রাজ্যকে হিন্দুশূন্য করতে চায় সরকার! ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রকাশ্যে মুখ্যমন্ত্রী কে হিন্দু বিরোধী বলে দাবি তার। পাশাপাশি রাজ্য পুলিশের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে,মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি শুভেন্দুর। মুখ্যমন্ত্রীকে দুষে কোন নতুন তথ্য প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা?
বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে। সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বললেন, “মমতা সরকার হিন্দু শূন্য করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। এই সরকার হিন্দু বিরোধী, তাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পুলিশ সকলেই হিন্দু বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, হিন্দুরা রাজ্যে বাঁচতে চাইলে মমতা সরকারকে তাড়াও, হিন্দু শূন্য হয়ে যাবে বাংলা।” প্রকাশ্য সমাবেশে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি বললেন বিরোধী দলনেতা ভোটার লিস্টে কারচুপি করার অভিযোগে ইতিমধ্যে ৮ হাজার ভোটার কার্ড বাতিল করেছে রাজ্য মুখ্য নির্বাচন কমিশন। এই কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের এক আধিকারিককে সাসপেন্ডও করা হয়েছে। আর এবার এই ভোটার তালিকা কার্যপীর বিষয়টি নিয়ে স্বরূপ হতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে। তার দাবি হিন্দু ভোটারদের বাদ দিতেই ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। তমলুকের তিরঙ্গা যাত্রায় যোগ দিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বক্তব্য রাখেন শুভেন্দু। সেখানেই তিনি মমতা সরকারকে সরাসরি হিন্দু বিরোধী সরকার হিসেবে তোপ দাগেন। রাজ্য পুলিশের কর্মকাণ্ড নিয়েও হোক প্রকাশ করেন তিনি।
পাশাপাশি তিনি কাকদ্বীপের প্রসঙ্গ তুলে জানান কাকদ্বীপের এসডিও এর মত আরও রাজ্যের অন্যান্য জায়গার এসডিও ও বিডিও ১০০ জনের মত যারা এআরও এবং ইআরও তারা ধরা পড়বেন। এই মামলাটা কে বিজেপির তরফ থেকে কতদূর নিয়ে যাওয়া হয় সেটা দেখতে পাবে রাজ্য সরকার হুশিয়ারি বিরোধী দলনেতার।
ভোটার তালিকায় হিন্দু ভোটার বাদ দেওয়ার যে চক্রান্ত তা হিমশৈলের চুড়া মাত্র । এই কারণেই ভাইপো ৭ লাখ ভোটে দু নাম্বারি করে ভোটে জয়ী হয়। এই প্রসঙ্গে কি বললেন
অর্থাৎ রাজ্য সরকার বাংলাকে হিন্দুশূন্য করতেই একের পর এক পরিকল্পনা চালাচ্ছে। ভোটার তালিকায় কারচুপি করে হিন্দু ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত শুরু করেছে মমতা সরকার। হিন্দুরা এই বাংলায় বাঁচতে হলে এই সরকারকে তারাও। রাজ্যের সরকার ও পুলিশ তাদের চক্রান্তের মাধ্যমে বাংলাকে হিন্দু শূন্য করতে একের পর এক পদক্ষেপ শুরু করবে, বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তমলুকের সমাবেশে দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিশানা করে যে ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু তাতে, ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে একটি বিস্ফোরক ফাঁস করা হল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।












Discussion about this post