• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
News Bartaman
ADVERTISEMENT
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি
No Result
View All Result
News Bartaman
No Result
View All Result
  • প্রথমপাতা
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • জীবনধারা
  • স্পেশাল স্টোরি
  • স্বাস্থ্য
  • অর্থনীতি
  • ভ্রমণ
 ট্রাম্পের সাথে পুরনো শত্রুতা, মুখ খুললেন ইউনূস

মায়ানমার-ভারত জোড়া চাপে দিশেহারা ইউনূস, নজরে আবার ট্রাম্প

administrator by administrator
1 year ago
in Top Story, আন্তর্জাতিক
A A
0
ADVERTISEMENT
0
SHARES
4
VIEWS
Share on WhatsappShare on TwitterShare on Facebook

RelatedPosts

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

কলকাতা তো বটেই, এমন কি উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যও দখল করে নেওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশি জনতার একাংশ৷ প্রাক্তন সেনাকর্তা, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, যে পারছে ভারতকে হুমকি দিচ্ছে৷ এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশের সঙ্গে দীর্ঘ ২৭১ কিলোমিটার দীর্ঘ দখল করে নিল মায়ানমারের জুন্টা সরকারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি৷ রোহিঙ্গা সমস্যা নিয়ে এমনিতেই জেরবার বাংলাদেশের চিন্তা আরও বাড়বে৷ এই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তবর্তী মায়ানমারের গুরুত্বপূর্ণ শহর মংডু পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত জুন্টা সরকারের ওপর চাপ আরও বাড়ল। গতকাল বুধবার মায়ানমারের এক সংবাদমাধ্যমের দাবি, মংডুর দখল করা সর্বশেষ ঘাঁটি থেকে কুখ্যাত সেনা কর্মকর্তা ব্রিডেগিয়ার জেনারেল থুরিন তুনসহ জান্তা বাহিনীর কয়েকশ সদস্যকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। গত বছরের নভেম্বরে মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালায় আরাকান আর্মি। এরপর রাজ্যটিতে দু’পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। গত মঙ্গলবার এক বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, মংডুর পুরো এলাকার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা। শহরটিতে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষের বসবাস। বিবৃতিতে আরও বলা হয়, মংডুর কাছে জান্তার সর্বশেষ ঘাঁটি গত রোববার সকালে দখল করে নেন আরাকান আর্মির সদস্যরা। এটি দখলে তাঁদের দুই মাস লড়াই করতে হয়েছে। ঘাঁটির কমান্ডারসহ জান্তার বেশ কিছু সেনাকে গ্রেপ্তার করা হয়েছে। আরাকান আর্মির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, জান্তার সেনারা আত্মসমর্পণের পর ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে সাদা পতাকা হাতে বেরিয়ে আসছেন। বাংলাদেশ সীমান্তে নাফ নদীর ওপারে মংডুর অবস্থান। শহরটি আরাকান আর্মির পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি প্রসঙ্গে জান্তা সরকারের মন্তব্য জানতে চাওয়া হয়। অবশ্য এতে তারা সাড়া দেয়নি।এর আগে গত মে মাসে আরাকান আর্মি বলেছিল, মংডু থেকে ২৫ কিলোমিটার দূরে বুথিডং শহর দখল করে নিয়েছে তারা। মায়ানমারের আরাকান রাজ্যের কয়েকটি প্রবাসী রোহিঙ্গা গোষ্ঠীর অভিযোগ, আরাকান আর্মি রোহিঙ্গাদের জোর করে তাড়িয়ে দিচ্ছে এবং তাঁদের বাড়িঘর লুট করে জ্বালিয়ে দিচ্ছে। তবে আরাকান আর্মি এ অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছে। এমনিতেই মায়ানমারের ক্ষমতাসীন জুন্টা সরকার আগেই জানিয়ে দিয়েছিল তারা কোনও রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নেবে না৷ সেখানে বিদ্রোহী এবং বৌদ্ধ ধর্মাবিলম্বী আরাকানরা তো রোহিঙ্গাদের স্বীকৃতিই দেয় না৷ রবিবার মায়ানমার সেনার কাছ থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মংডু শহরেরও দখল নিয়ে নেয় আরাকান আর্মি৷ এর ফলে বাংলাদেশ সীমান্ত বরাবর ২৭১ কিলোমিটার এলাকার পুরোটাই তাদের দখলে চলে গেল৷ প্রতিবেশী দেশের সীমান্তে এই অস্থিরতা বাংলাদেশের চিন্তা বাড়াতে বাধ্য৷ কারণ ২০১৫ সালে এই আরাকান আর্মির সঙ্গে বিজিবি-র দু বার সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷ এই আরাকান বাহিনী অতীতে একাধিকবার টেকনাফ অঞ্চলের সমুদ্র পথ থেকে বাংলাদেশি জেলে সহ ট্রলারও অপহরণ করে নিয়ে গিয়েছে৷ প্রসঙ্গত, মায়ানমারের সংবাদমাধ্যম, আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গাওয়া, তাউনগুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে। ইতিমধ্যে আন শহরে ৩০টি জান্তা ঘাঁটি দখল করেছে তারা। অন্য শহরগুলোতেও এগিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠী। জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকার আর্মি। ইতিমধ্যে এই গোষ্ঠী গত বছরের অক্টোবর থেকে হামলা চালিয়ে উত্তরের শান রাজ্যের অধিকাংশ নিয়ন্ত্রণে নিয়েছে। এর মধ্যে গত বছরের নভেম্বর থেকে হামলা চালিয়ে রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৩টির নিয়ন্ত্রণে নিয়েছে তারা।

ADVERTISEMENT

Author

  • administrator
    administrator

    View all posts

Previous Post

পাকিস্তানের গড়িমসির মধ্যে জল্পনা, টি-টোয়েন্টি ফরম্যাটে হতে পারে চ্যাম্পিয়ন্স

Next Post

বাংলাদেশের সেনার হাতে গৃহবন্দি চঞ্চল চৌধুরী, আদেও কি সত্যি এই খবর?

administrator

administrator

এই সংক্রান্ত আরও খবরপড়ূন

ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

by Gopa Dutta
January 30, 2026
0
3
ঋণে ভরাডুবি বাংলাদেশ। ইউনূসের আমলে কোথায় গেল এত টাকা?

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তবর্তী সরকার ক্ষমতায় আসে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন হয়।...

Read more

শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

by Sumana Sarkar
January 30, 2026
0
4
শুরু হল ঢাকা-করাচি বিমান যাত্রা পাকিস্তানের পাতা ফাঁদে পড়েছে বাংলাদেশ!

গুঞ্জনের অবসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পর বৃহস্পতিবার থেকে শুরু হল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি আকাশ পাতালের...

Read more

জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

by Susanta Khan
January 30, 2026
0
21
জাতিসংঘের ও আমেরিকার কড়াবার্তা ইউনূসকে ভোট বয়কটে আওয়ামীলীগের সঙ্গে গোটা বিশ্ব?

হয় আমেরিকা ঠিক করে দিয়েছে কারা ক্ষমতায় আসছে, নয়তো তারা বুঝে গেছে এই নির্বাচনকে তারা বৈধতা দিতে গেলে তাদের ভাবমূর্তিই...

Read more

মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

by Partha Hazra
January 30, 2026
0
10
মৌলিক অধিকার হরণ! মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনূস

ক্ষমতায় বসার পর থেকেই মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত বারংবার বাংলাদেশকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে। একের পর এক ঘটকারি পদক্ষেপ সে দেশের...

Read more

দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

by Partha Hazra
January 30, 2026
0
5
দায়িত্ব নিয়েই ৫২২ সাম্প্রদায়িক হানা! কি বলবেন ইউনূস?

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হিংসা ও নিপীড়নের বাস্তব চিত্র নিয়ে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হল। বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংগঠন...

Read more

ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

by Rupendu Das
January 30, 2026
0
13
ভারতের চরম সিদ্ধান্তে আর্থিক সংকটের মুখে বাংলাদেশ

সংকটের বাংলাদেশে আরও এক ভয়াবহ সংকটের খাঁড়া নামতে চলেছে। দেশটিকে বলা হত “The Garment factory of the World.”সেই দেশ আগামাদিনে...

Read more

আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

by Rupendu Das
January 30, 2026
0
10
আকাশে দিল্লির গোপন নজরদারি। ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান-বাংলাদেশ!

দেশের নিরাপত্তা ক্ষেত্রে বড় চমক দেখাল ভারত। আগামী তিন বছরের মধ্যে ৫২টি নজরদারি অ্যাডভান্সড মিলিটারি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠানোর সিদ্ধান্ত...

Read more

হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

by Rupendu Das
January 30, 2026
0
16
হাসিনার ঘাঁটি গোপালগঞ্জ। আওয়ামী লীগ না থেকেও  রয়ে গেলকৌশলে

অদৃশ্যমান থেকেও প্রবলভাবে দৃশ্যমান হওয়াটা যে কত ভয়ঙ্কর হতে পারে, সেটা বাংলাদেশের দিকে তাকালে বোঝা যাবে। হাসিনা বাংলাদেশে নেই। তিনি...

Read more

বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

by Rupendu Das
January 30, 2026
0
8
বাংলাদেশে আসন্ন নির্বাচন। উভয় সংকটে পড়লেন  সেনাপ্রধান ওয়াকার

আন্ধেরা কায়েম রাহে। বাংলাদেশে চলছে ঘোর ঘনঅন্ধকার যুগ। যাকে বলে মুষলপর্ব। ভোটের দিন যত এগিয়ে আসবে, সেই অন্ধকার যে আর...

Read more

আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

by Sumana Sarkar
January 30, 2026
0
20
আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি!

টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক...

Read more
Next Post
২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

২০১৬ এসএসসি মামলা” সুপ্রিম রায়ে চাকরি গেল ২৫,৭৫৩ জনের চাকরিহারাদের সামনে এখন কোন পথ খোলা?

Discussion about this post

ADVERTISEMENT
News Bartaman

Navigate Site

  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • প্রথমপাতা
  • পুজো স্পেশাল
  • কলকাতা
  • রাজ্যে
  • দেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অনান্য
    • ভ্রমণ
    • জীবনধারা
    • স্বাস্থ্য
    • রাশিফল
    • অর্থনীতি
    • স্পেশাল স্টোরি