লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর আশ্বাস দিলেও বাস্তব চিত্র কিছুই পাল্টায় নি ঘাটালের। রাজনীতির আঙিনায় তরজা শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান, তারই মধ্যে সামনে এলো মর্মান্তিক এক ভিডিও। প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার কলাভেলায়। সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, শোরগোল জেলা রাজনীতিতে।
বর্ষা আসলেই আতঙ্কিত থাকেন ঘাটালবাসী, ভোটে আগে নেতাদের একরাস প্রত্যাশায় নতুন করে আশায় বুক বাঁধেন ঘাটালবাসী। সামনেই আরও একটা ভোট ইতিমধ্যে রাজনীতির আঙিনায় ফের তরজা শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। এখনও জলে ভাসছে ঘাটালে বহু সাধারন মানুষ, বহু মানুষের বর্তমান ঠিকানা গ্রামের কোন এক স্কুল বাড়ি। এরই মধ্যে প্রয়াত হয়েছেন ঘাটাল পৌরসভার ৯ নম্বর প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর। মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার ছবি বর্তমান পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক করুণ দৃশ্য। ছবিতে দেখা যাচ্ছে প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর মৃতদেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে (ভিডিও`র সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান)। এই করুণ দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই, তুমুল শোরগোল পড়ে গেছে জেলার রাজনীতিতে। ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন কানাইলাল চৌধুরী। রবিবার, সকালে তাঁর স্ত্রী মারা যান। বিপদে পড়েই, ডিঙির পেছনে কলার ভেলায় বেঁধে বেশ কিছুটা পথ যেতে হয় তাদেরকে। প্রসঙ্গত, গত বছর লোকসভা ভোটের আগে আরামবাগের সভায় দেবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস ঘাটালবাসীদের দিয়েছিলেন, রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে। কিন্তু তার বাস্তব চিত্র এখনও কিছুই পাল্টায় নি। তবে সম্প্রতি মহকুমা শাসকের অফিসে জেলাশাসক, পুলিশ সুপার, স্বাস্থ্যসচিব ও উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ দেব।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপি প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ কটাক্ষ করেছিলেন তৃণমূল সরকার ও দেবকে। তারই মধ্যে সামনে এল এই মর্মান্তিক ভিডিও।
কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিয়েছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন শুভেন্দু...
Read more












Discussion about this post