সদ্য তৈরী ঢালাই রাস্তায় স্কুটি চালিয়ে উঠে পরাকে কেন্দ্র করে প্রথমে বচসা, পরে দুপক্ষের মধ্যে মারামারি, ঘটনায় আহত চারজন। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফলে গুরতর আহত পঞ্চায়েত সদস্যের ভাই। ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর ফাঁড়ির পুলিশ
বৃহস্পতিবার নবগ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তা তৈরীর সময় সেই রাস্তায় স্কুটি চালিয়ে উঠে পড়ে নবগ্রাম পঞ্চায়েতের এক তৃনমূল সদস্য অনিতা বিশ্বাসের নাবালক ছেলে। অভিযোগ ঘটনাস্থলে আরেক তৃনমূল সদস্যার লোকজন তাকে মারধর করে স্কুটির চাবি কেড়ে নেয়। এরপর নাবালক বাড়ির লোকজনকে ডেকে আনলে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা পরে তা রুপ নেয় হাতাহাতিতে। সেখানেই রক্তাক্ত হন পঞ্চায়েত সদস্যা অনিতা বিশ্বাসের ভাই , আহত হন আরো চারজন। আহতদের কানাইপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কৃষ্ণ ঘোষ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় দুই পক্ষই কানাইপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নবগ্রাম অঞ্চল।
স্থানীয় এক বাসিন্দা জানালেন, এলাকায় রাস্তার কাজ চলছিল সে সময় বাইক আরোহী যুবক সেখানে ঢুকে পড়লে তাদের বাধা দেওয়া হয় এরপরেই হঠাৎই বেশ কয়েকজন মারমুখি হয়ে পড়ে তাতেই উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।
ঢালাই রাস্তা তৈরির সময় দ্রুত গতিতে বাইক নিয়ে আসা এক নাবালক ছেলে উড়ে যায় সেখান থেকেই তাকে তুলে সতর্ক করা হয় এবং তাকে বলা হয় বড়দের ডেকে নিয়ে এসে গাড়ি নিয়ে হবে। এরপরেই কৃষ্ণ দাস বলে এক ব্যক্তি মার মুখে হয়ে পড়ে।












Discussion about this post