২০২২ সালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রীদের জন্য স্কুল পোশাক তৈরি করে এখনও পর্যন্ত পোশাক সেলাইয়ের টাকা না পেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন ফরাক্কার এক ব্যক্তি। পোশাক সেলাইয়ের টাকা না পেয়ে মুখ্যমন্ত্রীর দপ্তর ছাড়াও মুর্শিদাবাদের জেলাশাসক সহ একাধিক পদাধিকারীকে লিখিত অভিযোগ জানিয়েছেন সেই ব্যক্তি। এই প্রসঙ্গে ফরাক্কা ব্লকের বিডিও জুনায়েদ আহমেদ জানিয়েছেন, “স্কুলের পোশাক তৈরির জন্য কোনও এজেন্সি বা সংস্থাকে বিডিও দপ্তর থেকে কখনও কোনও বরাত দেওয়া হয়নি।” জানা গিয়েছে, ২০২২ সালে ফরাক্কা ব্লকের নয়টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাঁচটি গ্রাম পঞ্চায়েত বেওয়া-১, বেওয়া-২, বাহাদুরপুর, মহেশপুর ও মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের মোট ২৮টি স্কুলের ২৯ হাজার ৮৩৯ জন ছাত্রছাত্রীদের পোশাক তৈরির বরাত দেওয়া হয়েছিল। স্কুল পোশাক তৈরির লিখিত অর্ডার পাওয়ার পর ২০ জন কারিগর প্রায় ৬ মাস নিউ ফরাক্কা জাতীয় সড়কের ধারে ফরাক্কা ব্লকের পূর্ত দপ্তরের অতিথি নিবাস ‘পথের সাথী’তে নিদিষ্ট সময়ের মধ্যে প্রায় ২৯ হাজার ৮৩৯ টি পোশাক তৈরি করে পাঁচটি সংঘের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু তারপরও দীর্ঘদিন কেটে যাওয়ার সত্ত্বেও মেলেনি এক টাকাও। এবার বাধ্য হয়ে নবান্নের দ্বারস্থ অসহায় ব্যক্তিটি।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post