তৃণমূল কংগ্রেস সরকারকে কি ‘বিড়ম্বনায়’ ফেলার চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? তা নিয়ে রাজ্যপালের নিজের অবস্থান স্পষ্ট করা উচিত বলে দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর তৃণমূলের সেই কথায় ‘আশঙ্কার’ ছাপ দেখতে পাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ। এর মাঝেই শোরগোল ফেলে দিল রাজভবনের একটি বিবৃতি। ১৬৭ নং ধারার কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, সেই বিবৃতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন, তিনি যেন সংবিধানের ১৬৭ নং ধারা মেনে সকল কার্যকলাপ করেন। রাজভবনের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন ব্যক্তি ও সংস্থা রাজ্যপালের কাছে ইমেল পাঠাচ্ছে, যেখানে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য আহ্বান জানানো হয়েছে। আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।
কপাল বা ভাগ্য বলে একটি কথা আছে? অনেকে ধরে নিয়েছিল তারাই সরকার গঠন করবে। এমনকী জামাতও সেটাই বিশ্বাস করেছিল। কিন্তু...
Read more












Discussion about this post