স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকা ৩ মহিলার বিরুদ্ধে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ। কুলপিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর অন্য মহিলাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার রামকৃষ্ণপুর কিশলয় সংঘ স্বনির্ভর গোষ্ঠীতে ২৩০০ মহিলা সদস্য রয়েছেন। সংঘকে সরকারি ভাবে যে সাহায্য করা হতো তার সবটাই স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকা তিন মহিলা, সংঘের অন্যান্য সদস্যদের না দিয়ে নিজেরা সেই অর্থ নিয়ে দুর্নীতি করেছে বলে অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই দুর্নীতির সাথে জড়িত তিন মহিলাকে অপসারণের দাবী নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কুলপিতে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘক্ষণ অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
বিক্ষোভকারী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দাবী, দফায় দফায় স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকা ৩ মহিলা সরকারি ভাবে আসা কমপক্ষে ৯০ লক্ষ্যের বেশি টাকা নিয়ে দুর্নীতি করেছেন। অবিলম্বে অভিযুক্তদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অপসারণ করতে হবে।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post