একের পর এক নিম্নচাপ যেন পিছু ছাড়তে চাইছে না কখনোও আলো ঝলমলে আকাশ, আবার কখনো যেন মুখ ভার করে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন এক খামখেয়ালি খেলায় মেতেছে । পূজো প্রায় দোরগোড়ায় আর এরই মাঝে চলছে ক্ষণে ক্ষণে আবহাওয়ার মেজাজ পরিবর্তনের খেলা। দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়ে চলেছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। আবারো গভীর নিম্নচাপে হলুদ সর্তকতা জারি করল, রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে , আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা অনুকূল থাকলেও পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের।
কলকাতার আকাশ আর সারাদিন থাকবে মেঘলা এবং মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানা গিয়েছে ,পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং নদীয়াতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। সাথে বজ্রপাত এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
এবং অন্যদিকে ,আজ মানে ২৯ তারিখ আলিপুরদুয়ার ,কোচবিহার ,দার্জিলিং, কালিম্পং , এবং জলপাইগুড়ি সহ , উত্তর দিনাজপুরের বেশ কিছু জেলাতে ও দিনভর চলবে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে বাতাস । এবং এই নিম্নচাপের সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.৯° কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আদ্রতার পরিমাণ থাকবে ৯৩ শতাংশ। পাশাপাশি জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা ইতিমধ্যে উড়িষ্যা পেরিয়ে ছোত্রিশগড় করে প্রবেশ করেছে।












Discussion about this post