শতাধিক চাকরিহারা তরুন, তরুনীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধা। পুলিশি বাধা অতিক্রম করে শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখায় চাকরিহারারা। শুরু হয়ে পুলিশের সাথে ঘস্তাধস্তি চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর চত্বরে।
রাজ্যের হাওয়া বদলে গিয়েছে সুপ্রিম কোর্টের একটি রায়ে। ২০১৬ সালের এসএসসির ২৫,৭৫২ জনের শিক্ষক, শিক্ষাকর্মী চাকরি বাতিল করল দেশের সর্বোচ্চ আদালত। অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হল, যা নিয়ে তুমুল আলোচনা গত দেশ জুড়ে। এনিয়ে রাজ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা, দোষ পাল্টা দোষে চাপা পড়ে যাচ্ছে যোগ্য, মেধাবীদের কান্না। এবার প্রতিবাদী চাকরি হারারাও মালদা ইংরেজবাজার শহরের জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চের। শতাধিক চাকরিহারা তরুন, তরুনীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধার মুখে পড়ে বলে অভিযোগ। তারপরেই শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা। সেই সময় পুলিশের সাথে ঘস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভরত চাকরি হারাদের। রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দপ্তর চত্বরে। পুলিশি বাঁধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দপ্তরের সামনেই অবস্থান-বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার চাকরিহারা প্রার্থীরা।
প্রতিবাদী সদ্য চাকরি হারারা জানালেন, অযোগ্যদের সাথে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারাতে হয়েছে বহু শিক্ষকের। দুর্নীতিতে নাম না থাকা সত্ত্বেও যোগ্য শিক্ষকদের চাকরি হারাতে হয়েছে তারই ন্যায় বিচারের দাবিতে আজ জেলা শিক্ষা দপ্তরে বিক্ষোভ কর্মসূচি।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন হত্যাকাণ্ডে তেতে...
Read more












Discussion about this post