই হল প্রথম দেশ। যারা যুদ্ধে যাদের হারিয়ে স্বাধীনতা লাভ করেছিল, ৫৩ বছর পর তাঁদের কাছেই যুদ্ধের প্রশিক্ষণ নিতে চলেছে। অনেকেই মনে করছেন, এই ধরণের আত্মঘাতী সিদ্ধান্তের পিছনে হাত রয়েছে জামাত-ই-ইসলামী ও তাঁদের সহযোগীদের।

১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা মুক্তিযুদ্ধবাহিনী তৈরি করে পাকিস্তানি সেনার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সেই মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার সাহায্য নিয়ে বাঙালিরা পাকিস্তানের প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়ে গিয়েছিল। যার ফলশ্রুতি স্বাধীন বাংলাদেশের জন্ম। ঐতিহাসিকভাবে যুদ্ধে পাকিস্তানকে হারিয়েই বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু আজকের নবীন প্রজন্ম সেই স্বর্ণালী ইতিহাস মুছে ফেলতে চায়। ঐতিহাসিকদের মতে, এ টা হওয়ার ছিল। কারণ, সেই একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও বাংলাদেশের একটা অংশের মানুষ চায়নি দেশ স্বাধীন হোক। তাঁরা চেয়েছিল পাকিস্তানের অংশ হিসেবেই থেকে যেতে। আর যারা এটা চাইতেন তাঁদের বাংলাদেশের মানুষজন রাজাকার বলে সম্বোধন করতেন। যদিও আরও কয়েকটি সংগঠন ছিল, যেমন আল বদর। যাই হোক, রাজাকার হোক বা আল বদর, তাঁদের বংশধররা আজও সেই পাকিস্তান প্রীতি ভুলতে পারেনি।

প্রজন্মের পর প্রজন্ম সেই প্রীতি পরিবাহিত হয়েছে রাজাকারদের রক্তে। তাই ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন সেই রাজাকারের বংশধরেরাই কখনও বিএনপি, কখনও জামাত-ই-ইসলামী বা নব্য গঠিত বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে তাঁদের আজন্ম লালিত স্বপ্ন পূরণ করতে চাইছে। আর পাকিস্তানও সেই স্বপ্নকে ধোঁয়া দিতে দীর্ঘদিন ধরেই পরিকল্পনা সাজিয়ে আসছিল। কিন্তু তাঁদের সামনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল একমাত্র আওয়ামী লিগ। যে দলের সৃষ্টিকর্তা স্বয়ং মুজিবর রহমান। যিনি বিদেশ থেকে সর্বস্ব ত্যাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিজেকে সপে দিয়েছিলেন। তারপর কার্যত গোটা পরিবার-সহ প্রাণ দিলেন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্য দিয়ে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন দুই মেয়ে। শেখ হাসিনা ও শেখ রেহানা। যে দুজনকে গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে চোখের জলে।

যাই হোক, স্বাধীনতার ৫৩ বছর পর আবারও বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে মিলিয়ে দিতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের একাংশ। সেই কারণেই আওয়ামী লিগকে নিষিদ্ধ করা থেকে শুরু করে মুজিবের আমলে তৈরি বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধানের দাবি উঠছে। আবার মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্য পুস্তক থেকে ইতিমধ্যেই তুলে দিয়েছে তদারকি সরকার। এবার জানা গেল পাকিস্তানের সেনাকর্তারা বাংলাদেশে আসবেন যুদ্ধের কৌশল শেখাতে। ফলে বোঝাই যাচ্ছে, তলে তলে কোন পরিকল্পনা চলছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সেনা ক্যাডেটরা নানা ধরণের সামরিক কলা কৌশল শিখতে ভারতের আর্মি ট্রেনিং স্কুলগুলিতে আসতেন। বর্তমান সরকারের আমলে তা আর হবে না, এটা স্বাভাবিক। কিন্তু তা বলে পাকিস্তান! যারা এখন তালিবান সেনার মারে পিছু হঠছে আফগান সীমান্তে। এই মুহূর্তে পাকিস্তান প্রবল চাপে আছে তালিবানি হামলা নিয়ে। কারণ জানা যাচ্ছে, তালিবানি সেনারা পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনিতে হামলা করেছে। এই হামলায় একজন পাকিস্তানি সেনার মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। ফলে বাংলাদেশকে যারা সেনা প্রশিক্ষণ দেবে, তাঁরাই এখন চরম অস্বস্তিতে তালিবানি হামলার জেরে।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Tags: BANGLADESH ARMYPAKISTANPAKISTAN ARMY
Previous Post

কম বয়সী প্লেয়ার থেকে তারকা হলেন কারা?

Next Post

ক্রিকেট বিশ্বকাপ থেকে অলিম্পিক্স! ২০২৪ সালে ভারতের ক্রীড়া ক্ষেত্রের সাফল্য ছিল ‘প্রশ্নাতীত’

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

by administrator
March 31, 2026
0
78
ডিপ স্টেটের টার্গেটে গ্রেফতার হবেন জুলাই সন্ত্রাসীরা?

আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের...

Read more

পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

by administrator
March 31, 2026
0
53
পুলিশ হ*ত্যার বিচারে ফেঁসেছে জুলাই স*ন্ত্রাসীরা, মুখোমুখি আইজিপি বনাম স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ হত্যার কি বিচার হবে? নতুন করে আবার প্রশ্নটা উঠতে শুরু করেছে। জাতীয় রাজনীতির অঙ্গনে তো বটেই, এমনকী বাংলাদেশের জাতীয়...

Read more

ক্যান্টনমেন্টে লিফলেট বিলি। চরম অস্থিরতা সেনাবাহিনীতে, ইউনূসের চালে ফাঁসছেন সেনাপ্রধান?

by administrator
March 31, 2026
0
74
ওয়াকারের চরম সিদ্ধান্ত ! পাকিস্তান মডেলের সেনাশাসন ফিরছে বাংলাদেশে?

ইউনূস বিদায় নিয়েছেন। তবে তিনি সর্বত্র তাঁর পদচিহ্ন রেখে গিয়েছেন। ইউনূস যখন বুঝতে পারলেন তিনি আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন...

Read more

তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

by administrator
March 31, 2026
0
79
তারেকের হাত ধরেই ফিরবেন হাসিনা! বাংলাদেশজুড়ে বিরাট জল্পনা।

বর্তমানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে কান পাতলে শোনা যাবে একটিমাত্র দলের কথা। দলটির নাম আওয়ামী লীগ। আজ প্রায় দেড় বছরের বেশি...

Read more

হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১ বিচার। গণভোট বাতিলেই বড় বিতর্ক

by administrator
March 31, 2026
0
45
হাসিনার বদলে এবার ট্রাইব্যুনালে ১/১১  বিচার।  গণভোট বাতিলেই বড় বিতর্ক

হাসিনার আমলে তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের এই আদালতের বিচারপ্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করা।...

Read more

হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির। গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

by administrator
March 31, 2026
0
32
হঠাৎ তারেকের অফিসে জামায়াতের আমির।  গোপন বৈঠকে রয়েছে বিরাট রহস্য।

চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। চাইলেই যদি পাওয়া যায়, তাহলে চাইবে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। চাইলে না পাওয়া...

Read more

বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

by administrator
March 31, 2026
0
32
বাংলাদেশ স্বাধীনতার ঘোষক কে? ফেসবুকে বি*স্ফোরক আসিফ মাহমুদ

একটি দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার কাজটি যে কত কঠিন সেটা একমাত্র তাঁরাই বলতে পারবেন, যারা কাজটি করেছেন। একটি...

Read more

বাংলাদেশে গড়ছে দ্বিতীয় পদ্মাসেতু। তারেক সরকারের মেগা প্রজেক্ট

by administrator
March 31, 2026
0
44
বাংলাদেশে গড়ছে  দ্বিতীয় পদ্মাসেতু।  তারেক সরকারের মেগা প্রজেক্ট

একটি ঘটনা একটি সরকারের রাতের ঘূম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ইতিহাসের পাতায় তার প্রমাণ রয়েছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন...

Read more

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

by administrator
March 31, 2026
0
51
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক।  আমেরিকার নিয়ন্ত্রণে বাংলাদেশ

‘হাইলি সাসপিসাস’। এটা কে বলেছিলেন, কোথায় বলেছিলেন, তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্ত বাংলাদেশের দু’জনের মার্কিন সফরের...

Read more

বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

by administrator
March 30, 2026
0
85
বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা। চরম শত্রুই আজ পরম মিত্র? কে ফেরাচ্ছেন নেত্রীকে?

অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন।...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি