ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের পর অশান্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়ে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আইএসএফ কর্মীদের। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আইএসএফ কর্মীর মাথা ফেটেছে বলে দাবি বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেতে লাঠিচার্জ শুরু করে পুলিশ।
ওয়াকফ আইনের প্রতিবাদে কয়েকদিন ধরে অশান্ত মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চল। এবার ওয়াকফ প্রতিবাদে উত্তপ্ত ভাঙড় আইএসএফ-এর বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অবরুদ্ধ হয়ে পরে বাসন্তী হাইওয়ে। পলিশের বাঁধা পেয়ে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, তাতেই কয়েকজন বিক্ষোভকারীরা আহত হয়েছেন বলে অভিযোগ।
ওয়াকফ আইনের প্রতিবাদে শিয়ালদায় কর্মসূচি ছিল আইএসএফ-এর, সেখানেই যাওয়ার পথে ভাঙড়ের কাছে বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের মিছিলের পথ আটকায় পুলিশ। বৈরামপুরে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারী আইএসএফ কর্মীরা। তাতেই আইএসএফ কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। এরপরই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আইএসএফ কর্মীর মাথা ফেটেছে বলে দাবি বিক্ষোভকারীদের।
পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকে প্রচার শুরু করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার। বিক্ষোভকারীদের এলাকা ফাঁকা করার অনুরোধ করেন পুলিশের গোয়েন্দা প্রধান।












Discussion about this post