দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে। একদিকে সুপ্রিমকোর্ট অন্যদিকে হাইকোর্টে ওই মামলা চলছে। আবারো কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। কারণ পিছলো মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি। ইডির উপর বিরক্ত হাইকোর্ট। সোমবার মামলা পিছানোর আবেদন জানায় ইডি। ইডি বারবার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করায় মানিক ভট্টাচার্যের জামিন মামলায় বিরক্ত হাইকোর্ট। সোমবার বিকেল ৩টে নাগাদ ছিল এই মামলার শুনানি। কলকাতা হাইকোর্টে ইডির বক্তব্য জানানোর কথা ছিল। কিন্তু ইডির পক্ষ থেকে সোমবার আবেদন করা হয় মামলার পিছিয়ে দেওয়ার জন্য। কারন হিসাবে জানানো হয় ইডি কৌশলী ফিরোজ এডুলজি শহরে নেই। এই সিদ্ধান্তে চটেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তাঁর বক্তব্য, এমন মামলায় বারেবারে যদি দিন পিছিয়ে দিতে হয় তাহলে মুশকিল। এর আগেও ইডি সময় নিয়েছে। আগামী ১২ আগস্ট বেলা সাড়ে ৩ টায় পরবর্তী শুনানির দিন দিয়েছে আদালত। পাশাপাশি বিচারপতির সতর্কতা, কোনোভাবে যেনো ওইদিন শুনানি পিছনোর আর আবেদন না করা হয়। পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অভিযুক্তদের বিষয়ে ইডির ভূমিকা প্রশ্ন নিয়ে প্রশ্ন তোলে আদালত।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post