• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
পারেননি দেব, ঘাটালে নিজের খরচে ২৪ লক্ষের ব্রিজ বানালেন এই বৃদ্ধ!

পারেননি দেব, ঘাটালে নিজের খরচে ২৪ লক্ষের ব্রিজ বানালেন এই বৃদ্ধ!

Raja Majumder by Raja Majumder
2 years ago
in রাজ্যে
A A
0
ADVERTISEMENT
0
SHARES
8
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

কথায় আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রটি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কারণ এর ভৌগলিক অবস্থান। বর্ষা নামলেই ঘাটালে বন্যা অনিবার্য। ফলে দীর্ঘ কয়েক দশক ধরে ঘাটালকে ঘিরে রাজনৈতিক তরজা চায়ের পেয়ালায় তুফান তুলছে। কিন্তু ঘাটালবাসীর আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি। কারণ বহু প্রতিক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বাংলার শাসক ও বিরোধীদের মধ্যে চাপানউতোর আজও অব্যাহত। এবার ঘাটালের এক অখ্যাত গ্রামের বাসিন্দা প্রবীন গোপাল মণ্ডল এমন একটি কাজ করে দেখালেন যে তা দেখে লজ্জায় মুখ ঢাকতে বাধ্য হবেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। লজ্জিত হবেন অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও।

ADVERTISEMENT

ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দাসপুর ১ ব্লকের নিজামপুর গ্রাম। এই গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে কংসাবতী বা কাঁসাই নদী। আর এই নদী পার হয়ে পাশের গ্রাম পার্বতীপুর বা ঘাটালের অন্যত্র যাওয়ার একমাত্র পথ একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। আর সেটিও প্রতি বছর বন্যায় ভেসে যায়। সেটি মেরামতি না হওয়া পর্যন্ত কয়েকমাস নিজামপুর বা পার্বতীপুরের বাসিন্দাদের অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হতো। ফলে স্কুল পড়ুয়া থেকে রোগী, সমস্যায় পড়তেন সকলেই। এবার সেই বাঁশের সাঁকোর বদলে কাঠের শক্তোপক্তো সেতু বানিয়ে সকলকে তাঁক লাগিয়ে দিলেন নিজামপুরের বাসিন্দা গোপাল মণ্ডল। পুরো সেতুর খরচ ২৪ লক্ষ টাকা তিনি নিজের পকেট থেকে বহন করেছেন। কোনও সরকারি সাহায্য তিনি গ্রহন করেননি বলেই দাবি। ফলে নিজামপুর-সহ আশেপাশের গ্রামগুলিতে এখন খুশির হাওয়া।

RelatedPosts

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

লোকসভা ভোটের মুখে নজিরবিহীন এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে জেলা প্রশাসন। চাপে পড়েছে শাসকদলের নেতা-নেত্রীরা। এমনকি লজ্জার মুখে পড়েছেন তৃণমূলের তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারীও। গ্রামবাসীদের দাবি, প্রতিটি ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। অথচ এখানকার বাসিন্দাদের ভুগতে হয় প্রাকৃতিক বন্যার জন্য। কারণ কোনওবারই কোনও প্রতিশ্রুতি পূরণ হয় না। ঘাটালো এবারও প্রার্থী হয়েছেন দেব। গত দুবারেও তিনি নিজামপুর ও পার্বতীপুরের মাঝে স্থায়ী সেতু তৈরি করতে পারেননি। অথচ ওই নদীতেই ডিঙি নৌকায় স্থানীয় মানুষদের পারাপার করানো গোপাল মণ্ডল নিজের পকেট থেকে ২৪ লক্ষ টাকা খরচ করে তৈরি করে ফেললেন আস্ত একটি কাঠের সেতু।
গোপাল মণ্ডলের বক্তব্য, গ্রামের মানুষদের দুর্দশা দেখেই নিজের জমানো টাকা খরচ করে এই ব্রিজ বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। গোপাল মণ্ডলের তৈরি করা কাঠের সেতুটি অবশ্য সাদামাটা নয়। রীতিমতো দ্বিতীয় হুগলি ব্রিজের আদলে লোহার তারের টান দেওয়া নকশাও রয়েছে। ফলে কাঁসাই নদীর ওপর তৈরি এই ছোট্ট ব্রিজ এখন গ্রামবাসীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাঁদের বক্তব্য, কয়েক দশকে জেলা প্রশাসন যা করতে পারেনি, ঘাটালের সাংসদ যা করতে পারেননি, সেই কাজ নিজের পয়সায় করলেন গোপালবাবু। তাঁদের ভরসা লোহার তারের টানা দেওয়ায় এবার বর্ষাতেও এই সেতুর কোনও ক্ষতি হবে না।

Author

  • Raja Majumder
    Raja Majumder

    ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

    View all posts

Previous Post

ইলামবাজারে প্রিসাইডিং অফিসারকে সরাল কমিশন

Next Post

পেট্রলের দাম বাড়লেও চিন্তা নেই, বাইকপ্রেমীদের সুখবর দিল এই সংস্থা

Raja Majumder

Raja Majumder

২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। ২০০৭ সালেই ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ। তিনটি দৈনিক সংবাদপত্রে কাজ করার অভিজ্ঞতা। এরপর বিভিন্ন সংবাদমাধ্যমের ডিজিটাল বিভাগে কপি এডিটর হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে নিউজ বর্তমানে কপি এডিটর হিসেবে কর্মরত।

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR বিরাট বার্তা কল্যাণের

by Rani Chakraborty
October 30, 2025
0
10
রক্ষাকবজ উঠতেই শুভেন্দুর বিরুদ্ধে চারটি FIR   বিরাট বার্তা কল্যাণের

কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...

Read more

SIR NRC আতঙ্ক পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে TMC BJP তরজা তুঙ্গে

by Rani Chakraborty
October 30, 2025
0
12
SIR NRC আতঙ্ক   পানিহাটির প্রৌঢ়ের মৃত্যুতে   TMC BJP তরজা তুঙ্গে

NRC এবং SIR কে ঘিরে তৈরি হওয়া আতঙ্কে SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনার পানিহাটির বাসিন্দা প্রদীপ কর...

Read more

কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

by Sumana Sarkar
October 27, 2025
0
9
কৃষ্ণনগর থেকে চন্দননগর বাংলার সব বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর ইতিকথা।

দুর্গাপুজো করতে না পারার দুঃখ থেকেই জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। দুর্গাপুজো, দীপাবলির...

Read more

ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী ৫০০ বছর ধরে চলছে এই রীতি

by Rani Chakraborty
October 23, 2025
0
18
ভক্তদের সাথেই নাচেন মা বামা কালী   ৫০০ বছর ধরে চলছে এই রীতি

শান্তিপুর মানেই ঐতিহ্য ও ইতিহাস সাথে বামা কালী। বামা কালী এখন সকলের মুখে মুখে। বছরের পর বছর ধরে মায়ের অলৌকিক...

Read more

পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

by Sumana Sarkar
October 22, 2025
0
28
পার্থর আসনে শোভন। আসন্ন নির্বাচনে বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী দিদির প্রিয় কানন!

ফের নতুন করে তৃণমূলের অন্দরে কি বদলে যাচ্ছে সমীকরণ? পার্থ চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের জেল যাত্রার জন্যই কি পার্থর কেন্দ্রে এগিয়ে দেওয়া...

Read more

জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

by Rani Chakraborty
October 22, 2025
0
17
জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা  বিরাট দাবি শিষ্য কুনাল ঘোষের

জ্যোতি বসু এই মানুষটার নাম সকলেরই জানা। ১৯৭৭ থেকে ২০০০ টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০০ সালে...

Read more

মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন কালী মায়ের কাছে কল্যাণের আরতি

by Rani Chakraborty
October 22, 2025
0
17
মমতাকে অসুর দমনের ক্ষমতা দিন   কালী মায়ের কাছে কল্যাণের আরতি

রীতি - নীতি মেনে বাঁকুড়ায় দোলতলার মোলডুবকার বাড়িতে কালী পুজো করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ১৯২৬ সালে পুজোটি শুরু...

Read more

২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন বিরাট রদবদল তৃণমূলে কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

by Rani Chakraborty
October 17, 2025
0
10
২৬ শে হাই ভোল্টেজ নির্বাচন  বিরাট রদবদল তৃণমূলে  কার ক্ষমতা বাড়ছে কার ডানা ছাটা হচ্ছে

সামনেই ২৬ শের বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে পারফরমেন্সের ভিত্তিতে চলছে তৃণমূলের সাংগঠনিক রদবদল। নজরে বিভিন্ন পুরসভার পারফরম্যান্স।...

Read more

দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি মাননীয়া দেখছেন রাত ১২ টা CCTV বলছে সন্ধ্যে ৭ টা

by Rani Chakraborty
October 15, 2025
0
23
দুর্গাপুর কাণ্ডে সময়ের হেরাফেরি  মাননীয়া দেখছেন রাত ১২ টা  CCTV বলছে সন্ধ্যে ৭ টা

দুর্গাপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রী রাতে সহপাঠীর সাথে খাওয়ার খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন। এরপরই ভয়ঙ্কর অভিযোগ ওঠে...

Read more

বিজেপির খগেন – শঙ্করের উপর হামলায় রাজ্যের চাপ বাড়িয়ে রিপোর্ট চাইল হাইকোর্ট জমা দিতে হবে পুলিশের কেস ডায়েরি

by Rani Chakraborty
October 15, 2025
0
17
বিজেপির খগেন – শঙ্করের উপর হামলায়  রাজ্যের চাপ বাড়িয়ে রিপোর্ট চাইল হাইকোর্ট  জমা দিতে হবে পুলিশের কেস ডায়েরি

উত্তরবঙ্গের বন্যা বিধস্ত এলাকা নাগড়াকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হওয়া নৃশংস হামলার ঘটনায় জল গড়ালো...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথম পাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি