নিজেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বলে ভুয়ো পরিচয়, নেতা-মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে লাগাতার প্রতারণা। স্বাস্থ্যদপ্তরের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে অবশেষে ইডির জালে কসবার যুবক। বুধবার সকালে বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে একজনকে গ্রেপ্তার করলেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২০১৯ সাল থেকে সে ওই এই দুষ্কর্ম চালিয়ে যাচ্ছিল। ২০২২ সালে এই সংক্রান্ত মামলা হয়। ইডি তদন্ত নেমে শহরজুড়ে তল্লাশি চালায়। বুধবার তাকে গ্রেপ্তার করলেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ওই যুবকের নাম বুধাদিত্য চট্টোপাধ্যায়। বয়স ৩৯ বছর। বাড়ি কসবায়। এর আগেও কলকাতা পুলিশের কাছে তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছিল। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায়, এমনকি, বেঙ্গালুরুর একটি সংস্থাকেও প্রতারণার অভিযোগ করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। কারও কাছ থেকে ‘অডিটরশিপের লাইসেন্স’ পাইয়ে দেওয়ার নামে ২৫ হাজার টাকা নিয়েছেন বুধাদিত্য। কাউকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ দফতরে ‘কনসাল্টিং অডিটর’ বানানোর প্রতিশ্রুতি দিয়ে নিয়েছেন ২৫ লক্ষ টাকা। পরে গড়িয়ার একটি বেসরকারি স্বাস্থ্যপরীক্ষার সরঞ্জাম সরবরাহ সংস্থার থেকে ৮৫ লক্ষ টাকা নেন। স্বাস্থ্য দফতরের টেন্ডারের কাগজ জালিয়াতি করে কলকাতার আরও একটি সংস্থার থেকে নেন প্রায় সা়ড়ে ৯ কোটি টাকা। এ ছাড়া বেঙ্গালুরুর একটি সংস্থাকেও স্বাস্থ্য দফতরের দরপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নেন ২৬ কোটি ১৫ লক্ষ টাকা। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরে গত বছর মামলাটি হাতে নেয় ইডি। এরপর বুধাদিত্যকে খুঁজতে শুরু করে তদন্তকারী সংস্থা। অবশেষে প্রতারণায় তিনি ধরা পড়ে যায়। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল ইডি। তারপরই বুধবার বুধাদিত্যকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more











Discussion about this post