বহু দিন যাবত দিতে পারছেন না সঠিক পৌর পরিষেবা অভিযোগ ইংরেজবাজার পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখার্জির। শুধুমাত্র বিজেপির জনপ্রতিনিধি হওয়ায় তৃণমূল পরিচালিত পৌরবোর্ড তাঁর কোনও কথায় আমল দিচ্ছে না। কাউন্সিলরের অভিযোগ সম্পূর্ণ অস্বিকার চেয়ারম্যানের।
ওয়ার্ডের একাধিক জায়গায় নিকাশির কোনও ব্যবস্থা নেই, এতদিনেও পৌরসভা সেখানে নিকাশি নালা তৈরি করেনি। ফলস্বরূপ ভরা গ্রীষ্মেও সেখানে কংক্রিটের রাস্তায় জমে রয়েছে বদ্ধ বর্জ্য জল, দীর্ঘদিন ধরে জমে থাকা জলে ছড়াচ্ছে দুর্গন্ধ। খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির ইংরেজবাজার পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখার্জি। ঘটনাস্থলে কাউন্সিলর পৌছাতেই এলাকার মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ সেখানেই এলাকার মানুষের কাছে হেনস্থার শিকার কাউন্সিলর সুতপা মুখার্জি।
সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে কাউন্সিলর সুতপা মুখার্জি জানান, এই সমস্যার কথা তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার বিওসি মিটিং-এ জানিয়ে আসছেন। এমনকি রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন দফতরের পোর্টালেও এই সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু তারপরেও কিছু হয়নি। শুধুমাত্র বিজেপি কাউন্সিলর হওয়ায় তাঁর ওয়ার্ডে উন্নয়নের কোনও কাজ করছে না তৃণমূল শাসিত পৌরবোর্ড।
যদিও ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, এই পরিস্থিতির কথা বিজেপির কাউন্সিলর তাঁকে কখনও জানান নি, জানালে এতদিনে সেখানে নিকাশির সুব্যবস্থা হয়ে যেত।












Discussion about this post